চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রচ্ছদ আঁকার স্বপ্নটা যেভাবে সত্যি হয়েছিল

আমাদের খাবার দাবার- ০৪

আফজাল হোসেন by আফজাল হোসেন
12:46 অপরাহ্ন 17, জুলাই 2026
in শিল্প সাহিত্য
A A
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সহ একজন ব্যক্তি হাসিমুখে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরা ঢুকে পড়েছি জনাব ফজলুল হক, সাগরের পিতার অফিস ঘরে। তিনি কিছু লিখছিলেন। না তাকিয়েই ঈশারা করলেন, বসো। সাগর ঈশারায় আমাকে বসতে বলে।

আমি একা বসে গেলাম। সাগর বসলো না। বসে না বলে একটু অস্বস্তি হয়। সেই কাল থেকে আমার সমস‍্যা হচ্ছে, যে মানুষকে বিশেষ মনে করি, তাঁর সামনে গেলে মনে কুণ্ঠা জেগে ওঠে, জড়তা এসে যায়। সেই বিকালে অনুভব করি, চেয়ারে বসে থাকা আমি মানুষটা যেনো কাঠের তৈরি।

অফিসঘরের দেয়ালে অনেকগুলো ‘সান অফ পাকিস্তান’ চলচ্চিত্রের স্থিরচিত্র। তখনো আমি জানি না, স্থিরচিত্রে যে ছোট্ট অভিনেতাকে দেখা যাচ্ছে সে অভিনেতার নাম সাগর, আমার পাশে দাঁড়িয়ে থাকা তরুণটি, যে এখন আমার বন্ধু। যার পুরো নাম ফরিদুর রেজা সাগর।

আমার ডান দিকে, টেবিলের উপর কয়েকটি খবরের কাগজ ভাঁজ করে রাখা। সাগর সেসবের মাঝখান থেকে পূর্বদেশ পত্রিকাটা হাতে তুলে নেয়। হাতের কাজ শেষ হলো ফজলুল হক সাহেবের। মোটা ফ্রেমের চশমাটা একটু নাকের উপর চড়িয়ে দিয়ে আমাকে এক ঝলক দেখে তাকালেন পুত্রের দিকে।

তাকানো মাত্রই সাগর পরিচয় করিয়ে দেবার ঢঙে আমার নাম বলে, ও আফজাল। হাতের খবরের কাগজ উল্টে চাঁদের হাটের পাতা বের করে তার আব্বার সামনে রাখে। দেখেন, গল্প, কবিতা, ছড়ার ইলাস্ট্রেশনগুলো সবই আফজালের আঁকা। তারপর এক নিশ্বাসেই বলে ফেলে আমাকে তাঁর কাছে আনবার হেতু কী! আম্মার নতুন বইয়ের প্রচ্ছদ কি ওকে দিয়ে আঁকানো যায়?

যাঁকে প্রশ্ন করা তিনি মন দিয়ে চাঁদের হাঁটের পাতায় কিছু একটা পড়ছেন। নিচু করে রাখা তাঁর মুখের দিকে তাকিয়ে বুঝতে পেরেছি, মন দিয়ে তিনি আমার কোন ইলাস্ট্রেশন দেখছেন না। সাগরও তা বুঝতে পারে। সাগরের চিন্তিত হওয়ার অভিব‍্যক্তি কেমন আমার জানা নেই বলে বুঝতে পারি না, কী মনে করছে সে।

কিছুটা সময় নৈশব্দে কাটে। একসময় চাঁদের হাটের পাতা থেকে মুখ তুলে তাকান তিনি। মোটা ফ্রেমের চশমাটা খুলে রাখেন টেবিলে তারপর ছেলেকে বলেন, আমি তো কাইয়ূম চৌধুরীর সাথে কথা বলে ফেলেছি। শুনে আমাদের মনে হতাশা নেমে আসে। আমার আশা তো শেষ হয়েই গিয়েছিল। সাগরেরটা অনুমান করে বললাম।

আশা শেষ হয়ে যাওয়ায় ভাবছি, গতকাল থেকে মনে দৃঢ় বিশ্বাস ছিল, সাগর যখন ঠিক করেছে, আমাকে সঙ্গে নিয়ে গিয়ে প্রচ্ছদ বিষয়ে কথা বলবে, নিশ্চয়ই মনে বিশ্বাস রাখে, পিতা প্রস্তাব উড়িয়ে দেবেন না। আমি আশা করেছি, বিশ্বাস করেছিলাম, জীবনের প্রথম বইয়ের প্রচ্ছদ আঁকার সুযোগ মিলে যাবে।

মনের বহু রকমের ভাবনা লাফায় ঝাঁপায়, ডিগবাজি দেয়, শুয়ে বসে থাকে। মনই মনকে বলে, বেশি আশা করলে এমনই হয়। অত বেশি আশা করা তোমার মোটেও উচিত হয়নি আফজাল হোসেন।

এইসব ভাবছি। চোখ কেবল তাকিয়ে ছিল। অনেক সময় চোখ তাকিয়েই থাকে কেবল, দেখে না কিছুই। একেই বোধহয় বলে, ঘোরে থাকা। সামনের মানুষটার কণ্ঠস্বরে ঘোর কাটে, আফজাল তোমার ইলাস্ট্রেশন খুব ভালো। একবার মাত্র শুনেছেন আমার নামটা। শুনেছেন কি শোনেনি সেটা বুঝতে পারিনি। নাম উচ্চারণ করলেন তাতে শুনেছেন, বুঝতে পারলাম।

নাম জিনিসটায় জাদু আছে। পরিচিত নয় কিংবা সদ‍্য পরিচিত এমন কেউ নিজের নাম ধরে ডাকলে, সুখানুভূতি হয়। মনে বিষন্নতা ছড়িয়েছিল তার উপর ভালোলাগার রং ছড়িয়ে পড়ে। ভালো লাগে, প্রচ্ছদ আঁকতে পারার সুযোগ হাতছাড়া হয়ে গেছে যাক, আমার আঁকা ইলাস্ট্রেশানের প্রশংসা করলেন সৃজনশীল একজন মানুষ।

এ এক অসাধারণ প্রাপ্তি। আমার মন আমাকেই স্বান্তনা দেয়, অনেক আশা করা দোষের নয় যুবক। মন বহুকিছু চায়, চাওয়া মনের স্বভাব; দোষ নেই তাতেও। আশা করা বা যা যা চায় মন সবকিছু পেতেই হবে, তা কেনো? জীবন দিবা-রাত্রির, সুখ অসুখের, প্রাপ্তি এবং অপ্রাপ্তিরও। আশা করে পাওয়া হয় না, সে না পাওয়ার অভিজ্ঞতাও নিশ্চয় জীবনে প্রয়োজনীয়।

প্রচ্ছদ আঁকতে পারার সুযোগ হাতছাড়া হয়েছে তার দুঃখ অনেকটাই কমে যায় ইলাস্ট্রেশনের প্রশংসায়।

বেল বাজান তিনি। একজন দরজা খুলে ভিতরে আসে। খুবই হাল্কা পাতলা দেখতে। তাকে আমাদের জন‍্য চা আনবার আদেশ করেন। দুই কাপ চায়ের সাথে বিস্কুটও এলো। নাও বলে আর এক দফা প্রশংসা করলেন আমার হাতের লেখার। সাগর সেই প্রশংসা শুনে বোধহয় মনে জোর পায়। বলে, ও প্রচ্ছদও খুব ভালো করবে।

সেই কথার পর মনে হলো দেয়ালে ঝুলে থাকা ঘড়িরা একত্রে তাদের আওয়াজ বাড়িয়ে দিয়েছে। আসলে তা নয়। ঘরটা খানিকক্ষণ কথাহীন থাকে বলে মনে হয়, ঘড়িদের শব্দ বেড়ে গেছে।

চায়ে চুমুক দিয়ে দিয়ে চা শেষ করা যাচ্ছে না। মনে হতে থাকে থেমে আছে। সাগর চা খায় না। তার কাছে ঘরের সে পরিবেশ বোধহয় বেশি ভারীবোধ হচ্ছিল। সে পিতার উদ্দেশ‍্যে বলে, কাইয়ূম চৌধুরী স‍্যারকে যদি বলেই থাকো, ফোন করে জেনে নেয়া যায়, কতদিনে তিনি প্রচ্ছদটা এঁকে দিতে পারবেন!

পুত্রের বলা কথা শেষ হওয়া মাত্রই ফোনটা কাছে টেনে নিয়ে পিতা ফোনের ডায়াল ঘোরান। দেশের সবচেয়ে নামী প্রচ্ছদশিল্পীকে ফোনে পাওয়া গেলো। চোখের সামনে অসাধারণ একটা ঘটনা ঘটে। প্রচ্ছদ পেতে দেরি হবে শুনে মনখারাপ করলেন না। জানালেন, ঠিক আছে আমি অন‍্য ব‍্যবস্থা করে নিচ্ছি।

ফোন রেখে মিটমিট করে হাসেন তিনি। বললেন, কাইয়ূম ব্যস্ত কারো ছড়ার বই নিয়ে। অনেকগুলো ইলাস্ট্রেশন করতে হচ্ছে। বুঝি অনেক চাপের মধ‍্যে থাকতে হয়। দেশের অনেক অনেক লেখক প্রকাশকেরা চায় কাইয়ূম চৌধুরীর এঁকে দেয়া প্রচ্ছদ নিয়ে বই বের হবে।

একটা নোটপ‍্যাড টেনে নিয়ে তিনি খসখস করে কিছু লিখলেন। লেখা শেষ করে কাগজটা বাড়িয়ে দেন আমার দিকে, আগামীকালের মধ‍্যে অন্ততপক্ষে চার রকম স্টাইলে উপন‍্যাস ও লেখকের নাম লিখে নিয়ে আসবে। ক‍্যালিওগ্রাফি অনেক গুরুত্বপূর্ণ। তা দিয়ে ভালো কভার ডিজাইন হতে পারে। নাও।

আমি কাগজটা হাতে নেই। সেটায় বড় করে লেখা ‘ফেরারী সূর্য’, তার নিচে একটু ছোট হরফে রাবেয়া খাতুন।

হঠাৎ হৈহৈ করে নেমে পড়া বৃষ্টি যেমন অপ্রস্তুত মানুষদের ভিজিয়ে দেয়, তেমনি প্রচ্ছদ করতে পারার সুযোগ না মিলতে মিলতে মিলে গেছে, সে অপার আনন্দে মন ভিজে গেছে আমার। আনন্দের মধ‍্যে শীত শীত ভাবও থাকে। অনুভব করি সে শীতের কাঁপন।

আনন্দে সিক্ত, কম্পমান মনে আচমকা দমকা হাওয়ার মতো এসে হাজির হয়ে যায় একটি বিস্ময়। ‘ফেরারী সূর্য’র নিচে লেখা রাবেয়া খাতুন। প্রশ্ন জাগে, বিখ‍্যাত রাবেয়া খাতুন কি সাগরের মা?

Tags: খাবার-দাবারফজলুল হকরাবেয়া খাতুন
Previous Post

বিশ্বকাপের গোল্ডেন বল বুটের দৌড়ে এগিয়ে মেসি, লড়াইয়ে আছেন এমবাপ্পেও

Next Post

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

Next Post
আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির ছবি, ফুটবল ম্যাচের প্রস্তুতি. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রেপ্তারও হয়েছিলেন ভিনচিচ, কী আছে আর্জেন্টিনা-স্পেন ফাইনালের রেফারির অন্ধকার অতীতে

বাজারে আসছে ব্ল্যাক কুইন তরমুজ, কৃষকের ভাগ্য বদলে যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

অসময়ে ফলছে ব্ল্যাক কুইন তরমুজ, বদলাচ্ছে কৃষকের ভাগ্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT