চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অপারেশনের সময় তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ

আল আমিন খান by আল আমিন খান
2:08 অপরাহ্ন 11, আগস্ট 2026
in জনপদ, বাগেরহাট
A A
চিকিৎসা কেন্দ্রে তরুণীর মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগেরহাটে পিত্তথলিতে পাথর অপারেশনের সময় নাছিমা আক্তার (২০) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে। পরিবারের অভিযোগ, চিকিৎসায় অবহেলার কারণে তার মৃত্যু হয়েছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে সংশ্লিষ্ট ক্লিনিক কর্তৃপক্ষ। তাদের দাবি, অপারেশনের সময় হঠাৎ হৃদস্পন্দন বেড়ে গেলে নাছিমার মৃত্যু হয়।

সোমবার (১০ আগস্ট) রাতে বাগেরহাট পৌরসভার পুরাতন বাজার সংলগ্ন পলি ক্লিনিকে এই ঘটনা ঘটে। নিহত নাছিমা আক্তার কচুয়া উপজেলার ধোপাখালী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বারদাড়িয়া গ্রামের বাসিন্দা এবং সুমন সরদারের স্ত্রী।

পরিবার ও ক্লিনিক সূত্রে জানা গেছে, পিত্তথলিতে পাথর থাকায় সোমবার রাত ১১টার দিকে নাছিমাকে ক্লিনিকের অপারেশন থিয়েটারে নেওয়া হয়। ক্লিনিকের পরিচালক ডা. সুনীল কুমারের তত্ত্বাবধানে তার অস্ত্রোপচার শুরু হয়। প্রায় দুই ঘণ্টা পর অপারেশন চলাকালে তার শারীরিক অবস্থার অবনতি হয়। পরে মঙ্গলবার ভোর ৪টার দিকে স্বজনদের তার মৃত্যুর খবর জানানো হয়।

নাছিমার স্বামী সুমন সরদারের অভিযোগ, তারা ওই ক্লিনিকে অপারেশন করাতে চাননি। অপারেশনের আগে চিকিৎসক তাদের সেখানে রাখেন। স্ত্রীর মৃত্যুর পর তাকে এক লাখ টাকা দিয়ে বিষয়টি মীমাংসার প্রস্তাব দেওয়া হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। তবে এই অভিযোগের বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নাছিমার এক স্বজনের দাবি, অপারেশন থিয়েটারের পাশ থেকে চিৎকারের শব্দ শোনা গেলেও পরে রোগীর অবস্থা ভালো বলে জানানো হয়। ভোরে তাদের মৃত্যুর খবর দেওয়া হয়।

স্থানীয় বাসিন্দা রতন অভিযোগ করেন, ওই ক্লিনিকে এর আগেও রোগী মৃত্যুর ঘটনা ঘটেছে। তিনি ঘটনাটির সুষ্ঠু তদন্তের দাবি জানান। একই সঙ্গে ক্লিনিকটির অপারেশন থিয়েটারের পরিবেশ ও অবকাঠামো নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

তবে চিকিৎসায় অবহেলার অভিযোগ অস্বীকার করেছেন পলি ক্লিনিকের পরিচালক ডা. সুনীল কুমার। তিনি বলেন, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেই নাছিমার অস্ত্রোপচার করা হয়েছিল। অপারেশনের সময় হঠাৎ তার হৃদস্পন্দন বেড়ে যায় এবং তিনি মারা যান। এটি একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। অপারেশনের আগে সাধারণত রোগীর স্বজনদের কাছ থেকে সম্মতিপত্রে স্বাক্ষর নেওয়া হয় বলেও জানান তিনি।

নাছিমার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বজনরা ক্লিনিকে জড়ো হন। এসময় সেখানে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে খবর পেয়ে বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।

বাগেরহাট সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন বলেন, রোগীর স্বজনদের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Tags: চিকিৎসায় অবহেলাতরুণীর মৃত্যু
Previous Post

১৮০ দিনের পর মন্ত্রিসভায় পরিবর্তন প্রসঙ্গে যা জানা গেল

Next Post

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

Next Post
ডোনাল্ড ট্রাম্প ও ইনফান্তিনো ফুটবল বিশ্বকাপের জন্য আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইনফান্তিনোকে সমর্থন জানিয়ে সবাইকে হুঁশিয়ারি ট্রাম্পের

বাংলাদেশ প্রেস ইনফরমেশন ডিপার্টমেন্টের সংবাদ সম্মেলন।. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থীরা বিনামূল্যে সপ্তাহে একদিন জুলাই জাদুঘর পরিদর্শন করতে পারবে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT