চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মরক্কো থেকে স্পেনে ঢোকার চেষ্টায় নিহত ৫৭ অভিবাসী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:38 পূর্বাহ্ন 01, আগস্ট 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
অভিবাসীরা স্পেনের উপকূলে সমুদ্রপথে প্রবেশের চেষ্টা করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মরক্কো থেকে স্পেনের উত্তর আফ্রিকান স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতায় প্রবেশের চেষ্টার সময় ভয়াবহ প্রাণহানির ঘটনা ঘটেছে। স্থল ও সমুদ্রপথে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে গিয়ে অন্তত ৫৭ অভিবাসীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় উদ্বেগ ছড়িয়ে পড়ার মধ্যে পরিস্থিতি পরিদর্শনে শুক্রবার সেউতা সফর করেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

আজ (১ আগস্ট) শনিবার আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় প্রায় ৬০ হাজার মানুষ সেউতায় প্রবেশের চেষ্টা করেছেন। স্পেন সরকার শুক্রবার আনুষ্ঠানিকভাবে ৫৭ জনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে। এর আগে সেউতার আঞ্চলিক প্রধান হুয়ান হেসুস ভিভাস ৩৪ জন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।

সেউতা সফর শেষে প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ বলেন, স্পেনের আঞ্চলিক সার্বভৌমত্ব লঙ্ঘন করে এই অনুপ্রবেশ ঘটানো হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সব ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে এবং নতুন করে প্রবেশ করা অভিবাসীদের দ্রুত মরক্কোয় ফেরত পাঠানো হচ্ছে। শুক্রবারই প্রায় ২৫ হাজার অভিবাসীকে সেউতা থেকে মরক্কোয় ফেরত পাঠানো হয়েছে।

স্থানীয় কর্মকর্তারা জানান, নিহতদের অনেকেই উত্তাল সমুদ্র পাড়ি দিয়ে সাঁতরে সীমান্ত অতিক্রমের সময় ডুবে মারা যান। এছাড়া তারাজাল সৈকতসংলগ্ন সীমান্তবেষ্টনী পার হওয়ার সময় পদদলিত হয়ে আরও কয়েকজনের মৃত্যু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে মরক্কোর নিরাপত্তা বাহিনী জলকামান ব্যবহার করে জনতাকে ছত্রভঙ্গ করে। এসময় সংঘর্ষে কয়েকটি যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় ইউনিয়নও। ইউরোপীয় কমিশনের সভাপতি উরসুলা ফন ডার লেয়েন বলেন, অনিয়মিতভাবে কাউকে ইউরোপীয় ইউনিয়নে প্রবেশ করতে দেওয়া হবে না। একই সঙ্গে মানবপাচারকারী চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া এবং অবৈধভাবে প্রবেশকারীদের দ্রুত ফেরত পাঠানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

Tags: অভিবাসীমরক্কোস্পেন
Previous Post

বিশ্বকাপে বেসরকারি বিনিয়োগের পরিকল্পনা থেকে সরে দাঁড়াল ফিফা

Next Post

জন্তর মন্তরের বিক্ষোভে গালিগালাজ, আমি তাদের ক্ষমা করতে চাই বললেন মোদি

Next Post
ভারতের প্রধানমন্ত্রী মোদি ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্তর মন্তরের বিক্ষোভে গালিগালাজ, আমি তাদের ক্ষমা করতে চাই বললেন মোদি

শ্রাবণের দিনে প্রকাশ পেল ‘বাদলা স্মৃতি’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

শ্রাবণের দিনে প্রকাশ পেল ‘বাদলা স্মৃতি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT