চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৫ বছর পূর্তি উপলক্ষে প্রাচ্যনাটের রজতজয়ন্তী উৎসব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:04 অপরাহ্ন 29, জুলাই 2026
in বিনোদন
A A
প্রাচ্যনাটের রজতজয়ন্তী উৎসবের জন্য নৃত্যশিল্পীরা প্রস্তুত. Channel i News - চ্যানেল আই নিউজ

‎বাংলাদেশের নাট্যচর্চার অন্যতম প্রতিষ্ঠান প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন ২৫ বছর পূর্তি উপলক্ষে দুই দিনব্যাপী রজতজয়ন্তী উৎসবের আয়োজন করেছে। আগামী ৩০ ও ৩১ জুলাই বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় এ উৎসব অনুষ্ঠিত হবে। ‎

‎২০০১ সালে যাত্রা শুরু করা প্রাচ্যনাট স্কুল অব অ্যাক্টিং অ্যান্ড ডিজাইন গত ২৫ বছরে ৫০টি ব্যাচের মাধ্যমে আড়াই হাজারেরও বেশি শিক্ষার্থীকে অভিনয় ও থিয়েটার ডিজাইনে প্রশিক্ষণ দিয়েছে। বর্তমানে প্রতিষ্ঠানটির ৫১তম ব্যাচের কার্যক্রম চলমান রয়েছে। অভিনয়ের পাশাপাশি আলো, পোশাক, মঞ্চসজ্জা, থিয়েটার গেমস, পথনাটক, ইমপ্রোভাইজেশন, মৌলিক ভিডিওগ্রাফি ও মাল্টিমিডিয়াসহ বিভিন্ন বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘ এই পথচলায় প্রাচ্যনাট স্কুলের শিক্ষার্থীরা থিয়েটার, টেলিভিশন, চলচ্চিত্র, বিজ্ঞাপন, শিক্ষা ও সাংস্কৃতিক অঙ্গনে সফলতার সঙ্গে কাজ করছেন। পাশাপাশি ভারত, ইউরোপ ও উত্তর আমেরিকার বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও উচ্চশিক্ষার সুযোগ পেয়েছেন অনেক প্রাক্তন শিক্ষার্থী।

উৎসবের প্রথম দিন ৩০ জুলাই বিকেল ৬টায় আলোচনা সভা, উৎসবের উদ্বোধন এবং ৫০তম ব্যাচের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি থাকবেন অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। বিশেষ অতিথি থাকবেন কথাসাহিত্যিক আফসানা বেগম এবং শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজাউদ্দিন আহমেদ।

একই দিন সন্ধ্যা সাড়ে ৭টায় প্রাচ্যনাট স্কুলের ৫০তম ব্যাচের সমাপনী প্রযোজনা হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের ‘রথের রশি’ নাটক মঞ্চস্থ হবে। নাটকটি নির্দেশনা দিয়েছেন শাহানা রহমান সুমি।

‎উৎসবের দ্বিতীয় দিন ৩১ জুলাই অনুষ্ঠিত হবে ‘নাটকে শিক্ষা ও নাট্যশিক্ষা : প্রেক্ষিত বাংলাদেশের সমকালীন সমাজ ও সংস্কৃতি’ শীর্ষক সেমিনার। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন ড. সাইদুর রহমান লিপন এবং মূল আলোচক থাকবেন অসীম দাশ। এছাড়া কাজী রোকসানা রুমা, রেজা আরিফ, উম্মে ফারহানা, শামিমা শওকত লাভলী, জামিল আহমেদ ও আজাদ আবুল কালাম আলোচনায় অংশ নেবেন।

‎ সেমিনারের পর থাকবে ফ্ল্যাশ মব পারফরম্যান্স, উন্মুক্ত আড্ডা, বিভিন্ন নাট্যদলের পরিবেশনা, প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণ, সংবর্ধনা এবং প্রাচ্যনাট স্কুলের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণে নানা আয়োজন।

Tags: বাংলাদেশ শিল্পকলা একাডেমি
Previous Post

একজন বাঙালি নারীর সৌন্দর্য

Next Post

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

Next Post
বাংলাদেশে পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ. Channel i News - চ্যানেল আই নিউজ

পদযাত্রায় হামলার প্রতিবাদে সারা দেশে এনসিপির বিক্ষোভ

সিনেমা হলের লাউঞ্জে স্পাইডারম্যানের টিকিটের জন্য দর্শকদের ভিড়. Channel i News - চ্যানেল আই নিউজ

‘স্পাইডারম্যান’র টিকিট পেতে সিনেপ্লেক্সে উপচে পড়া ভিড়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT