চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভুলের জন্য ক্ষমা চাইলেন ইনফান্তিনো, থাকছেন সভাপতি পদেই

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:35 অপরাহ্ন 06, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ইনফান্তিনো ক্ষমা চেয়ে দুঃখ প্রকাশ করছেন, ফুটবল সংস্থার সভাপতি হিসেবে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঝড় তোলা নতুন আলোচনার জন্ম দিয়ে, আবার ক্ষমাও চেয়ে নিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। বেসরকারি বিনিয়োগকারীদের কাছে ফুটবল বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন প্রতিযোগিতার মালিকানা বিক্রি করার পরিকল্পনা করার জন্য ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার প্রধান দুঃখ প্রকাশ করেছেন। ফিফার বৈঠকে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমর্থন পাওয়ায় তিনি এতকিছুর পরও ফিফা সভাপতি পদেই থাকছেন।

বুধবার মরক্কোর রাবাতে অবস্থিত ফিফার আফ্রিকান কার্যালয়ে ইনফান্তিনো বাতিল হওয়া প্রস্তাবগুলো নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েন। সেসময় ফিফার ব্যবস্থাপনা বোর্ডের সদস্যদের ডেকে পাঠান এবং বৈঠক শেষ হওয়ার চার ঘণ্টা পর ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা একটি বিবৃতি প্রকাশ করে।

এর আগে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা জানিয়েছিল, তারা ইনফান্তিনোর উপর আস্থা হারিয়েছে এবং ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ (এফএফই) প্রস্তাবটিকে একটি ‘জঘন্য, গোপন ও অস্বচ্ছ চুক্তি’। ফিফার অভ্যন্তরেও ব্যাপক সমালোচনা হয়েছে। যার মধ্যে রয়েছেন মহাসচিব ম্যাটিয়াস গ্রাফস্ট্রম। তিনি বুধবারের বৈঠকে উপস্থিত থাকলেও মঙ্গলবার ফিফা কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় লিখেছেন, ‘এ পরিস্থিতিটি একটি দুঃখজনক এবং নিন্দনীয় ঘটনাপ্রবাহ।’ তবে বৈঠকের পর বিবৃতিতে গ্রাফস্ট্রম এবং পরিচালনা পর্ষদ ফিফার সভাপতি হিসেবে ইনফান্তিনোর প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন।

ইনফান্তিনো এবং গ্রাফস্ট্রম ফিফা পরিষদ এবং ২১১টি সদস্য সংস্থাকে একটি স্বাক্ষরিত চিঠি পাঠিয়েছেন, যেখানে তারা ভুলের জন্য আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করেছেন এবং এর পুনরাবৃত্তি না করার প্রতিশ্রুতি দিয়েছেন। বৈঠকে এফএফই সম্পর্কিত ভুলগুলো স্বীকার করা হয়েছে, ফিফা পরিষদ ও সদস্য সংস্থাগুলোকে এ প্রক্রিয়া থেকে বাদ দেয়া হয়েছে।

ঘটনার সূত্রপাত ফিফার সভাপতির পরিকল্পনা প্রকাশ হয়ে পড়ার পর। গণমাধ্যমে প্রতিবেদন আসে, বিশ্বকাপসহ বড় টুর্নামেন্টগুলো পরিচালনার জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ (এফএফই) নামে একটি আলাদা বাণিজ্যিক সহায়ক প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করছে সংস্থাটি। নতুন প্রতিষ্ঠানে বহিরাগত বা তৃতীয় পক্ষকে শেয়ার কেনার সুযোগ থাকবে। ফুটবল নিয়ন্ত্রক সংস্থার প্রধানের পরিকল্পনা প্রকাশ্যে আসার পর ফিফার সঙ্গে উয়েফা ও কনক্যাকাফের দূরত্ব তৈরি হয়। উয়েফা জানায় পরিকল্পনাটি বাস্তবায়ন হলে বিশ্বকাপ থেকে সরে দাঁড়াবে ইউরোপের দেশগুলো।

Tags: উয়েফাজিয়ান্নি ইনফান্তিনোফিফালিড স্পোর্টস
Previous Post

২০ আগস্ট দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচন

Next Post

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

Next Post
চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে আহত প্রবাসীর ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

চাঁদপুরে মাদকবিরোধী অভিযানে হামলা, ইটের আঘাতে প্রবাসীর মৃত্যু

বাংলাদেশের ক্রীড়া প্রতিমন্ত্রীর উপস্থিতিতে প্রতিবন্ধী ক্রীড়াবিদদের সংবর্ধনা অনুষ্ঠান।. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্রীড়া প্রতিমন্ত্রী আমাদের সর্বাত্মক সহযোগিতা করবেন: এনপিসি মহাসচিব ড. মারুফ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT