চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নেপালে সাম্প্রদায়িক সংঘর্ষে নিহত ৩, শান্তি ও সংযমের আহ্বান প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 অপরাহ্ন 31, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
নেপালে সংঘর্ষের সময় একটি ভবনে আগুন লেগেছে, ধোঁয়া ও অগ্নিকাণ্ড দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

নেপালের দক্ষিণাঞ্চলে হিন্দু ও মুসলিম সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এই ঘটনার পর দেশজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় দেশটির প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সবাইকে শান্ত, সংযমী ও দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়েছেন।

শুক্রবার (৩১ জুলাই) প্রকাশিত আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গত রোববার ভারতের সীমান্তবর্তী সুনসারি জেলার একটি গ্রামে হিন্দুদের একটি ধর্মীয় শোভাযাত্রাকে কেন্দ্র করে সংঘর্ষের সূত্রপাত হয়। শোভাযাত্রায় উচ্চ শব্দে সংগীত বাজানো এবং ধর্মীয় পতাকা প্রদর্শন নিয়ে স্থানীয় মুসলিম সম্প্রদায়ের সঙ্গে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। পরে তা সহিংস সংঘর্ষে রূপ নেয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালালে ঘটনাস্থলে দুজন নিহত হন। এরপর বৃহস্পতিবার পার্শ্ববর্তী সিরাহা জেলায় কারফিউ চলাকালে বিক্ষোভের সময় আরও একজনের মৃত্যু হয়। এতে সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে তিনজনে দাঁড়ায়।উদ্ভূত পরিস্থিতিতে সুনসারি ও আশপাশের জেলাগুলোতে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করেছে স্থানীয় প্রশাসন। নিরাপত্তা জোরদারে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

চলতি বছরের মার্চে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ বলেন, দেশের শান্তি, সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও জাতীয় ঐক্য রক্ষা করা এখন সবার প্রধান দায়িত্ব। তিনি নাগরিক, ধর্মীয় নেতা, রাজনৈতিক দল, সুশীল সমাজ এবং গণমাধ্যমকে ধৈর্য ও সংযম বজায় রেখে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।প্রধানমন্ত্রী এই ঘটনার পূর্ণাঙ্গ, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের আশ্বাস দিয়ে বলেন, সহিংসতার সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে।

নেপাল পুলিশের মুখপাত্র আবি নারায়ণ কাফ্লে বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের জানমাল রক্ষা এবং ন্যূনতম বলপ্রয়োগের মাধ্যমে পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে। নেপালের মোট জনসংখ্যার প্রায় ৮০ শতাংশ হিন্দু হলেও দেশটির দক্ষিণাঞ্চলে উল্লেখযোগ্য সংখ্যক মুসলিম জনগোষ্ঠীর বসবাস রয়েছে।

Tags: নেপালবালেন্দ্র শাহ
Previous Post

অস্ট্রেলিয়া সফরের আগে সাংবাদিকদের কাছে যে প্রশ্ন শান্তর

Next Post

‘পায়ের ছাপ’ স্বপ্নের সীমানা জয়ের গল্প লিখলেন আয়েশা

Next Post
বাংলাদেশের রাজনৈতিক নেতারা একত্রে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

'পায়ের ছাপ' স্বপ্নের সীমানা জয়ের গল্প লিখলেন আয়েশা

ঢাকার বাজারে বিভিন্ন ধরনের তাজা সবজি বিক্রি হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীর বাজারে সবজির দামে আগুন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT