চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সালমান শাহ হত্যা মামলা: ডনের বিরুদ্ধে যতো অভিযোগ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:19 অপরাহ্ন 09, আগস্ট 2026
in - সেমি লিড, বিনোদন
A A
সালমান শাহ হত্যা মামলার তদন্তে পুলিশ ও তদন্তকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় গ্রেপ্তার অভিনেতা আশরাফুল হক ওরফে ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রবিবার (৯ আগস্ট) বিকেলে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ডনকে আটক করে ইমিগ্রেশন পুলিশ। পরে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি দল তাকে হেফাজতে নেয়। বিকেলে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরিফুর রহমান।

তদন্ত কর্মকর্তার আবেদনে বলা হয়, মামলার এজাহারে ডনসহ অন্য আসামি ও অজ্ঞাতনামাদের পরস্পর যোগসাজশে সালমান শাহকে হত্যার অভিযোগ করা হয়েছে। মামলার তদন্ত চলমান এবং ডন দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন বলেও আবেদনে উল্লেখ করা হয়। তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন এবং জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন সৃষ্টি ও পুনরায় পলাতক হওয়ার আশঙ্কা রয়েছে বলে আদালতকে জানানো হয়।

এদিন বিকেল ৫টা ৫ মিনিটে ডনকে আদালতের কাঠগড়ায় তোলা হয়। বিচারক এজলাসে এসে আসামিপক্ষের কোনো আইনজীবী আছেন কি না জানতে চাইলে শুনানিতে ডনের পক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না।

শুনানিতে রাষ্ট্রপক্ষের আইনজীবী পিপি ওমর ফারুক ফারুকী মামলাটিকে গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, ডন মামলার চার নম্বর আসামি এবং রবিবার দেশ ছাড়ার সময় ইমিগ্রেশন থেকে তাকে আটক করা হয়।

শুনানিতে রাষ্ট্রপক্ষ সালমান শাহর মৃত্যুর ঘটনার বিবরণ তুলে ধরে বিভিন্ন অভিযোগ করেন। পিপির বক্তব্য অনুযায়ী, ঘটনার দিন সালমান শাহর পরিবারের সদস্যরা ইস্কাটনের বাসায় গেলেও তার স্ত্রী সামিরা হক তাদের ভেতরে ঢুকতে দেননি। পরে রাতে প্রোডাকশন ম্যানেজারের কাছ থেকে খবর পেয়ে পরিবারের সদস্যরা সেখানে গিয়ে সালমান শাহকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

রাষ্ট্রপক্ষের আইনজীবী আরও দাবি করেন, সালমান শাহর ছোট ভাইকে অপহরণের চেষ্টা করা হয়েছিল এবং এ ঘটনায় ক্যান্টনমেন্ট থানায় মামলা হয়। ওই মামলায় রেজভি আহমেদ ওরফে ফরহাদের দেওয়া স্বীকারোক্তির বরাত দিয়ে রাষ্ট্রপক্ষ দাবি করে, সামিরার সঙ্গে ডনের সম্পর্ক ছিল এবং ডন, ফারুক ও রেজভি ১২ লাখ টাকার চুক্তিতে সালমান শাহকে হত্যার পরিকল্পনা করেন। তাদের অভিযোগ, প্রথমে সালমান শাহকে অচেতন করে পরে আত্মহত্যা হিসেবে দেখানোর জন্য তাকে ঝুলিয়ে রাখা হয়।

তবে শুনানিতে রাষ্ট্রপক্ষের করা এসব অভিযোগের বিষয়ে ডনের বক্তব্য জানা যায়নি। আদালত শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সিআইডি সূত্রে জানা গেছে, সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশন পুলিশ বিষয়টি সিআইডিকে জানালে বিমানবন্দর থেকে তাকে হেফাজতে নেওয়া হয়।

১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক সালমান শাহ মারা যান। তার মৃত্যুর প্রকৃত কারণ নিয়ে দীর্ঘদিন ধরেই নানা আলোচনা ও জল্পনা রয়েছে। মৃত্যুর প্রায় ২৯ বছর পর গত বছর আদালতের নির্দেশে এ ঘটনায় হত্যা মামলা করা হয়।

সালমান শাহর মা নীলা চৌধুরীর পক্ষে তার ভাই আলমগীর কুমকুম বাদী হয়ে গত বছরের অক্টোবরে রাজধানীর রমনা থানায় মামলাটি করেন। মামলায় সালমান শাহর সাবেক স্ত্রী সামিরা হক, অভিনেতা ডনসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।

মামলার অন্য আসামিরা হলেন- সামিরার মা লতিফা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, ডেভিড, জাভেদ, ফারুক, রুবী, আ. ছাত্তার, সাজু এবং রেজভি আহমেদ ওরফে ফরহাদ।

মামলাটি বর্তমানে তদন্ত করছে সিআইডি। তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৩০ আগস্ট তারিখ নির্ধারণ করেছেন আদালত।

Tags: কারাগারখলনায়কডননায়কলিড বিনোদনসামিরা হকসালমান শাহসালমান শাহ হত্যা মামলাসিআইডি
Previous Post

রোমে আটকে পড়া একজনের বয়ানে বিমানযাত্রীদের চরম দুর্দশা

Next Post

খাদ্যে ভেজাল: কোন লক্ষ্মণে সতর্ক হবেন?

Next Post
টমেটোতে ভেজাল পরীক্ষা করার জন্য সুঁচ দিয়ে নমুনা নেওয়া হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

খাদ্যে ভেজাল: কোন লক্ষ্মণে সতর্ক হবেন?

ট্রাম্পের চুলের মতো বিশাল ও অদ্ভুত হেয়ারস্টাইল. Channel i News - চ্যানেল আই নিউজ

ট্রাম্পের চুল নিয়ে সামাজিক মাধ্যমে মিমের ঝড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT