চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একই ঘরে ছিলেন ১৭ জন, বেঁচে আছেন শুধু একজন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:15 অপরাহ্ন 10, আগস্ট 2026
in - সেমি লিড, জনপদ, নওগাঁ
A A
বাংলাদেশি যুবকদের একটি দল ছবি, তারা ট্রাকের পাশে দাঁড়িয়ে আছে. Channel i News - চ্যানেল আই নিউজ

নওগাঁর আত্রাই উপজেলার ডুবাই গ্রামের বাসিন্দা হাসিবুল পরিবারের বড় ছেলে। বিএ পাস করে স্থানীয় একটি এনজিওতে চাকরি করতেন। চাকরি যাওয়ার পর কিছুদিন বেকার ছিলেন। তারপর জীবিকার সন্ধানে এবং পরিবারে আর্থিক সচ্ছলতা আনতে তিন বছর আগে সৌদি আরবে পাড়ি জমান। সেখানে কাজ করেন একটি সোফা তৈরির কারখানায়। কারখানার ভেতরেই ছিল তাদের আবাসন।

ওইদিনও তিনি কারখানার ভেতরেই একপাশে তাদের থাকার ঘরে দিনের বেলা বিশ্রাম নিতে ঘুমিয়ে ছিলেন। হঠাৎ কারখানায় আগুন লাগে। আর ওই আগুনেই প্রাণ যায় হাসিবুলের। শুধু তিনি নয় আগুনে পুড়ে মারা যান একই কারখানার আরও ৮ জন এবং কারখানার ধোঁয়ায় দম বন্ধ হয়ে প্রাণ হারান ৮ জন। এরা সবাই একই কারখানায় কাজ করতেন। মোট ১৭ জনের মধ্যে ঘরে থাকা ১৬ জনই প্রাণ হারান। শুধু প্রাণে বেঁচে গেছেন একজন, যিনি ওই সময় ঘরে ছিলেন না। সৌদি আরবের রিয়াদে বাংলাদেশ দূতাবাস সুত্রে এসব তথ্য জানা গেছে।

দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, রবিবার দুপুরে আনুমানিক ২টার দিকে রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় বাংলাদেশ কর্মী দ্বারা পরিচালিত একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়। পরে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এরপর বেরিয়ে আসে একে একে লাশ। ৮ জনের লাশ আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে। আর ৮ জন মারা গেছে ধোঁয়ায় দম বন্ধ হয়ে। কর্মকর্তারা ধারণা করছেন, কারখানার গেট বন্ধ থাকায় তারা বেরিয়ে আসতে পারেননি।

সৌদি আরবের রিয়াদে একই এলাকায় অবস্থিত অন্য কারখানায় কর্মরতদের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই কারখানায় ১৭ জন শ্রমিক কাজ করতো। তাদের মধ্যে ১৬ জনই অগ্নিকান্ডে মারা গেছেন। কারখানার ভেতরেই একপাশে তারা বসবাস করতেন। ওই কারখানায় রাতে কাজ হতো, তাই দুপুর বেলা বিশ্রাম নিচ্ছিলেন তারা।

প্রাণে বেঁচে গেছেন একমাত্র হাবিব

একই কারখানায় কাজ করতেন হাবিবুর রহমান নামে অপর এক বাংলাদেশি। তিনি সেদিন দুপুরে দেড়টার দিকে চুল কাটার উদ্দেশ্যে কারখানা থেকে বের হন। চুল কেটে ফিরে এসে দেখেন কারখানায় আগুন লেগেছে। কারখানায় ১৭ জন বাংলাদেশি শ্রমিক কাজ করতেন বলে তিনি দূতাবাসের কর্মকর্তাদের কাছে জানান।

কারখানায় আগুন লেগে মৃত ১৩ জনই নওগাঁর

সৌদি আরবের রিয়াদের শিফা থানাধীন মুসা সানাইয়া শিল্প এলাকায় একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। নিহতদের মধ্যে ১৩ জনের বাড়ি নওগাঁয়, দুজনের নাটোরে এবং একজনের রাজশাহীতে। শনাক্ত হওয়া মৃতদের মধ্যে নওগাঁর আত্রাই উপজেলার উজানপই গ্রামের ফরিদ, ডুবাই গ্রামের শুভ ও সুমন, গন্ডগোহালী গ্রামের মো. রুবেল প্রামাণিক, মো. কলিমউদ্দিন, মো. মোহন ও মো. সুমন, মিনহাজ, বোয়ালা গ্রামের হৃদয়, নওগাঁ গ্রামের শাহিন, খরস্রোতা গ্রামের আব্দুল জলিল ও মজিদুল এবং সাদনগর গ্রামের সাগর রয়েছেন।

এর মধ্যে মো. রুবেল প্রামাণিকের বাবার নাম মো. সাইদুর রহমান। মো. কলিমউদ্দিনের বাবার নাম মৃত বজলুর প্রামাণিক। মো. মোহনের বাবার নাম গুফফার প্রামাণিক এবং মো. সুমনের বাবার নামও গুফফার প্রামাণিক। মজিদুলের বাবার নাম মজনু। মিনহাজের গ্রামের নাম এখনও জানা যায়নি।

নাটোরের নলডাঙ্গা উপজেলার দিঘীরপাড় গ্রামের শামিম ও খাজুরা গ্রামের সাব্বির এবং রাজশাহীর বাগমারা উপজেলার মরুগ্রাম, ডাংগাপাড়া গ্রামের শ্যামলও নিহতদের মধ্যে রয়েছেন।

Tags: আগুননওগাঁসোফা তৈরির কারখানাসৌদি আরবহাবিবুর রহমান
Previous Post

‘উন্নয়ন মডেল’ আন্তর্জাতিকভাবে স্বীকৃত হবে বলে আশাবাদ প্রধানমন্ত্রীর

Next Post

তাসকিন জানালেন কী থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

Next Post
বাংলাদেশ ক্রিকেট দলের খেলোয়াড়রা মাঠে প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

তাসকিন জানালেন কী থেকে পাচ্ছেন অস্ট্রেলিয়াকে টেস্টে হারানোর অনুপ্রেরণা

মওদুদ পাভেলের হৃদযন্ত্রের সফল অস্ত্রোপচারের পর হাসপাতালে বিশ্রাম নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মওদুদ পাভেলের হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT