চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়া সফরের আগে সাংবাদিকদের কাছে যে প্রশ্ন শান্তর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:07 অপরাহ্ন 31, জুলাই 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার শান্ত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

১৯ বছর পর দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যাচ্ছে বাংলাদেশ দল। ঢাকা ছাড়ার আগে সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগার টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। সেখানে সাংবাদিকদের চমকে দেন তিনি। জানতে চান, আসন্ন সিরিজে দলের কাছে প্রত্যাশা কী? পরে নিজেদের লক্ষ্যের কথাও জানান।

বৃহস্পতিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বেলা তিনটার দিকে সংবাদ সম্মেলনে আসেন শান্ত। টাইগার অধিনায়ককে প্রশ্ন করার আগেই সাংবাদিকদের প্রশ্ন করেন শান্ত।

বলেন, ‘অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আমার একটা প্রশ্ন আছে সবার কাছে। আপনারা তো অনেক বছর ধরে ক্রিকেট কাভার করেন। এই অস্ট্রেলিয়া সিরিজ নিয়ে আপনারা কী প্রত্যাশা করছেন যে আমাদের দল কেমন করবে? এখানে অনেক সিনিয়র সাংবাদিক আছেন যারা অনেক বছর ধরে লেখালেখি করছেন, আপনাদের কাছ থেকে দুই-একজন একটু বলবেন।’

জবাবে একজন সাংবাদিক উত্তর দেন, ‘ভালো খেলা।’ অন্য আরেকজন বলেন, ‘একটা (টেস্ট) ড্র হলে আমরা মনে হয় কিছুটা খুশি হতে পারি।’

এই উত্তর দিলে উপস্থিত সাংবাদিকরা খুশি হতেন কিনা, তাও জানতে চেয়ে মজা করেন শান্ত। বলেন, ‘এই উত্তর আমি দিলে পছন্দ হতো? ড্রর উত্তরটা বেশ ভালো দিয়েছেন। ধন্যবাদ, মজা করলাম।’

এরপর অবশ্য সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন শান্ত। দলের সামর্থ্য অনুযায়ী নিজেদের লক্ষ্যের কথা জানান। অস্ট্রেলিয়ার মাটিতে যে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হবে বাংলাদেশ দল, তা অকপটেই স্বীকার করলেন। তবে সেই চ্যালেঞ্জ উতরে নিজেদের পারফরম্যান্সের দিকে মনোযোগ রাখার কথা বললেন।

‘গত কিছু বছর ধরে যেভাবে টেস্ট ক্রিকেট খেলছি, চেষ্টা করব সেভাবেই খেলার। কন্ডিশন ভিন্ন হবে, তাই যত দ্রুত সম্ভব মানিয়ে নিতে হবে। আলাদা কোনো পরিকল্পনা নেই। টেস্ট দলটা একটা ভালো অবস্থানে আছে। এই জায়গা থেকে আমরা যেন নিচের দিকে না যাই এবং সামনে আরও কীভাবে উন্নতি করতে পারি, সেটাই মূল লক্ষ্য থাকবে। চেষ্টা থাকবে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়ে জয় ছিনিয়ে আনার।’

Tags: অস্ট্রেলিয়াবাংলাদেশবিসিবিমিরপুরলিড স্পোর্টসশান্ত
Previous Post

ইন্টারনেট বিচ্ছিন্ন থাকার কথা থাকলেও বাইরের সিস্টেমে ঢুকেছে ক্লড, জানাল অ্যানথ্রপিক

Next Post

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্তি ও সংযমের আহ্বান প্রধানমন্ত্রীর

Next Post
নেপালে সংঘর্ষের সময় একটি ভবনে আগুন লেগেছে, ধোঁয়া ও অগ্নিকাণ্ড দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্তি ও সংযমের আহ্বান প্রধানমন্ত্রীর

বাংলাদেশের রাজনৈতিক নেতারা একত্রে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'পায়ের ছাপ' স্বপ্নের সীমানা জয়ের গল্প লিখলেন আয়েশা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT