চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:57 অপরাহ্ন 28, জুলাই 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
সাউথ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ধ্বংসপ্রাপ্ত ভবন ও আগুনের লেলিহান শিখা. Channel i News - চ্যানেল আই নিউজ

সাউথ আফ্রিকার ইস্টার্ন কেপ প্রদেশে একটি দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডে ছয়জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। এই ঘটনায় দগ্ধ হয়েছেন আরও একজন, তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ ২৮ জুলাই মঙ্গলবার ভোর ৩টার দিকে কুইন্সটাউন এলাকার একটি দোকানে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন লাগার সময় দোকানের ভেতরেই ঘুমিয়ে ছিলেন বাংলাদেশিরা। আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই ছয়জনের মৃত্যু হয়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে তার চিকিৎসা চলছে।

স্থানীয় প্রবাসী সূত্র জানায়, ওই দোকানের ভেতর অবস্থিত একটি আবাসিক কক্ষে ৭ জন বাংলাদেশি ঘুমিয়ে ছিলেন। রাতের গভীরে হঠাৎ করে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ঘুমন্ত অবস্থায় ৬ জন ঘটনাস্থলেই পুড়ে ছাই হয়ে মারা যান। খবর পেয়ে উদ্ধারকর্মীরা গুরুতর দগ্ধ অবস্থায় অপর একজনকে উদ্ধার করে দ্রুত কুইন্সটাউন হাসপাতালে নিয়ে যান। তিনি বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত ৬ জনের মধ্যে চারজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন: মো. ফয়সাল (২৫), মো. ফাহিম (২৮), শামীম হাসান (৩০) এবং মোহাম্মদ আপন (২৪)। বাকি দুজনের পরিচয় এখনো পাওয়া যায়নি। নিহতরা সবাই নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা উপজেলার কুতুবপুর ইউনিয়নের কুরুগেশ্বর এলাকার বাসিন্দা বলে দাবি করেছেন তাদের সহকর্মীরা।

অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ এখনো উদঘাটন করা সম্ভব হয়নি। পুরো ঘটনাটি তদন্ত করে দেখছে স্থানীয় পুলিশ প্রশাসন।

সুদূর দক্ষিণ আফ্রিকায় একসাথে ৬ প্রবাসীর এমন করুণ মৃত্যুর খবরে দেশটির বাংলাদেশি কমিউনিটিতে শোকের মাতম চলছে। বিভিন্ন প্রবাসী সামাজিক ও রাজনৈতিক সংগঠন নিহতদের আত্মার মাগফিরাত কামনা করে তাদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকায় প্রবাসীদের ব্যবসা প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডে প্রাণহানির ঘটনা এটাই প্রথম নয়। এর আগে ২০১৮ সালের অক্টোবরে নর্থ ওয়েস্ট প্রদেশের ব্রিটস শহরে এক দোকানে আগুনে ফেনীর দাগনভূঞার চারজন এবং ২০২৪ সালের অক্টোবরে কোয়াজুলু-নাটাল প্রদেশের একটি বাণিজ্যিক কমপ্লেক্সে আগুনে আরও দুই বাংলাদেশি মারা যান।

Tags: অগ্নিকাণ্ডবাংলাদেশির মৃত্যুসাউথ আফ্রিকা
Previous Post

জাপানে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

Next Post

ভালো একটি ‘সমাপ্তি’ দিতে না পারার আক্ষেপ ফ্রান্স অধিনায়কের

Next Post
ফ্রান্স ফুটবল দলের খেলোয়াড়রা মাঠে, অধিনায়ক দৃষ্টি নিচে, হতাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

ভালো একটি ‘সমাপ্তি’ দিতে না পারার আক্ষেপ ফ্রান্স অধিনায়কের

বাংলাদেশি প্রতিনিধিরা জাপানে কর্মী নিয়োগের বিষয়ে আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT