চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘যারা নীরব, ইতিহাস তাদের ক্ষমা করবে না’

বলিউডকে কড়া বার্তা অভিনেতা প্রকাশ রাজের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:30 অপরাহ্ন 21, জুলাই 2026
in বিনোদন
A A
বিক্ষোভের সময় পুলিশি লাঠিচার্জ ও ধোঁয়া ছড়ানো. Channel i News - চ্যানেল আই নিউজ

সোনম ওয়াংচুক ও ককরোচ জনতা পার্টির (সিজেপি) সমর্থনে চলমান ছাত্র আন্দোলন নিয়ে বলিউডের অনেক তারকার নীরবতার সমালোচনা করেছেন অভিনেতা প্রকাশ রাজ। তাঁর মতে, এমন আন্দোলনই বলে দেয় কে সত্যিকার অর্থে মানুষের পাশে দাঁড়াতে প্রস্তুত, আর কে নীরবতা বেছে নিয়েছেন।

সোমবার (২০ জুলাই) দিল্লির যন্তর-মন্তরে আয়োজিত ‘চলো সংসদ’ কর্মসূচিতে অংশ নেন প্রকাশ রাজ। সেখানে আন্দোলনকারীদের উদ্দেশে বক্তব্য দেওয়ার পাশাপাশি হাতে ভারতের সংবিধানের একটি কপি নিয়ে মিছিলেও অংশ নেন তিনি।

প্রতিবাদস্থলে পিকটিভি-কে দেওয়া এক সাক্ষাৎকারে তাঁকে প্রশ্ন করা হয়, কেন বলিউডের আরও বেশি তারকা এই আন্দোলনের পক্ষে প্রকাশ্যে কথা বলছেন না।

জবাবে প্রকাশ রাজ বলেন, “যারা কথা বলেন, মানুষ দেখছে কে জনগণের পাশে দাঁড়াচ্ছে। বিষয়টা খুবই সহজ।”

সহকর্মীদের নীরবতায় তিনি হতাশ কি না- এমন প্রশ্নের উত্তরে অভিনেতা বলেন,“বিষয়টি ব্যক্তিগত হতাশার নয়, বরং দায়বদ্ধতার।”

প্রকাশ রাজের ভাষায়, “এটা খুশি বা অখুশির বিষয় নয়। এখন মানুষ বুঝে যাচ্ছে কে কেমন। এমন আন্দোলনই বলে দেয় কার সততা আছে, কে মানুষের পাশে দাঁড়াতে পারে। আমি কে যে অন্যদের বিচার করব? আমি শুধু নিজের সঙ্গে কথা বলতে পারি। অনেকেরই শক্তিশালী কণ্ঠ আছে, তারা অসাধারণ অভিনেতা। ইচ্ছে ছিল, তারা এই ইস্যুতেও সেই কণ্ঠ ব্যবহার করবেন। কিন্তু করেননি। মানুষই তাদের বিচার করবে। ইতিহাস যখন লেখা হবে, তখন ভুলকে হয়তো ক্ষমা করা হবে, কিন্তু যারা নীরব ছিল, ইতিহাস তাদের কখনো ক্ষমা করবে না।”

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) আন্দোলনের মঞ্চে নিজের একটি ভিডিও শেয়ার করেন প্রকাশ রাজ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে তিনি নিয়মিত সোনম ওয়াংচুকের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে আসছেন।

ওয়াংচুকের সঙ্গে যন্তর-মন্তরে সাক্ষাতের পর তিনি লিখেছিলেন, “আমার দেশের তরুণদের সঙ্গে সংহতি প্রকাশ করছি।” সেই পোস্টে আন্দোলনকারীদের সঙ্গে তাঁর তোলা কয়েকটি ছবিও প্রকাশ করেন।

ওয়াংচুকের আন্দোলনে ইতোমধ্যে বলিউডের আরও কয়েকজন তারকা সংহতি জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন শাবানা আজমি, পুনম পান্ডে, হৃতিক রোশন, বিশাল দাদলানি, সোনাক্ষী সিনহা, বীর দাস, অদিতি রাও হায়দারি, সোনু সুদ, ভূমি পেডনেকর, দিয়া মির্জা ও চিন্ময়ী শ্রীপদা।

গত মাসেও বেঙ্গালুরুতে সিজেপির এক সমাবেশে অংশ নিয়ে প্রকাশ রাজ বলেছিলেন, নির্বাচিত প্রতিনিধিদের রাজনীতি নয়, জনগণের জন্য কাজ করা উচিত। পাশাপাশি ভবিষ্যৎ নিয়ে তরুণদের নেতৃত্ব দেওয়ার ভূয়সী প্রশংসাও করেন তিনি। ইন্ডিয়া টুডে

Tags: ককরোচ জনতা পার্টিছাত্র আন্দোলনপ্রকাশ রাজবলিউডশাবানা আজমিসিজেপিসিনেমাসোনম ওয়াংচুক
Previous Post

২৪ ঘণ্টায় হামে আরও ৪ শিশুর মৃত্যু

Next Post

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

Next Post
জনতা ও পুলিশ সংঘর্ষের দৃশ্য, প্রতিবাদ চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

‘নিজেদের কি ঈশ্বর মনে করছেন?’

বাংলাদেশের সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা নিয়ে আলোচনা চলছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT