চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গোল্ডেন বুট জিততে কী সমীকরণ মেলাতে হবে মেসিকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:21 অপরাহ্ন 19, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি আর্জেন্টিনা জার্সি পরে, মাঠে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

রাতে বিশ্বকাপের ফাইনালে স্পেনের বিপক্ষে শিরোপা ধরে রাখার যাত্রায় নামবে আর্জেন্টিনা। টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের একমাত্র অধিনায়ক হতে পারেন লিওনেল মেসি। ক্যারিয়ারে সব ছুঁয়ে ফেললেও বাকি কেবল একটা জিনিস, বিশ্বকাপের গোল্ডেন বুট। এবার এটাও জেতার সুযোগ আছে, কাইলিয়ান এমবাপের চেয়ে কেবল দুই গোল পিছিয়ে তিনি। তবে শুধু দুই গোল করলেই হবে, জেনে নেয়া যাক সমীকরণ।

গোল্ডেন বুট সেই খেলোয়াড়কে দেয়া হয় যিনি কোন একটি বিশ্বকাপে সর্বোচ্চ সংখ্যক গোল করেন। যদিও বিশ্বকাপে ব্যক্তিগত পুরস্কারের গুরুত্ব দলীয় ট্রফির মতো ততটা নয়। মেসি বিশ্বকাপে কখনও গোল্ডেন বুট জেতেননি। কিন্তু দুবার গোল্ডেন বল জিতেছেন, যেটি কোন আসরের সেরা খেলোয়াড়কে দেয়া হয়।

কাতারে ২০২২ বিশ্বকাপে কাইলিয়ান এমবাপে মেসিকে টপকে গোল্ডেন বুট জিতেছিলেন। এমবাপেকে ছাড়িয়ে যেতে মেসির এবার প্রয়োজন দুটি গোল ও একটি অ্যাসিস্ট, অথবা তিনটি গোল। মিয়ামিতে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে ইংল্যান্ডের কাছে ৬-৪ গোলে হেরে ফ্রান্স বিশ্বকাপ শেষ করেছে। ফরাসি তারকা জোড়া গোল করে চলতি আসরে গোলসংখ্যা ১০এ নিয়ে গেছেন।

মেসিকে আসরের সর্বোচ্চ গোলদাতা হতে হলে তিনটি গোল করতে হবে। রোববার স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার ফাইনালে দুটি গোল এবং একটি অ্যাসিস্ট করলেও এমবাপের চেয়ে উপরে উঠে যাবেন তিনি।

যদি দুজনের গোলসংখ্যা সমান হয়, তবে গোল্ডেন বুট সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা খেলোয়াড়কে দেয়া হবে। ফিফার অফিসিয়াল গোল্ডেন বুট স্ট্যান্ডিং অনুযায়ী, বর্তমানে দুজনেরই চারটি করে অ্যাসিস্ট রয়েছে। যদি দুজনের অ্যাসিস্টের সংখ্যা সমান হয়, তবে পুরস্কারটি সেই খেলোয়াড়কে দেয়া হবে, যিনি সবচেয়ে কম মিনিট খেলেছেন। এমবাপে টুর্নামেন্ট জুড়ে ৭৬৯ মিনিট খেলেছেন, যেখানে মেসি খেলেছেন ৭১২ মিনিট।

যদি সব ঠিক থাকে এবং মেসি কোন চোটে না পড়েন, তাহলে মহাযজ্ঞের মহারণে আর্জেন্টাইন অধিনায়ক সামনে থেকে পুরো ম্যাচ নেতৃত্ব দেবেন। সেক্ষেত্রে বলাই যায়, এমবাপের চেয়ে বেশি মিনিট খেলে বিশ্বকাপ শেষ করবেন এলএমটেন।

এছাড়াও বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা এখন এমবাপে, ২২টি। ২১টি গোলে দ্বিতীয়তে আছে মেসি।

‎নিউ ইয়র্কের ‎মেটলাইফ স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত ১টায় মহাযজ্ঞের ফাইনালে একবারের বিশ্বকাপজয়ী স্পেনের বিপক্ষে নামবে তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

Tags: আর্জেন্টিনাকাইলিয়ান এমবাপেগোল্ডেন বুটফিফা বিশ্বকাপ-২০২৬ফ্রান্সবিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিওনেল মেসিলিড স্পোর্টসসেমিলিড ২০২৬স্পেন
Previous Post

পেয়ারা বাগানে ঘুরতে গিয়ে ট্রলার থেকে পড়ে কলেজছাত্রের মৃত্যু

Next Post

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

Next Post
আর্জেন্টিনা ও স্পেন ফুটবল দলের খেলোয়াড়রা একত্রে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আর্জেন্টিনা-স্পেন ফাইনাল মহারণ: পরিসংখ্যান কী বলছে

স্মার্টফোন, বই ও কাপড়সহ বিছানা ও ঘর সাজানো. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ফ্ল্যাটে দুদকের অভিযানে যা পাওয়া গেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT