চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আবারও ইতালির কোচ হতে চলেছেন মানচিনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:29 অপরাহ্ন 28, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
মানচিনি ইতালির ফুটবল দলের কোচ হিসেবে পুনরায় নিয়োগের প্রস্তুতি নিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আন্দ্রেয়া পিরলোকে কোচ হিসেবে নিয়োগ দেয়ার প্রক্রিয়া নাটকীয়ভাবে বাতিল হয়ে গেছে। এরপর রবার্তো মানচিনি পুনরায় ইতালির প্রধান কোচ হিসেবে ফিরে আসতে সম্মত হয়েছেন বলে জানাচ্ছে ইউরোপীয় বিভিন্ন সংবাদমাধ্যম। ইতালীয় ফুটবল ফেডারেশন তাদের পছন্দের কোচদের নিয়োগ দিতে ব্যর্থ হওয়ায় এবং ফেডারেশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের পদত্যাগের পর ইউরো জয়ী কোচের কাছেই এগোচ্ছে ইতালি। 

গত এপ্রিলে জেন্নারো গাত্তুসো পদত্যাগ করার পর ইতালির হেড কোচ হিসেবে মানচিনিকে ফিরিয়ে আনতে নীতিগত সমঝোতায় পৌঁছেছে ইতালি ফুটবল ফেডারেশন। মূল পছন্দের কয়েকজন কোচের সাথে আলোচনা ফলপ্রসূ না হওয়ায় এই সিদ্ধান্ত নেয়া হয়। ইতালির জনপ্রিয় ক্রীড়া সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো তথ্য অনুযায়ী, কাতারি ক্লাব আল-সাদ ছাড়ার পর এবং সৌদি আরবে সংক্ষিপ্ত মেয়াদের দায়িত্ব পালন শেষে মানচিনি আবারও আজ্জুরিদের দায়িত্ব নিতে প্রস্তুত।

ইতালিয় ফুটবল ফেডারেশন সভাপতি জিওভান্নি মালাগো শেষ মুহূর্তে পিরলোর নিয়োগ বাতিল করায় সংস্থাটিতে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। রাশিয়ার একটি বেটিং (জুয়া) প্রতিষ্ঠানের সঙ্গে পিরলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে যুক্ত থাকার কারণেই হঠাৎ এই সিদ্ধান্ত নেয়া হয়। এই আকস্মিক সিদ্ধান্তের জেরে সংস্থার টেকনিক্যাল ডিরেক্টর পাওলো মালদিনি এবং উপদেষ্টা লিওনার্দো মাত্র ১৬ দিন দায়িত্বে থাকার পর একসঙ্গে পদত্যাগ করেন।

মানচিনির দিকে নজর দেয়ার আগে ফেডারেশন ম্যানচেস্টার সিটি ছেড়ে আসা পেপ গার্দিওলার সঙ্গে আলোচনা করেছিল। কিন্তু এই স্প্যানিশ কোচের বার্ষিক ১৭ মিলিয়ন পাউন্ডের বিশাল বেতনের দাবির কারণে সেই আলোচনা ভেস্তে যায়। ফলে বাধ্য হয়েই মানচিনির কাছে ফিরে যায় সংস্থাটি।

আগামী ২৫ সেপ্টেম্বর নেশনস লিগে বেলজিয়ামের বিপক্ষে ম্যাচের আগেই মানচিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে। ২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বের প্লে-অফে বসনিয়া ও হার্জেগোভিনার কাছে পেনাল্টি শুটআউটে হেরে মানসিকভাবে ভেঙে পড়া দলটিকে গুছিয়ে তোলাই হবে তার প্রধান লক্ষ্য।

Tags: ইতালিপিরলোবেলজিয়ামমানচিনিমালদিনিরোমানোলিড স্পোর্টস
Previous Post

হাতির ধাক্কায় ইজিবাইক উল্টে শিশুর মৃত্যু

Next Post

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

Next Post
প্রেস ব্রিফিংয়ে দুইজন কর্মকর্তা সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

কক্সবাজারকে সিটি করপোরেশন করা হচ্ছে

LNG ট্যাংকার শিপ, তরল প্রাকৃতিক গ্যাস পরিবহন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্র থেকে আসবে ৭১ হাজার কোটি টাকার এলএনজি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT