চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:05 অপরাহ্ন 10, আগস্ট 2026
in রাজনীতি
A A
কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি ও সদস্য সচিব তালহা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কুষ্টিয়া জেলা শাখার আংশিক আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে জান্নাতুল ফেরদৌস টনিকে আহ্বায়ক, সুলতান মারুফ তালহাকে সদস্য সচিব এবং সামসুল আরেফিন স্ট্যালিনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় এনসিপির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

জান্নাতুল ফেরদৌস টনি এর আগে কুষ্টিয়া জেলা সমন্বয় কমিটির প্রধান সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন। কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে মো. আব্দুল হালিমকে এবং সিনিয়র যুগ্ম সদস্য সচিব করা হয়েছে মো. সাজেদুর রহমান (বিপুল)কে। যুগ্ম আহ্বায়ক হয়েছেন মো. গোলাম আজম (জুলিয়ান), আব্দুল মান্নান ও মো. হেলাল উদ্দিন শেখ। যুগ্ম সদস্য সচিব করা হয়েছে শরীফুল ইসলাম সবুজ ও খন্দকার মফিজুর রহমান (শাহীন)কে। এ ছাড়া সহ-সাংগঠনিক সম্পাদক করা হয়েছে নাজমুল হোসেন মিরাজ ও হাসিবুর রহমানকে। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হয়েছেন নাসরিন আক্তার। তিনি জুলাই গণঅভ্যুত্থানে নিহত তৌহিদুর রহমান রানার স্ত্রী।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ছয় মাসের জন্য কুষ্টিয়া জেলা এনসিপির এই আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি কেন্দ্রীয় দপ্তরে জমা দিতে বলা হয়েছে।

Tags: এনসিপি
Previous Post

তদন্ত ও অন্তর্বর্তী আদেশের ক্ষমতা পাচ্ছে মানবাধিকার কমিশন

Next Post

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Next Post
প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী গুমের শিকার সোহেলের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT