চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভিডিও কলে টেস্ট জয়ী শান্তদের সাথে কী কথা হল প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:35 অপরাহ্ন 16, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, ক্রিকেট, স্পোর্টস
A A
প্রধানমন্ত্রীর ভিডিও কলের মাধ্যমে শান্তদের সাথে সংলাপ. Channel i News - চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ জয়ের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, হাসান মাহমুদদের সঙ্গে ভিডিও কলে কথাও বলেছেন তিনি।

রোববার ডারউইনে সিরিজের প্রথম টেস্টে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে ঐতিহাসিক জয় তুলেছে বাংলাদেশ। দীর্ঘ ২৩ বছর পর অজি মাটিতে টেস্ট খেলতে নেমেই স্মরণীয় সাফল্য অর্জন করল টিম টাইগার্স।

বাংলাদেশ দল জয় নিশ্চিত করার সময় কিশোরগঞ্জের পথে ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হতেই তিনি ক্রিকেট দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে যুক্ত হন এবং ঐতিহাসিক জয়ের জন্য অভিনন্দন জানান। ক্রিকেটাররাও প্রধানমন্ত্রী কেমন আছেন জানতে চান।

শান্তদের সঙ্গে আলাপকালে অভিনন্দনের পাশাপাশি শারীরিক অবস্থার খোঁজখবর নেন প্রধানমন্ত্রী। জানান দেশে ফিরলে বরণ করে নেয়ার কথা। তারেক রহমান বলেন, ‘বাংলাদেশে অপেক্ষা করছি আপনাদের স্বাগত জানাতে। আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদের স্বাগত জানানোর জন্য।’

ডারউইনের আবহাওয়ায় মিরাজরা কতটা মানিয়ে নিতে পেরেছেন, সেই খোঁজও নিয়েছেন তারেক রহমান। শারীরিক অবস্থার খোঁজখবর নেয়ার সময় অধিনায়ক শান্ত জানান, দলের খেলোয়াড়রা সামান্য অসুস্থ (ক্লান্ত) হয়ে পড়েছে। প্রধানমন্ত্রী তখন আবহাওয়ার খবর জানতে চান। শান্ত জানান, বাংলাদেশের মতোই গরম সেখানে। আর সেই আবহাওয়ার বাংলাদেশের অনুকূলে ছিল।

পরে প্রধানমন্ত্রী বলেন, ‘আপনারা সবাই সুস্থভাবে আসেন। বাংলাদেশের মানুষ অপেক্ষা করছে আপনাদের স্বাগত জানানোর জন্য।’

কথোপকথনে যুক্ত ছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবালও। তিনি ম্যাচসেরা হাসান মাহমুদের নৈপুণ্যের কথা তুলে ধরেন। তারেক রহমান জানান, তিনি খবরের মাধ্যমে ক্রিকেটারদের দুর্দান্ত পারফরম্যান্সের বিষয়টি জেনেছেন এবং পুরো দলের জন্য শুভ কামনা জানান।

একপর্যায়ে বগুড়ার ছেলে তানজিদ তামিমকে পরিচয় করিয়ে দেন তামিম ইকবাল। তামিম বলেন, ‘তানজিদ বগুড়ার ছেলে।’ জবাবে তারেক রহমান বলেন, ‘ও বগুড়ার না, ও বাংলাদেশের ছেলে। সে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছে বগুড়ার নয়।’

ক্রিকেটারদের সুস্থভাবে দেশে ফেরার আশাবাদ জানিয়ে তারেক রহমান বলেন, ফিরলে সবার সঙ্গে দেখা হবে এবং দলের প্রতিটি সদস্যের জন্য আবারও দোয়া ও শুভ কামনা ব্যক্ত করেন।

Tags: অস্ট্রেলিয়াইবাদতডারউইন টেস্টতানজিদতারেক রহমানতাসকিনপ্রধানমন্ত্রীবাংলাদেশবাংলাদেশ-অস্ট্রেলিয়া টেস্টমিরাজলিড স্পোর্টসশান্তহাসান
Previous Post

অনিয়ন্ত্রিত ডায়াবেটিসে শরীরের যেসব অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়

Next Post

কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

Next Post
প্রধানমন্ত্রী কিশোরগঞ্জে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জ যাওয়ার পথে শিশুদের ক্রীড়া সামগ্রী উপহার দিলেন প্রধানমন্ত্রী

শাহরুখ, অজয় ও টাইগার সিনেমার দৃশ্য, হাসি ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

যে কারণে আইনি বিপাকে শাহরুখ, অজয়, টাইগার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT