চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইস্ক্রিনে আসছে ‘মিশন ডিডিএলজে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:09 অপরাহ্ন 10, আগস্ট 2026
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন এর সাংবাদিক ও কলাকুশলীরা শুটিং সেটে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নব্বই দশকের প্রেমের গল্পগুলো মডার্ন আবহে নির্মিত হলো আইস্ক্রিনের ওয়েব ফিল্ম ‘মিশন ডিডিএলজে’ (ধ্রব দিয়াস লাভ জার্নি)। আধুনিক প্রজন্মের দর্শকদের কাছে সেই সময়ের ভালোবাসার গল্প ও অনুভূতিকে নতুনভাবে তুলে ধরার লক্ষ্যেই এটি নির্মাণ করা হয়েছে।

এটি নির্মাণ করেছেন আসিফ জাহাঙ্গীর অর্ক। নির্মাতা জানান, এটি মূলত একটি রোমান্টিক কমেডি ঘরানার ওয়েব ফিল্ম। এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নাওভী এবং লাবণ্য।

আরও রয়েছেন মাসুদ মহিউদ্দিন, স্বপ্না শেখ, শারমিন সুলতানা শর্মী, সাদিয়া ইসলাম জুই, আরমান মাহমুদ, শওকত শোভন।

নির্মাতা সূত্রে জানা যায়, সিনেমাটির মাধ্যমে বর্তমান প্রজন্মের দর্শকদের কাছে নব্বই দশকের প্রেমের গল্পের আবহ ও অনুভূতিকে পরিচয় করিয়ে দেওয়া হবে। ঢাকা ও মানিকগঞ্জের বিভিন্ন মনোরম গ্রামীণ আবহের লোকেশনে এর শুটিং সম্পন্ন হয়েছে।

‘মিশন ডিডিএলজে’ নামের একটি ‘হিডেন স্টোরি’ রয়েছে বলেও জানিয়েছেন নির্মাতা। ফলে পুরো গল্প জানতে দর্শকদের সিনেমাটি দেখতে হবে।নির্মাতা আসিফ জাহাঙ্গীর অর্ক বলেন, এর দৈর্ঘ্য ৮০ মিনিটের মতো। নতুন জুটি হিসেবে নাওভী এবং লাবণ্য দারুণ করেছেন।

নির্মাতা বিশ্বাস করেন, তাদের রসায়ন দর্শকের কাছে উপভোগ্য হয়ে উঠবে, সেই সঙ্গে এই গল্প থেকে দর্শকরা অন্যরকম আনন্দ পাবেন।

এর এক্সজিকিউটিভ প্রডিউসার আশেক হোসেন তন্ময় জানান, সম্প্রতি সিনেমাটির শুটিং শেষ হয়েছে, পোস্ট প্রোডাকশন হয়েছে। সেপ্টেম্বরের শেষ দিকে এটি মুক্তি পাবে।

Tags: আইস্ক্রিনআসিফ জাহাঙ্গীর অর্কমিশন ডিডিএলজে
Previous Post

প্রধানমন্ত্রীর জন্য উপহার কালো শাল কী বার্তা দেয়?

Next Post

নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

Next Post
নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীতে মাছ ধরতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে জেলের মৃত্যু, আহত ৫

বরিশালে শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বরিশালে মহাসড়ক অবরোধ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT