চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আর্জেন্টিনার দুই খেলোয়াড় ও এক কোচকে শাস্তির আওতায় নেবে ফিফা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:51 অপরাহ্ন 30, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ও স্পেনের ফুটবল খেলোয়াড়দের ঝগড়া ও হাতাহাতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সপ্তাহ দেড়েক আগে শেষ হয়েছে বিশ্বকাপ। নিউ জার্সিতে ফাইনালের পর স্পেন খেলোয়াড়দের সাথে সংঘর্ষে জড়ান আর্জেন্টিনার লিয়েন্দ্রো পারেদেস ও নাহুয়েল মোলিনা, সঙ্গী ছিলেন সহকারী কোচ রবার্তো আয়ালাও। তাদের বিরুদ্ধে মারধরের অভিযোগে ফিফা শাস্তিমূলক পদক্ষেপ নেবে।

মেটলাইফ স্টেডিয়ামে ম্যাচের পর শিরোপা উদযাপনে মেতে ওঠে স্পেন। সেসময় তাদের সাথে সংঘর্ষে জড়ান আর্জেন্টিনা দলের ওই সদস্যরা। সেই হাতাহাতিসহ বিশ্বকাপে বেশ কয়েকটি ম্যাচে নিয়ম লঙ্ঘনের অভিযোগে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করেছে ফিফা।

আর্জেন্টিনার থিয়াগো আলমাদা এবং স্পেন মিডফিল্ডার গ্যাভির বিরুদ্ধেও অখেলোয়াড়ি আচরণের অভিযোগে মামলা করা হয়েছে। তবে পারেদেস, মোলিনা এবং আয়ালার বিরুদ্ধে অভিযোগ গুরুতর। এগুলো গ্যাভি, রদ্রি ও দানি ওলমোর সঙ্গে মাঠের সংঘর্ষের সাথে সম্পর্কিত।

ফিফা বিবৃতিতে বলেছে, ‘ফিফা শৃঙ্খলাবিধি অনুসারে, অভিযুক্তদের এখন তাদের অবস্থান উপস্থাপনের সুযোগ দেয়া হয়েছে, যারপর ফিফা শৃঙ্খলা কমিটি যথাসময়ে একটি সিদ্ধান্ত জানাবে।’

‘ফিফা বিশ্বকাপ ২০২৬এ আর্জেন্টিনার প্রতিনিধি দলের বেশ কয়েকটি ম্যাচের সাথে সম্পর্কিত বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, দেরিতে খেলা শুরু, ম্যাচ ও নিরাপত্তা প্রোটোকল মেনে চলতে ব্যর্থতা, দল ও দর্শকদের দ্বারা অনুপযুক্ত বার্তা প্রদর্শন এবং দর্শকদের দ্বারা বস্তু নিক্ষেপের পরিপ্রেক্ষিতে, ফিফা শৃঙ্খলা কমিটি শৃঙ্খলাবিধির ১৩ নং অনুচ্ছেদের ২(গ) ধারা (ক্রীড়া অনুষ্ঠানকে অক্রীড়াসুলভ প্রদর্শনের জন্য ব্যবহার), ১৪ নং অনুচ্ছেদের ৫ (দলের অসদাচরণ), ১৫ নং অনুচ্ছেদ (বৈষম্য ও বর্ণবাদী গালিগালাজ) এবং ১৭ নং অনুচ্ছেদের (ম্যাচে শৃঙ্খলা ও নিরাপত্তা) সম্ভাব্য লঙ্ঘনের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে।’

বিশ্বকাপ ফাইনালে নিউ ইয়র্কে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে স্পেন। ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত জালের দেখা পায়নি কোন দল। অতিরক্ত সময়ে ম্যাচ গড়ালে, ১০৬ মিনিটে গোলের দেখা পায় লা রোজারা। ডান পাশ থেকে আসা বল হেডে ফেররান তরেসের পায়ের সামনে দেন নিকো উইলিয়ামস। বাম পায়ের শটে জাল কাঁপান ২৯ বর্ষী বার্সা তারকা তরেস। তারপর ম্যাচ শেষে ঘটে হাতাহাতির ঘটনা।

Tags: আর্জেন্টিনানাহুয়েল মোলিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোরবার্তো আয়ালালিয়েন্দ্রো পারেদেসস্পেন
Previous Post

চ্যানেল আইয়ে পাঁচ কিংবদন্তীর স্মৃতিময় একদিন

Next Post

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

Next Post
মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তারেক রহমান ছাড়া আর কারও মধ্যে পরিবর্তন ঘটেনি: মির্জা ফখরুল

সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতাদের সমাবেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

সিলেটের পথে এনসিপির কেন্দ্রীয় নেতারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT