চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করুন: হেযবুত তওহীদ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 অপরাহ্ন 18, জুলাই 2026
in বাংলাদেশ
A A
বাংলাদেশে উগ্রবাদ মোকাবিলায় কার্যকর পদক্ষেপের উপর আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

ধর্মীয় উগ্রবাদ মোকাবিলায় ইসলামের প্রকৃত শিক্ষা প্রচার এবং উগ্রবাদী তৎপরতা রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে হেযবুত তওহীদ।

শনিবার (১৮ জুলাই) সকালে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে হেযবুত তওহীদ ঢাকা মহানগরের উদ্যোগে ‘ধর্মীয় উগ্রবাদ মোকাবেলায় ধর্মের প্রকৃত শিক্ষা’ শীর্ষক এক মতবিনিময় সভায় এ আহ্বান জানানো হয়।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা এমাম হোসাইন মোহাম্মদ সেলিম। তিনি বলেন, একটি উগ্রবাদী গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশের উন্নয়ন, অগ্রগতি ও স্থিতিশীলতা বাধাগ্রস্ত করার চেষ্টা করছে। এ পরিস্থিতি মোকাবিলায় ধর্মের নামে বিভ্রান্তির বিরুদ্ধে ইসলামের প্রকৃত ও শান্তিময় শিক্ষার প্রসার জরুরি। তিনি দাবি করেন, হেযবুত তওহীদ মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে সেই শিক্ষা প্রচারে কাজ করছে। তবে একটি মহল সংগঠনটির বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, উগ্রবাদী তৎপরতা ও অপপ্রচার রোধে দ্রুত এবং কার্যকর পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন।

হেযবুত তওহীদের ঢাকা মহানগর আমির ডা. মাহবুব আলম মাহফুজ এর সঞ্চালনায় বক্তব্য দেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য এম. নাজিমউদ্দিন আল আজাদ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসিনুর রহমান বীর প্রতীক, ব্রি. জেলারেল (অব) শরিফ আজিজ, কর্ণেল ফেরদৌস আজিজ (অব.), কর্ণেল আলাউদ্দিন (অব.), লেফটেন্যান্ট কর্নেল (অব) সৈয়দ মঞ্জুরুল আলম, উইং কমান্ডার (অব) আমিনুল ইসলাম, মেজর (অব.) আমিন আহমেদ আফসারী, মেজর (অব) মাহবুবুল আলাম, মেজর আলমগীর (অব.), মেজর আব্দুল ইউসুফ (অব.), মেজর হারুনুর রশিদ (অব.), মেজর আলমগীর দেওয়ান (অব.), মেজর রেজাউল হান্নান (অব.), ক্যাপ্টেন এম. এমদাদুল হক (অব.), সিনিয়র এডভোকেট ও সাবেক এটর্নি জেনারেল আলহাজ মনসুর রহমান, কুমিল্লা সাংবাদিক ফোরামের সভাপতি সাঈদ আহম্মেদ খান, দুর্নীতি বিরোধী জাতীয় সমন্বয় কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার ওয়ায়াদু চৌধুরী, এবি পার্টির নারী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফারাহ নাজ সাত্তার বন্যা, ফরমেক্স কনস্ট্রাকশনের এমডি মো. জাকারিয়া হোসাইন, ধানমন্ডি সরকারি বালক হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক মো. ইনসান আলী, বিশিষ্ট কথা সাহিত্যিক আমির হোসেন, ইঞ্জিনিয়ার কাজী রেজাউল ইসলাম, ইঞ্জিনিয়ার মো. রানা, অ্যাডভোকেট মো. ইয়ারুল ইসলাম, এডভোকেট মিজানুর রহমান সবুজ, এডভোকেট মোহাম্মদ হাসান আলী, এডভোকেট মো. আকবর হোসেন, অবসর প্রাপ্ত ব্যাংক কর্মকর্তা আবু হোসেন প্রমুখ।

বক্তারা দেশের শান্তি, স্থিতিশীলতা এবং স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের উগ্রবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন। তারা ধর্মীয় সহনশীলতা, সামাজিক সম্প্রীতি এবং সচেতনতা বৃদ্ধির মাধ্যমে উগ্রবাদ মোকাবিলার আহ্বান জানান।

Tags: ধর্মীয় উগ্রবাদহেযবুত তওহীদ
Previous Post

সহজ প্রতিপক্ষ? আমরা তো বেছে নেইনি: মার্টিনেজ

Next Post

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

Next Post
বাগেরহাটে ডেঙ্গু আক্রান্ত রোগীদের জন্য হাসপাতালে চিকিৎসা চলছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বাগেরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

বাংলাদেশের জাতীয় পতাকা নিয়ে টেলিভিশন উপস্থাপিকা সীনা মর্তুজা মারা গেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

জিয়াউর রহমানের সময় থেকেই গড়ে উঠে বাংলাদেশ-চীন সম্পর্কের ভিত্তি: মির্জা ফখরুল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT