চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি ৫ হাজার ছাড়াল

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:07 অপরাহ্ন 18, জুলাই 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ভূমিকম্পে ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনেজুয়েলায় গত মাসে আঘাত হানা পরপর দুটি শক্তিশালী ভূমিকম্পে নিহতের সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়েছে। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠনে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার সহায়তা নেওয়া হয়েছে বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, দেশটির জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেস টেলিগ্রামে জানিয়েছেন, সর্বশেষ তথ্য অনুযায়ী ভূমিকম্পে ৫ হাজার ৬৯ জন নিহত হয়েছেন। নিহতদের অধিকাংশই উপকূলীয় অঞ্চলের বাসিন্দা। এছাড়া আহত হয়েছেন ১৬ হাজার ৭৪০ জন। আহতদের বেশির ভাগই চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছেন।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভাও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে অর্থ ছাড়ের বিষয়টি নিশ্চিত করে জানান, জরুরি মানবিক প্রয়োজন মোকাবেলায় ভেনেজুয়েলাকে আইএমএফে থাকা নিজস্ব অর্থ ব্যবহারের সুযোগ দিতে সংস্থাটি সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে কাজ করেছে। অর্থটি দেশটির ‘রিজার্ভ ট্রাঞ্চ’ থেকে নেওয়া হয়েছে।

ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর পুনর্গঠন কার্যক্রমে আইএমএফ থেকে ৩৪৬ মিলিয়ন মার্কিন ডলার তোলা হয়েছে। গত ২৪ জুন মাত্র এক মিনিটের ব্যবধানে ৭ দশমিক ২ ও ৭ দশমিক ৫ মাত্রার দুটি ভূমিকম্প রাজধানী কারাকাসের উত্তরে উপকূলীয় লা গুয়াইরা অঙ্গরাজ্যে আঘাত হানে। এতে ওই অঞ্চলে ব্যাপক প্রাণহানি ও অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়।

এদিকে ভূমিকম্পে গৃহহীন হওয়া প্রায় ২০ হাজার মানুষ এখনও অস্থায়ী ও জনাকীর্ণ আশ্রয়শিবিরে বসবাস করছেন। এসব আশ্রয়কেন্দ্রের অনেকগুলোতেই নিরাপদ পানীয় পানি ও পর্যাপ্ত স্যানিটেশন সুবিধার অভাব রয়েছে। বর্তমানে আইএমএফে ভেনেজুয়েলার ৩ দশমিক ৫৬৮ বিলিয়ন স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) রয়েছে, যার মূল্য প্রায় ৫ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলার। তবে নিকোলাস মাদুরোকে দেশটির বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি না দেওয়ায় এতদিন এই অর্থ ব্যবহারে বাধা ছিল।

চলতি বছরের জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানে মাদুরো ক্ষমতাচ্যুত হওয়ার পর গত এপ্রিলে আইএমএফ ও বিশ্বব্যাংক ভেনেজুয়েলার সঙ্গে সম্পর্ক পুনরায় চালুর ঘোষণা দেয়। ২০১৯ সাল থেকে দেশটির সঙ্গে দুই সংস্থার সম্পর্ক স্থগিত ছিল।

Tags: ভূমিকম্পভেনেজুয়েলা
Previous Post

ঝালকাঠিতে ভাড়া বাসা থেকে গৃহবধূর বস্তাবন্দী মরদেহ উদ্ধার

Next Post

জন্মশতবর্ষে রোমেনা আফাজ: বনহরের স্রষ্টাকে নতুন করে স্মরণ

Next Post
প্রখ্যাত নারী শিল্পী রোমেনা আফাজের ছবি, জন্মশতবর্ষে স্মরণ. Channel i News - চ্যানেল আই নিউজ

জন্মশতবর্ষে রোমেনা আফাজ: বনহরের স্রষ্টাকে নতুন করে স্মরণ

বাংলাদেশের একজন বিশ্লেষক বক্তৃতা দিচ্ছেন, পুঁজিবাজারের উন্নয়নের উপর আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

'দুই থেকে তিন মাসে পুঁজিবাজার ঘুরে দাঁড়াবে'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT