চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রসূতি সেজে নবজাতক চুরি, গোবিন্দগঞ্জে স্বামী-স্ত্রী আটক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:14 অপরাহ্ন 11, আগস্ট 2026
in গাইবান্ধা, জনপদ
A A
গোবিন্দগঞ্জে নবজাতক চুরির ঘটনায় স্বামী-স্ত্রী আটক, পুলিশি তদন্ত চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রসূতি সেজে অভিনব কায়দায় নবজাতক চুরির চেষ্টা করা হয়েছে। শিশুটিকে নিয়ে পালানোর সময় এক দম্পতিকে হাতেনাতে আটক করেছেন স্বজনরা। পরে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) বিকেলে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এ ঘটনা ঘটে।

আটক ব্যক্তিরা হলেন উপজেলার ফাঁসিতলা গ্রামের মৃত ভোলা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম ও তার স্ত্রী শিফালী বেগম।

শিশুর স্বজনরা জানান, হাসপাতাল থেকে ছাড়পত্র নেওয়ার সময় চক্রের এক নারী নিজেকে প্রসূতি হিসেবে পরিচয় দেন। একপর্যায়ে তিনি নবজাতক শিশুটির দাদির কাছ থেকে শিশুটিকে কোলে নেন। এরপর কৌশলে হাসপাতাল চত্বর থেকে শিশুটিকে নিয়ে পালানোর চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে শিশুটির স্বজনরা ওই নারী ও তার স্বামীকে ধাওয়া করে হাসপাতাল চত্বরেই আটক করেন। এ সময় তাদের কাছ থেকে নবজাতক শিশুটিকেও উদ্ধার করা হয়। পরে আটক দুজনকে গোবিন্দগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনায় এখন পর্যন্ত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tags: আটকদম্পতিনবজাতক চুরিপ্রসূতি
Previous Post

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ফজলুল হক ট্রাস্ট ফান্ড চালু

Next Post

বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এসি আনল আইটেল

Next Post
বাংলাদেশের আবহাওয়ার উপযোগী আইটেল এসি, আধুনিক ও শক্তিশালী. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের আবহাওয়ার উপযোগী এসি আনল আইটেল

চিত্রনায়িকা কাইথি-লিও-কুলির নতুন সিনেমার দৃশ্য, তারা গাড়ির পাশে দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাইথি-লিও-কুলির পরিচালক এবার নায়ক, বক্স অফিসে তোলপাড়!

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT