চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ আমার মায়ের দেশ, তারা সবাই গর্বিত: অ্যাডাম আব্বাস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:01 অপরাহ্ন 09, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
Bangladeshi female footballer speaking to media after match. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রথমবার বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের হয়ে খেলতে এসেছেন ইংল্যান্ড প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলার অ্যাডাম আব্বাস। এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাইপর্বের প্রস্তুতি সামনে রেখে বাংলাদেশে আসার দ্বিতীয় দিনে মুখোমুখি হয়েছেন সংবাদমাধ্যমের। জানালেন, লাল-সবুজের প্রাণভোমরা হামজা দেওয়ান চৌধুরী তার অন্যতম প্রিয় খেলোয়াড়।

বাবার সূত্রে জ্যামাইকান ও নাইজেরিয়ান আব্বাস বলেছেন, ‘হামজা চৌধুরী বেশ ভালো একজন খেলোয়াড়। তিনি আমার অন্যতম প্রিয় একজন খেলোয়াড়।’

এএফসি এশিয়ান কাপ অনূর্ধ্ব-২০ বাছাইপর্বের প্রস্তুতির জন্য দীর্ঘদিন যশোরের শামস-উল-হুদা ফুটবল একাডেমিতে অনুশীলন করছে বাংলাদেশ দল। ১৯ বর্ষী উইঙ্গার অ্যাডাম আব্বাস শনিবার ঢাকায় পা রাখার পর সোজা চলে যান যশোরে। অনুশীলনে দ্বিতীয় দিনে ছিল তার প্রাণবন্ত উপস্থিতি।

বাংলাদেশের হয়ে খেলা নিয়ে ম্যানচেস্টার ইউইনাটেডের বয়সভিত্তিক দলে খেলা আব্বাস বলেছেন, ‘আমার লক্ষ্য হল যতটা সম্ভব বড় মঞ্চে বাংলাদেশের হয়ে ভালো পারফর্ম করা এবং ভক্তদের মুখে হাসি ফোটানো। ভবিষ্যতে যেন আমরা অনেক সাফল্য পাই, সেটাই চাওয়া। দেখেছি দলে বেশকিছু ভালো খেলোয়াড় এবং তরুণ প্রতিভা আছে। জাতীয় দল হোক কিংবা যুব দল, আমরা সবাই একসাথে পরিশ্রম করলে এবং একে অপরকে সমর্থন দিয়ে খেললে অনেকদূর যেতে পারব।’

বাংলাদেশের হয়ে খেলার অনুপ্রেরণা প্রসঙ্গে তিনি বলেছেন, ‘জানি যে বাংলাদেশি ভক্তদের কাছ থেকে অনেক ভালোবাসা পাওয়া যায়। তারা সত্যিই দারুণ একটি ফুটবল ভক্তগোষ্ঠী। এখানে আসতে পেরে এবং ফুটবল খেলতে পেরে খুবই রোমাঞ্চিত। এটাই করতে ভালোবাসি, ফুটবল খেলতে ভালোবাসি। বাংলাদেশের হয়ে খেলা এবং বাংলাদেশের হয়ে খেলার জন্য নির্বাচিত হওয়া একটি সম্মানের বিষয়। এটি আমার মায়ের দেশ, তারা সবাই গর্বিত। খেলতে মুখিয়ে আছি, সেটাই মূল বিষয়।’

অ্যাডাম আব্বাসের জন্ম ২০০৭ সালে এবং মায়ের সূত্রে তিনি বাংলাদেশি। তার মা রিতা আহমেদ ব্রাহ্মণবাড়িয়া জেলায় জন্মগ্রহণ করেছিলেন।

Tags: অ্যাডামইংল্যান্ডএএফসিএশিয়ান কাপ অনূর্ধ্ব-২০বাংলাদেশম্যানচেস্টারযশোরলিড স্পোর্টসহামজা
Previous Post

প্রতিদিন ব্ল্যাক কফি পানে ক্যান্সারসহ ৬ রোগ দূরে থাকবে

Next Post

মির্জা ফখরুলই সম্ভাব্য রাষ্ট্রপতি

Next Post
মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয় সংসদে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মির্জা ফখরুলই সম্ভাব্য রাষ্ট্রপতি

একজন ব্যক্তি আধুনিক বিলাসবহুল বাড়ির বাইরে দাঁড়িয়ে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শাকিরা-পিকের স্বপ্নের সেই বিলাসবহুল বাড়ি যেভাবে ইয়ামালের হল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT