চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নিরাপত্তাজনিত কারণে দিল্লি মেট্রোর ১৬ স্টেশন বন্ধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:20 অপরাহ্ন 22, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
Delhi Mandi House metro station closed due to security reasons. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

নিরাপত্তাজনিত কারণে ভারতের রাজধানী দিল্লির মেট্রো রেল নেটওয়ার্কের ১৬টি স্টেশন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে দিল্লি মেট্রো রেল করপোরেশন (ডিএমআরসি)। এর ফলে বিভিন্ন স্টেশনে দীর্ঘ সারি, বিভ্রান্তি এবং চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।

বুধবার (২২ জুলাই) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়, যন্তর মন্তরে সিটিজেনস জাস্টিস পার্টির (সিজেপি) চলমান বিক্ষোভকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এর অংশ হিসেবে সকাল সাড়ে ১১টার দিকে ডিএমআরসি ব্লু, ইয়েলো ও ভায়োলেট লাইনসহ বিভিন্ন রুটের ১৬টি স্টেশনের প্রবেশ ও বহির্গমন গেট বন্ধের ঘোষণা দেয়। তবে রাজীব চক, মান্ডি হাউস এবং সেন্ট্রাল সেক্রেটারিয়াল স্টেশনে ইন্টারচেঞ্জ সুবিধা চালু রাখা হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। কবে এসব স্টেশন আবার স্বাভাবিকভাবে চালু হবে, সে বিষয়ে কোনো সময়সূচি জানানো হয়নি।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, মেট্রো ট্রেনগুলো নির্ধারিত স্টেশনগুলোতে থামলেও বন্ধ থাকা স্টেশনগুলোতে যাত্রীদের নামতে বা বের হতে দেওয়া হয়নি। স্টেশনগুলোর বাইরে ব্যারিকেড ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মান্ডি হাউস স্টেশনে গেট খুলে দেওয়ার অপেক্ষায় দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকতে দেখা যায় বহু যাত্রীকে। অনেকেই বিকল্প পরিবহন ব্যবহার করতে বাধ্য হন। এক যাত্রী জানান, নির্ধারিত স্টেশনে নামতে না পেরে তিনি অন্য স্টেশনে নেমে অফিসে পৌঁছাতে বাইক ট্যাক্সির সহায়তা নেন।

স্টেশন বন্ধের কারণে দিল্লি মেট্রোর বিভিন্ন রুটে যাত্রীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে এবং অনেকেই গন্তব্যে পৌঁছাতে অতিরিক্ত সময় ব্যয় করছেন।

Tags: নিরাপত্তা
Previous Post

চলতি করবর্ষের ই-রিটার্ন চালু, আছে ৫ শতাংশ কর প্রণোদনার সুযোগ

Next Post

দিনাজপুরে অটোরিকশা-নসিমনের সংঘর্ষে চালক নিহত

Next Post
দিনাজপুরে অটোরিকশা-নসিমনের সংঘর্ষের পর ক্ষতিগ্রস্ত যানবাহন ও জনতা. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুরে অটোরিকশা-নসিমনের সংঘর্ষে চালক নিহত

যুক্তরাষ্ট্র ও পাকিস্তানের প্রতিনিধিদের সাক্ষাৎ, বন্ধুত্বপূর্ণ আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের কাছে ১০ বিলিয়ন ডলার আর্থিক সহায়তা চাইল পাকিস্তান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT