চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

চীন-ভারত-রাশিয়াসহ ৬ ব্যক্তি-প্রতিষ্ঠানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:46 পূর্বাহ্ন 31, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের লোগো, পটভূমিতে মার্কিন পতাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোর (আইআরজিসি) ও বিমান সংস্থা মাহান এয়ারকে বাণিজ্যিক, লজিস্টিক এবং অন্যান্য সহায়তা দেওয়ার অভিযোগে চীন, ভারত, রাশিয়া ও ইরানের ছয় ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র।

সংবাদমাধ্যম গালফ নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

শুক্রবার (৩১ জুলাই) মার্কিন অর্থ মন্ত্রণালয় জানায়, ওয়াশিংটনের ঘোষিত সন্ত্রাসী সংগঠন আইআরজিসির হয়ে অস্ত্র ও জনবল পরিবহনের অভিযোগে অভিযুক্ত মাহান এয়ারের আন্তর্জাতিক সহায়তা নেটওয়ার্ক ভেঙে দিতেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে। ট্রেজারি বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা জে হিলোটিন বিষয়টি নিশ্চিত করেছেন।

মার্কিন অর্থ মন্ত্রণালয়ের অফিস অব ফরেন অ্যাসেটস কন্ট্রোল (ওএফএসি) জানায়, নিষেধাজ্ঞার আওতায় সাংহাইভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান, একটি রুশ এয়ার কার্গো কোম্পানি এবং মাহান এয়ারের সঙ্গে সংশ্লিষ্ট জেনারেল সেলস এজেন্টদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে বলেন, আইআরজিসি বা মাহান এয়ারকে আর্থিক কিংবা লজিস্টিক সহায়তা দেওয়া মানে একটি সন্ত্রাসী কর্মকাণ্ডকে সহায়তা করা। এ ধরনের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থা থেকে বিচ্ছিন্ন রাখার নীতি অব্যাহত থাকবে।

নিষেধাজ্ঞার ফলে তালিকাভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলোর যুক্তরাষ্ট্রের আর্থিক ব্যবস্থায় প্রবেশাধিকার বন্ধ হবে। একই সঙ্গে মার্কিন নাগরিক বা প্রতিষ্ঠানের জন্য তাদের সঙ্গে যেকোনো ধরনের লেনদেন নিষিদ্ধ থাকবে। এছাড়া তৃতীয় দেশের কোনো ব্যাংক বা প্রতিষ্ঠান তাদের সঙ্গে ব্যবসা চালিয়ে গেলে সেকেন্ডারি নিষেধাজ্ঞার ঝুঁকিতে পড়তে পারে।

যুক্তরাষ্ট্রের অভিযোগ, বেসামরিক বিমান সংস্থা দাবি করলেও মাহান এয়ার দীর্ঘদিন ধরে আইআরজিসির কুদস ফোর্সের সদস্য ও সামরিক সরঞ্জাম বিভিন্ন সংঘাতপূর্ণ এলাকায় পরিবহনে জড়িত। তবে এ অভিযোগ বরাবরের মতোই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে প্রত্যাখ্যান করেছে এয়ারলাইনটি।

মার্কিন প্রশাসনের ‘সর্বোচ্চ অর্থনৈতিক চাপ’ নীতির অংশ হিসেবে সর্বশেষ এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। তবে এ বিষয়ে ইরান সরকার বা সংশ্লিষ্ট ব্যক্তি-প্রতিষ্ঠানগুলোর তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

পশ্চিমা দেশগুলোর দাবি, আইআরজিসি সামরিক কর্মকাণ্ডের পাশাপাশি তেল, গ্যাস, অবকাঠামো, রিয়েল এস্টেট ও ব্যাংকিংসহ বিভিন্ন খাতে বিস্তৃত অর্থনৈতিক কার্যক্রম পরিচালনা করে। এছাড়া ছায়া তেল বাণিজ্য, ভুয়া কোম্পানি, চোরাচালান এবং ক্রিপ্টোকারেন্সির মাধ্যমে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা এড়িয়ে অর্থ সংগ্রহের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।

Tags: চীনভারতমার্কিন নিষেধাজ্ঞাযুক্তরাষ্ট্ররাশিয়া
Previous Post

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পর দায়িত্ব ছাড়লেন ৪ সহকারী প্রক্টর

Next Post

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

Next Post
খুলনা শহরের একটি বাস টার্মিনাল বা স্টেশন, কিছু মানুষ চলাফেরা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

খুলনায় দুর্বৃত্তের গুলিতে নিহত ১

বিশ্বকাপের ট্রফি স্টেডিয়ামের মাঠে স্থাপন করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকা-জিম্বাবুয়ে ও নামিবিয়ার যে ভেন্যুগুলোতে গড়াবে ওয়ানডে বিশ্বকাপ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT