চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

রাষ্ট্রপতির পদত্যাগের ঘোষণা আসতে পারে শুক্রবার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:14 অপরাহ্ন 23, জুলাই 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
বাংলাদেশের একজন রাজনীতিবিদ বক্তৃতা দিচ্ছেন, পেশাদার পোশাক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করতে পারেন বলে সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে। শুক্রবার (২৪ জুলাই) এই বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

সংবাদমাধ্যম যমুনা টেলিভিশন এ তথ্য জানিয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশ ছাড়ার পর রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদে থাকা নিয়ে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়। তবে সে সময় সংবিধান অনুযায়ী তার কাছেই শপথ নেয় ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। পরে ২০২৬ সালের জাতীয় নির্বাচনে বিজয়ী হয়ে বিএনপিও তার কাছ থেকে শপথ নিয়ে সরকার গঠন করে।

গত দুই বছরে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দল ও পক্ষ রাষ্ট্রপতির অপসারণের দাবি জানালেও বিএনপি তাতে সমর্থন দেয়নি। বরং তাকে দায়িত্বে বহাল রাখার পক্ষে অবস্থান নেয় দলটি। তবে সাম্প্রতিক সময়ে সেই অবস্থানে পরিবর্তন এসেছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে।

বঙ্গভবনের একাধিক কর্মকর্তার জানিয়েছে, চলতি মাসের শুরুতে বিএনপি সরকারের পক্ষ থেকে রাষ্ট্রপতিকে মৌখিকভাবে পদত্যাগের অনুরোধ জানানো হয়। তখন তিনি কিছু সময় চান। সংশ্লিষ্ট কর্মকর্তাদের দাবি, শুক্রবার (২৪ জুলাই) দুপুরের মধ্যে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র পাঠাতে পারেন।

রাষ্ট্রপতির পরিবারের সদস্যদের বরাতে জানা গেছে, তিনি দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন। সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) সিটি স্ক্যান ও এমআরআই পরীক্ষায় তার স্নায়ুজনিত একটি জটিল রোগ ধরা পড়েছে। এ কারণে পদত্যাগের পর স্ত্রীকে নিয়ে চিকিৎসার জন্য সিঙ্গাপুরে যাওয়ার পরিকল্পনা রয়েছে তার।

এদিকে কয়েকটি গণমাধ্যমে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে, চলতি বছরের ৯ মে লন্ডন সফরে গিয়ে শেখ হাসিনার সঙ্গে ফোনে কথা বলেন রাষ্ট্রপতি। ১৮ মে দেশে ফেরার পর গোয়েন্দা সংস্থাগুলো ওই ফোনালাপের বিষয়ে জানতে পারে। এরপরই সরকারের পক্ষ থেকে তাকে পদত্যাগের বার্তা দেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি দায়িত্ব পালনে অপারগ হলে তিনি স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন। রাষ্ট্রপতির পদ শূন্য হলে স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে নতুন রাষ্ট্রপতি নির্বাচনের সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে।

Tags: পদত্যাগরাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন
Previous Post

রাষ্ট্রপতির পদত্যাগ বিষয়ে যা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী

Next Post

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

Next Post
বাংলাদেশের বিভিন্ন পেশার মানুষ বিসিএস পরীক্ষার ফলের জন্য অপেক্ষা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৫০তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৬১৬৫

বাংলাদেশি নারীর ছবি, যা একটি সিনেমার পোস্টার বা দৃশ্যের অংশ. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এই ছবির চিত্রনাট্য নিয়ে আমি প্রায় ২০ বছর কাজ করেছি’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT