চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অভিনেত্রী রিধিকার ঝুলন্ত লাশ উদ্ধার, যা বলছে পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:19 অপরাহ্ন 15, আগস্ট 2026
in বিনোদন
A A
শুভ্র সুন্দরী নারী সঙ্গীতের পোশাকে হাসিমুখে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

মডেল ও অভিনেত্রী রিধিকা রিদির ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে শনিবার (১৫ আগস্ট) সকালে সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় তাকে উদ্ধার করা হয়।

স্বজনরা জানিয়েছেন, সকালে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পেয়ে তাকে নামিয়ে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরে খবর পেয়ে ভাটারা থানা পুলিশ ওই বাসায় গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ডিএমপির ভাটারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে চ্যানেল আই অনলাইনকে বলেন, শনিবার সকালে রিধিকা নামে একজন অভিনেত্রীর লাশ উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে থাকা ভাটারা থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ওয়াদুদ বলেন, সকালে রিধিকাকে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তার বন্ধু-বান্ধবীরা। পরে তারা তাকে নামিয়ে কুর্মিটোলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্মরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

অভিনেত্রী রিধিকার ঝুলন্ত লাশ উদ্ধার, পুলিশ তদন্তে. Channel i News - চ্যানেল আই নিউজ তিনি বলেন, পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ বসুন্ধরা আবাসিক এলাকার ওই বাসায় যায়। সেখানে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রিধিকা কীভাবে মারা গেলেন, সেটি এখনো নিশ্চিত নয়। ময়নাতদন্তের প্রতিবেদন এবং পুলিশের তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

মডেলিংয়ের পাশাপাশি বেশ কটি নাটকে অভিনয় করেছেন রিধিকা রিদি। এর মধ্যে এখানে মানুষ বিক্রি হয়, বহুরূপী, ডাবল হানিমুন ও সুন্দরী উল্লেখযোগ্য।

Tags: অভিনয়নাটকপুলিশমডেললিড বিনোদন
Previous Post

২৫ বছর পূর্তিতে এশীয় শিল্প ও সংস্কৃতি সভার বিশেষ আয়োজন

Next Post

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

Next Post
বিশেষ অতিথি ও অতিথিদের সঙ্গে আইনমন্ত্রী, ন্যায়বিচারে প্রবেশাধিকার আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

ন্যায়বিচারে প্রবেশাধিকার নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: আইনমন্ত্রী

দুই ব্যক্তির ছবি, একজন পুরুষ ও একজন নারী, বাংলার সংবাদ প্রতিবেদনের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

রামিসা হত্যা মামলা: হাইকোর্টের তালিকায় ২ আসামির ডেথ রেফারেন্স

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT