চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ফকল্যান্ড ব্যানার দেখিয়ে নিয়ম লঙ্ঘন, আর্জেন্টিনাকে শাস্তির সিদ্ধান্ত ফিফার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:25 পূর্বাহ্ন 30, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা উল্লাসে ভাসছে, একটি পতাকা ধরে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ শেষ, তবে আর্জেন্টিনাকে ঘিরে আলোচনা থামছে না। নিয়ম লঙ্ঘনের কর্মকাণ্ডের কারণে শাস্তির খবর আসছে। ইংল্যান্ডের বিপক্ষে ২-১ গোলে সেমিফাইনাল জয়ের পর খেলোয়াড়দের হাতে থাকা ‘ফকল্যান্ড আর্জেন্টিনার’ লেখা ব্যানারের কারণে ফিফা দলটির বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করবে। অবশ্য কীধরনের শাস্তি সেটি এখনও ঠিক করেনি অভিভাবক সংস্থাটি।

ব্যানারটি ফিফা কোডের ১৩ নং অনুচ্ছেদের ২(গ) ধারার লঙ্ঘন। যেখানে বলা হয়েছে, কোন ক্রীড়া অনুষ্ঠানকে অক্রীড়াসুলভ কার্যকলাপের জন্য ব্যবহার করা যাবে না। বিশ্বকাপে আটলান্টায় ইংল্যান্ডের বিপক্ষে মহাকাব্যিক জয়ের পর মাঠে বুনো উল্লাসে মেতে ওঠে আলবিসেলেস্তেরা। মাঠে উল্লাসের একপর্যায়ে গ্যালারি থেকে সমর্থকদের ছুঁড়ে দেওয়া একটি ব্যানার হাতে তুলে নেন আর্জেন্টিনার খেলোয়াড়রা।

ব্যানারে স্প্যানিশ ভাষায় স্পষ্টাক্ষরে লেখা ছিল, ‘লাস মালভিনাস সন আরহেনতিনাস’। যার বাংলা অর্থ, ‘মালভিনাস (ফকল্যান্ড) দ্বীপপুঞ্জ আর্জেন্টিনার।’ ব্যানারটি ফকল্যান্ড দ্বীপপুঞ্জের উপর আর্জেন্টিনার দীর্ঘদিনের সার্বভৌমত্বের দাবির প্রতি ইঙ্গিত করে সামনে আনা হয়েছিল।

আর্জেন্টিনা ফুটবলের (এএফএ) বিরুদ্ধে মামলাটি মূলত স্লোগান দেয়া এবং অনুপযুক্ত বার্তা প্রদানের সাথে সম্পর্কিত। ফকল্যান্ড দ্বীপপুঞ্জ সম্পর্কিত এ ইঙ্গিত একটি রাজনৈতিক উস্কানিও, বলছেন অনেক বিশেষজ্ঞ। দ্বীপপুঞ্জকে আর্জেন্টিনা ‘ইসলাস মালভিনাস’ নামে দাবি করে, কিন্তু যা যুক্তরাজ্যের নিয়ন্ত্রণে রয়েছে।

ফিফা বিবৃতিতে বলেছে, ‘ফিফা বিশ্বকাপ ২০২৬এ আর্জেন্টিনার প্রতিনিধি দলের বেশ কয়েকটি ম্যাচের সাথে সম্পর্কিত বৈষম্যমূলক স্লোগান ও অঙ্গভঙ্গি, দল ও দর্শকদের দ্বারা অনুপযুক্ত বার্তা প্রদর্শন এবং দর্শকদের দ্বারা বস্তু নিক্ষেপের পরিপ্রেক্ষিতে, ফিফা শৃঙ্খলা কমিটি ফিফা শৃঙ্খলাবিধির ১৩ নং অনুচ্ছেদের ২(গ) ধারার (ক্রীড়া অনুষ্ঠানকে অক্রীড়াসুলভ প্রদর্শনের জন্য ব্যবহার) সম্ভাব্য লঙ্ঘনের জন্য আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের বিরুদ্ধে কার্যক্রম শুরু করেছে।’

তবে ফিফা এখনও উল্লেখ করেনি, আর্জেন্টিনা ফুটবল নিয়ন্ত্রক সংস্থা বিরুদ্ধে ঠিক কোনধরনের পদক্ষেপ গ্রহণ করবে বা কী শাস্তি দেবে।

Tags: আর্জেন্টিনাইংল্যান্ডফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো
Previous Post

কঙ্গনাকে ‘ডাইনি’ সম্বোধন করলেন রাখি সাওয়ান্ত

Next Post

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ portal এর জন্য ফেরদৌসি শাহরিয়ার ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসি শাহরিয়ারের মৃত্যুতে ডিকাবের শোক

ফরাসি শিক্ষার্থী ভেন্ডিং মেশিনের স্ট্র চাটায় জরিমানা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেন্ডিং মেশিনের 'স্ট্র চাটা'য় ফরাসি শিক্ষার্থীকে ৬০০ ডলার জরিমানা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT