চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:23 পূর্বাহ্ন 10, আগস্ট 2026
in - সেমি লিড, বাংলাদেশ
A A
আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত।

রাশিয়ার খান্তি-মানসিস্ক স্বায়ত্তশাসিত অঞ্চল-ইউগ্রায় অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পস’ এ বাংলাদেশের প্রতিনিধিত্ব করবেন তরুণ স্থপতি ও উদ্যোক্তা জোহরা গুলশান আরা। আন্তর্জাতিক এ কর্মসূচিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নির্বাচিত ২০ জন তরুণ নেতা ও স্বেচ্ছাসেবক অংশ নিচ্ছেন।

আগামী ১৩-২৩ আগস্ট রাশিয়ার বেরিওজভস্কি জেলায় কর্মসূচিটি অনুষ্ঠিত হবে। স্বেচ্ছাসেবা, পরিবেশ সংরক্ষণ, নগর পরিকল্পনা, স্থাপত্য ও গণমাধ্যমসহ বিভিন্ন ক্ষেত্রে কাজ করা তরুণদের এ আয়োজনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।

জোহরা গুলশান আরা আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি) থেকে স্থাপত্য বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন। বর্তমানে তিনি বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি ও কৃষি প্রযুক্তি খাতের স্টার্টআপ ‘ইকোটেক ইনোভেশন’ এর সঙ্গে যুক্ত।

আয়োজকদের পক্ষ থেকে জোহরা গুলশান আরাকে সম্পূর্ণ অর্থায়নে এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়েছে। তার আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ যাতায়াতসহ কর্মসূচির সব ব্যয় আয়োজকরা বহন করবেন। এ যাত্রায় তাকে সহযোগিতা করছে রাশিয়ান হাউস ইন বাংলাদেশ।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পস রাশিয়ার ফেডারেল যুব বিষয়ক সংস্থা রসমোলোদেজের সহযোগিতায় ‘রাশিয়া-সম্ভাবনার দেশ’ শীর্ষক ফেডারেল প্রকল্পের আওতায় আয়োজন করা হচ্ছে। আয়োজকদের তথ্য অনুযায়ী, রাশিয়ায় ঘোষিত ‘আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক বর্ষ ২০২৬’ এর কর্মপরিকল্পনার অংশ হিসেবেও এ আয়োজনটি বাস্তবায়িত হচ্ছে।

‘ইউথ সেন্টার অব ইউগ্রা’ নামের একটি অলাভজনক সংস্থার আনুষ্ঠানিক আমন্ত্রণের মাধ্যমে জোহরা গুলশান আরা এ কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।

আয়োজকদের ভাষ্য, আন্তর্জাতিক এ কর্মসূচিতে বিভিন্ন দেশের তরুণদের অংশগ্রহণের মাধ্যমে স্বেচ্ছাসেবা, পরিবেশ সংরক্ষণ ও আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রে অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হবে। বাংলাদেশের একজন তরুণ স্থপতির এ আয়োজনে নির্বাচিত হওয়াকে দেশের তরুণদের জন্যও গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখা হচ্ছে।

Tags: গুলশান আরাবাংলাদেশ
Previous Post

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

Next Post

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

Next Post
ক্রীড়া দলের জন্মদিনের অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কোকোর জন্মদিনে যেসব আয়োজন থাকছে ক্রীড়া দলের

ছাত্ররা ফলাফল দেখছে, কিছু ছাত্র উচ্ছ্বাসে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

এসএসসির ফল প্রকাশ, কোথাও উচ্ছ্বাস কোথাও হতাশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT