চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাঁচ মাস পর দেশে ফিরলেন নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:56 অপরাহ্ন 13, আগস্ট 2026
in আন্তর্জাতিক
A A
নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা দেশে ফিরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের সাবেক প্রধানমন্ত্রী শের বাহাদুর দেউবা প্রায় পাঁচ মাস বিদেশে অবস্থানের পর দেশে ফিরেছেন। তিনি হংকং হয়ে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে দেউবা বিমানবন্দরে অবতরণ করেন। এরপর তিনি সরাসরি রাজধানীর মহারাজগঞ্জে ভাড়া বাসভবনে যান বলে জানিয়েছেন তার ব্যক্তিগত সচিব ভানু দেউবা। দেশ ছাড়ার আগে যে বাসভবনে তিনি থাকতেন, সেখানেই আপাতত অবস্থান করবেন তিনি।

গত ২৫ ফেব্রুয়ারি স্বাস্থ্য পরীক্ষার কথা বলে দেউবা সিঙ্গাপুরে যান। এরপর প্রায় পাঁচ মাস তিনি দেশের বাইরে অবস্থান করেন। তবে তার দীর্ঘ বিদেশযাপন এবং চিকিৎসা সংক্রান্ত বিষয়গুলো নিয়ে এখনও স্পষ্ট কোন তথ্য পাওয়া যায়নি।

দেউবা সরাসরি কাঠমান্ডু থেকে সিঙ্গাপুরে গেলেও তার স্ত্রী ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী আরজু রানা দেউবা নয়াদিল্লি হয়ে সিঙ্গাপুরে যান।

দেউবা, তার স্ত্রী আরজু রানা দেউবা এবং ছেলে জয়বীর কখন সিঙ্গাপুর থেকে হংকং যান, সে বিষয়েও কোন তথ্য প্রকাশ করা হয়নি। দেউবা দেশে ফিরলেও তার স্ত্রী ও ছেলের বর্তমান অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য জানা যায়নি।

পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা চিকিৎসার জন্য বিদেশে ছিলেন। তবে কোথায় চিকিৎসা নেওয়া হয়েছে কিংবা কী ধরনের শারীরিক সমস্যার জন্য চিকিৎসা করা হয়েছে, তা প্রকাশ করা হয়নি।

এছাড়া প্রায় পাঁচ মাসের বিদেশ অবস্থানের ব্যয় এবং চিকিৎসাসহ অন্যান্য খরচ কে বহন করেছে, তা নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে।

Previous Post

ব্র্যাক ইউনিভার্সিটিতে বাজেট পরবর্তী অর্থনৈতিক চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে আলোচনা

Next Post

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

Next Post
সিলেটে গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, পুলিশ অভিযান. Channel i News - চ্যানেল আই নিউজ

গভীর রাতে টিলা কেটে মাটি বিক্রি, সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে আটক ৩

অ্যাডভেঞ্চার ও ড্রামা জেনার সিনেমার দৃশ্য, নেটফ্লিক্সে দেখা যাবে. Channel i News - চ্যানেল আই নিউজ

নেটফ্লিক্সে এই সপ্তাহের সেরা ১০, কোনগুলো রাখবেন ওয়াচলিস্টে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT