চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে বাস থামিয়ে ৫৭ লাখ টাকা লুটের অভিযোগ, গুলিবিদ্ধসহ আহত ৩

সরওয়ার আজম মানিক by সরওয়ার আজম মানিক
6:09 অপরাহ্ন 02, আগস্ট 2026
in কক্সবাজার, জনপদ
A A
তদন্তে থাকা পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা ঘটনাস্থলে উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারের টেকনাফে যাত্রীবাহী একটি বাস থামিয়ে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় বিকাশের তিন কর্মীর কাছ থেকে ৫৭ লাখ টাকা লুট করে নেওয়ার অভিযোগ উঠেছে। হামলায় গুলিবিদ্ধসহ তিনজন আহত হয়েছেন।

রোববার (২ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের টেকনাফ স্থলবন্দরের উত্তরে ১৪ নম্বর সেতু এলাকায় এ ঘটনা ঘটে।

আহতরা হলেন মো. আরমান (২৪), সাকিব (২১) এবং একরাম (২২)। তারা সবাই টেকনাফ পৌর এলাকার বাসিন্দা এবং বিকাশের টেকনাফ এজেন্সির সেলসম্যান। তাদের কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাসের চালক, আহত ব্যক্তি এবং যাত্রীদের বরাত দিয়ে জানা যায়, পালকি পরিবহনের একটি বাস টেকনাফ থেকে কক্সবাজারের উদ্দেশে যাচ্ছিল। পথে ১৪ নম্বর সেতু এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা সড়কে পেরেক সংযুক্ত কাঠের খণ্ড ফেলে বাসটি থামিয়ে দেয়। পরে অস্ত্রের মুখে বাসে উঠে বিকাশের তিন কর্মীকে মারধর করে এবং গুলি ছোড়ে। এরপর তাদের কাছে থাকা নগদ টাকা লুট করে গুলি ছুড়তে ছুড়তে পাশের পাহাড়ের দিকে পালিয়ে যায়।

বিকাশের ওই তিন কর্মী জানান, তারা হ্নীলা ও হোয়াইক্যং ইউনিয়নের এজেন্টদের কাছে টাকা পৌঁছে দিতে যাচ্ছিলেন। এর আগে টেকনাফের সীমান্ত ব্যাংক থেকে ৫৭ লাখ টাকা উত্তোলন করেছিলেন।

আহত বিকাশ কর্মী মো. আরমান দাবি করেন, ঘটনার সঙ্গে বাসচালক বা সংশ্লিষ্ট কারও যোগসাজশ ছিল কি না, তা তদন্ত করা প্রয়োজন। তিনি বলেন, তারা নগদ টাকা বহন করছেন, এ তথ্য দুর্বৃত্তরা কীভাবে জানল এবং গুলি শুরু হওয়ার পরও বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ না করে কেন থেমে ছিল, সেটিও তদন্তের দাবি রাখে।

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম ডাকাতির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, কক্সবাজারগামী একটি বাস থামিয়ে বিকাশের কর্মীদের ওপর হামলা চালিয়ে নগদ টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। তবে লুট হওয়া টাকার সঠিক পরিমাণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরও জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাসটি জব্দ করে থানায় নিয়ে গেছে। ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও কোস্ট গার্ডের সদস্যরা অবস্থান করছেন। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে যৌথ অভিযান চালানো হচ্ছে।

Tags: কক্সবাজারগুলিবিদ্ধডাকাতি
Previous Post

তালাকপ্রাপ্ত নারীকে আগুনে পুড়িয়ে হত্যার অভিযোগ, সাবেক স্বামী আটক

Next Post

বেনজীরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

Next Post
Benazir in a formal setting, wearing a blue shirt with white dots. Channel i News - চ্যানেল আই নিউজ

বেনজীরকে দেশে এনে বিচার করা বিষয়ে যে বার্তা সরকারের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের মূল প্রবেশদ্বার, ছাত্র ও কর্মচারীদের জন্য।. Channel i News - চ্যানেল আই নিউজ

এনসিপির গাড়িবহরে হামলার মামলায় ১১ আসামির অন্তর্বর্তীকালীন জামিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT