চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চট্টগ্রাম ছাড়া ঘটনাবহুল এইচএসসি পরীক্ষা শেষ, ফল প্রকাশের সম্ভাব্য সময় ঘোষণা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:05 অপরাহ্ন 08, আগস্ট 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
বাংলাদেশের চট্টগ্রাম ছাড়া এইচএসসি পরীক্ষা শেষ, ফলের অপেক্ষায় শিক্ষার্থীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

বন্যা, অতিবৃষ্টি, প্রশ্নপত্রে ভুল-অসংগতি এবং বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে প্রশাসনিক ত্রুটির মতো নানা ঘটনা ও বিতর্কের মধ্য দিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ড ছাড়া দেশের অন্যান্য শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি ও সমমানের তত্ত্বীয় পরীক্ষা শেষ হয়েছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো শেষ হবে আগামী ৯ সেপ্টেম্বর।

শনিবার (৮ আগস্ট) নয়টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে কয়েকটি বিষয়ের শেষ পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিন মাদ্রাসা শিক্ষা বোর্ডের আলিমের উচ্চতর গণিত দ্বিতীয় পত্র পরীক্ষাও অনুষ্ঠিত হয়েছে। কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি ভোকেশনাল ও বিএমটির তত্ত্বীয় পরীক্ষা আগেই শেষ হয়েছে।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল ২ জুলাই। এতে ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী ফরম পূরণ করেছেন। এবার সব শিক্ষা বোর্ডে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বন্যার কারণে চট্টগ্রাম, খাগড়াছড়ি, বান্দরবান, রাঙামাটি ও কক্সবাজার জেলার পরীক্ষা ৮ থেকে ২৬ জুলাই পর্যন্ত স্থগিত ছিল। এসব পরীক্ষা আগামী ৯ সেপ্টেম্বর শেষ হওয়ার কথা রয়েছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানান, চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হওয়ার পর সারাদেশের ফল একসঙ্গে প্রকাশ করা হবে। ৯ সেপ্টেম্বর থেকে ৬০ কর্মদিবসের মধ্যে ফল প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করা হচ্ছে। সে হিসাবে নভেম্বরের প্রথমার্ধে ফল প্রকাশ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।

এবারের পরীক্ষা শুরু থেকেই নানা কারণে আলোচনায় ছিল। ভারী বৃষ্টি, জলাবদ্ধতা ও বন্যার মধ্যে পরীক্ষার্থীদের পানিতে ভিজে, নৌকা ও ভ্যান ব্যবহার করে কেন্দ্রে যেতে হয়েছে।

এ ছাড়া ১৩ জুলাই পদার্থবিজ্ঞান প্রথম পত্রের সৃজনশীল অংশের ৬ ও ৭ নম্বর প্রশ্নে ত্রুটির অভিযোগ ওঠে। পরে বিষয়টি পর্যালোচনার কথা জানায় আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি। ২০ জুলাই রসায়ন প্রথম পত্র এবং ২৯ জুলাই জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রশ্নেও অসংগতির অভিযোগ ওঠে।

বিভিন্ন কেন্দ্রেও ভুল প্রশ্নপত্র দেওয়ার ঘটনা ঘটে। টাঙ্গাইলের ভূঞাপুরে ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্র বিতরণ, মতিঝিলে ভুল সেটের প্রশ্নপত্র দেওয়া এবং সাতক্ষীরায় ভূগোল প্রথম পত্রের বদলে দ্বিতীয় পত্রের প্রশ্ন বিতরণের অভিযোগ ওঠে।

এ ছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের এইচএসসি বিএমটি পরীক্ষার উত্তরপত্র মূল্যায়নে অনিয়মের অভিযোগে পটুয়াখালীর এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

নানা বিতর্ক ও প্রশাসনিক ত্রুটির মধ্যেও চট্টগ্রাম ছাড়া অন্যান্য বোর্ডের পরীক্ষা শেষ হয়েছে। এখন ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম বোর্ডের পরীক্ষা শেষ হওয়ার পর নির্ধারিত সময়ের মধ্যে ফল প্রকাশের প্রস্তুতি নিচ্ছে শিক্ষা বোর্ডগুলো।

Tags: এইচএসসি পরীক্ষাচট্টগ্রাম শিক্ষা বোর্ডপরীক্ষা
Previous Post

জলবায়ু সংকট মোকাবিলায় বাড়ির আঙিনায়ও গাছ লাগাতে হবে: মুকিত মজুমদার বাবু

Next Post

কেন হাজার হাজার ভারতীয় নাগরিককে বহিষ্কার করছে কানাডা?

Next Post
কানাডার পতাকা ল্যান্ডমার্কের উপর উড়ছে, বিখ্যাত বিগ বেনের পাশে. Channel i News - চ্যানেল আই নিউজ

কেন হাজার হাজার ভারতীয় নাগরিককে বহিষ্কার করছে কানাডা?

চীন এর কৃত্রিম সূর্য প্রকল্পের পরীক্ষাগার, ২০২৭ সালে বড় পরীক্ষা পরিকল্পনা. Channel i News - চ্যানেল আই নিউজ

অফুরন্ত জ্বালানির পথে চীন, ২০২৭ সালে ‘কৃত্রিম সূর্যে’ বড় পরীক্ষা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT