চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কামিন্সের নেতৃত্বে পূর্ণশক্তি নিয়েই বাংলাদেশের বিপক্ষে টেস্টে নামছে অস্ট্রেলিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:00 অপরাহ্ন 21, জুলাই 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়ার ক্রিকেটার কামিন্স হাসিমুখে মাঠে প্রবেশ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

২০০৩ সালের পর প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে পূর্ণাঙ্গ টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে আয়োজিত দুই ম্যাচের সিরিজের জন্য ১৩ সদস্যের শক্তিশালী টেস্ট স্কোয়াড ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। ১৩-১৭ ডারউইনে হবে প্রথম ম্যাচ, ম্যাককে’তে দ্বিতীয় ম্যাচটি হবে ২২-২৬ আগস্ট। 

দীর্ঘদিন পর পূর্ণশক্তির বোলিং লাইনআপ নিয়ে মাঠে নামতে যাচ্ছে অজিরা। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স। আছেন গতিদানব মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউড। সঙ্গে আছেন অভিজ্ঞ অফ-স্পিনার নাথান লায়ন।

হ্যামস্ট্রিং ও পিঠের চোট থেকে পুরোপুরি সেরে উঠেছেন অধিনায়ক প্যাট কামিন্স, পেসার জশ হ্যাজলউড ও অফ-স্পিনার নাথান লায়ন। আন্তর্জাতিক ক্রিকেট থেকে ওপেনার উসমান খাজার অবসরের পর এটিই অস্ট্রেলিয়ার প্রথম টেস্ট সিরিজ।

ওপেনিং কিংবা মিডল অর্ডারে খাজার খালি জায়গা পূরণে দৌড়ে আছেন জেক ওয়েদারাল্ড, বিউ ওয়েবস্টার ও জশ ইংলিস। ঘরোয়া ও আন্তর্জাতিক পর্যায়ে দারুণ পারফর্ম করা সত্ত্বেও দলে জায়গা পাননি পেসার মাইকেল নেসার। মূল পেস ত্রয়ী কামিন্স, স্টার্ক, হ্যাজলউড ফেরায় তাকে স্কোয়াডের বাইরে থাকতে হচ্ছে।

বাংলাদেশের বিপক্ষে অস্ট্রেলিয়ার টেস্ট স্কোয়াড:
প্যাট কামিন্স (অধিনায়ক, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিশ, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, স্টিভেন স্মিথ, মিচেল স্টার্ক, জ্যাক ওয়েদার‌্যাল্ড, বিউ ওয়েবস্টার।

Tags: অস্ট্রেলিয়াআইসিসিকামিন্সডারউইনবাংলাদেশলায়নলিড স্পোর্টস
Previous Post

মৌসুমি বৃষ্টিতে আফগানিস্তানে আকস্মিক বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু

Next Post

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১ হাজার ৩৩ টাকা

Next Post
সোনার অলংকারের ছবি, বাংলার স্বর্ণের বাজারের প্রতিনিধিত্ব করে. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণের দাম ভরিতে বাড়লো ১ হাজার ৩৩ টাকা

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য নির্মাণ কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে অনিয়ম ও প্রতারণা, ৪৯ রিক্রুটিং এজেন্সির লাইসেন্স বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT