চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সিরাজগঞ্জে ‘স্পেলিং স্টার ২০২৬’ বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:09 অপরাহ্ন 25, জুলাই 2026
in শিক্ষা, সিরাজগঞ্জ
A A
সিরাজগঞ্জে স্পেলিং স্টার ২০২৬ বাছাই নিয়ে কর্মশালা অনুষ্ঠিত. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

জাতীয় ইংরেজি বানান প্রতিযোগিতা ও টেলিভিশন রিয়েলিটি শো ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’-এর প্রাথমিক বাছাই পরীক্ষা সুষ্ঠু, স্বচ্ছ ও শৃঙ্খলাপূর্ণভাবে পরিচালনার লক্ষ্যে সিরাজগঞ্জে কেন্দ্র ব্যবস্থাপনা ও পরিচালনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ জুলাই) সকালে শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে সিরাজগঞ্জের শাহীন স্কুলে কর্মশালা অনুষ্ঠিত হয়। জাতীয় পর্যায়ের এই প্রতিযোগিতার সম্প্রচার সহযোগী চ্যানেল আই এবং মিডিয়া পার্টনার দৈনিক যুগান্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়। বিশেষ অতিথি ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাহাব উদ্দিন।

কর্মশালায় জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কেন্দ্রপ্রধান এবং পরীক্ষা ব্যবস্থাপনার সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। আগামী ২১ আগস্ট দেশব্যাপী অনুষ্ঠিতব্য প্রাথমিক বাছাই পরীক্ষার কেন্দ্র পরিচালনা, প্রযুক্তিগত ব্যবস্থাপনা, পরীক্ষার্থীদের করণীয়, পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিতকরণ এবং ফলাফল প্রকাশের প্রক্রিয়া সম্পর্কে অংশগ্রহণকারীদের হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রধান রিসোর্স পারসন হিসেবে কর্মশালা পরিচালনা করেন শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান, এসইএফ ফাউন্ডেশনের প্রেসিডেন্ট এবং শাহীন স্কুল ও শাহীন ইসলামিক স্কুলের প্রতিষ্ঠাতা মুহাম্মদ মাছুদুল আমীন শাহীন।

প্রধান অতিথির বক্তব্যে গণপতি রায় বলেন, শাহীন শিক্ষা পরিবার প্রায় ৩৫ বছর ধরে দেশের বিভিন্ন স্থানে প্রায় ১৫০টি ক্যাম্পাসের মাধ্যমে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। শাহীন শিক্ষা পরিবারের উদ্যোগে এবং চ্যানেল আই ও দৈনিক যুগান্তরের সম্পৃক্ততায় আয়োজিত এই প্রতিযোগিতা দেশের প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের একটি জাতীয় মঞ্চ হিসেবে কাজ করবে।

তিনি আশা প্রকাশ করেন, এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের ইংরেজি ভাষা নিয়ে ভয় ও সংকোচ দূর হবে। পাশাপাশি তাদের মধ্যে ইংরেজি শেখার আগ্রহ, আত্মবিশ্বাস ও ভালোবাসা আরও বৃদ্ধি পাবে।

Tags: কর্মশালাসিরাজগঞ্জস্পেলিং স্টার
Previous Post

আলো ছড়িয়ে ৮৭ বছরে আবদুল্লাহ আবু সায়ীদ

Next Post

ককরোচ আন্দোলনে বিজেপি সরকারের মন্ত্রীর মেয়ে, রাজনীতিতে তোলপাড়

Next Post
বাংলাদেশে করোচ আন্দোলনে ছাত্র-ছাত্রীদের প্রতিবাদ ও স্লোগান. Channel i News - চ্যানেল আই নিউজ

ককরোচ আন্দোলনে বিজেপি সরকারের মন্ত্রীর মেয়ে, রাজনীতিতে তোলপাড়

ফিফা ব্যালন ডি'অর ট্রফি, ২০১৮, স্বর্ণালী গোল্ডেন বল, পুরস্কার প্রদর্শনী. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ জিতলেই ব্যালন ডি’অর জেতা সম্ভব নয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT