চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘১৪ বছরের ক্যারিয়ার একটা শাড়ির জন্য নষ্ট করবো?’

২৭ হাজার টাকার শাড়ির নিয়ে প্রতারণা মামলা নিয়ে প্রথম মুখ খুললেন তানজিন তিশা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:47 অপরাহ্ন 16, জুলাই 2026
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকের বক্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

“মডেলিং, নাটক সবমিলিয়ে এই ইন্ডাস্ট্রিতে আমি ১২-১৪ বছর কাজ করছি। যেদিন প্রথম সিনেমার (সোলজার) শুটিং করি পরদিন লিগ্যাল নোটিস আসে। এর কদিন পর মামলা হয়। আমি মনে করি, কেউ যদি উপরে উঠতে থাকে তখনই তাকে টেনে নামানোর চেষ্টা করা হয়।”

একটি অনলাইনভিত্তিক ফ্যাশন পেজ ২৭ হাজার টাকা মূল্যের শাড়ি নিয়ে সেটির প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে ২০২৫ সালের শেষদিকে তানজিন তিশার নামে মামলা করেন ওই পেজটির প্রশাসক আমিনুল ইসলাম।

সেই মামলায় তানজিন তিশাকে ১৩ আগস্ট আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তিশা বলেন, আমি অবশ্যই আদালতে যাবো।

বাংলাদেশের একজন নারী সংবাদকর্মী সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ এই মামলা প্রসঙ্গে এতদিন চুপচাপ ছিলেন তিশা। বৃহস্পতিবার বিকেলে বনানী ক্লাবে আইকনিক অ্যাওয়ার্ডের সংবাদ সম্মেলনে তাকে মামলা প্রসঙ্গে প্রশ্ন করা হলে সরব হন তানজিন তিশা।

তিনি বলেন, আমারও ইচ্ছে হয়েছিল আমার সাথে কী ঘটেছে আমি কথা বলি। কিন্তু পারিনি কারণ বিষয়টি নিয়ে মামলা চলমান। দেশের প্রচলিত আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল। আমি বিশ্বাস করি, সঠিক বিচার পাবো এবং আমার আইনজীবী আছে, আইনিভাবে মোকাবিলা করবো।

তানজিন তিশা বলেন,“১৪ বছর ধরে আমি সুনামের সঙ্গে এই ইন্ডাস্ট্রিতে কাজ করছি, এত শ্রম দিয়ে শিল্পী হিসেবে নিজেকে তৈরি করেছি একটা অনলাইনের শপের ২৭ হাজার টাকার শাড়ি নিয়ে প্রতারণা করার জন্য?”

অভিনেত্রী বলেন,“আজকে আমি মানুষের ভালোবাসায় যেখানে এসে পৌঁছেছি আমাদের সমাজ ব্যবস্থায় এখানে আসা সহজ নয়। আমার দর্শকরা আমাকে একটু বেশি ভালোবাসে এজন্য তারা আমার অল্পকিছু হলে প্যানিক হয়ে যায়। আশা রাখছি, আমি কী বলতে চেয়েছি সেটা দর্শকরা বুঝতে পেরেছেন। আবারও বলছি, আমাদের দেশের আইনের প্রতি আমি শ্রদ্ধাশীল।”

বাংলাদেশের একজন নারী সাংবাদিক সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ অনেকদিন ধরে নাটকে অভিনয় কমিয়ে দিয়েছেন তানজিন তিশা। তার অভিনীত প্রথম সিনেমা ‘সোলজার’ মুক্তি পাবে চলতি বছরেই। ইতোমধ্যে ছবির দুটি গান বাদে প্রায়ই সব কাজই শেষ।

সাকিব ফাহাদের পরিচালনায় সান মোশন পিকসার্সের প্রযোজনায় এতে তিশার নায়ক সুপারস্টার শাকিব খান। তিশা জানান, চলতি বছরে সোলজার মুক্তি পাবে। সিনেমায় অভিনয় করলেও তিনি একেবারে নাটক ছাড়বেন না, বেছে বেছে ভালো কাজ করবেন।

Tags: অভিনয়তানজিন তিশালিড বিনোদনসিনেমাসুপারস্টারসোলজার
Previous Post

‘আমি চাই না উনি মারা যান, তাকে মরতে দেবেন না প্লিজ ‘

Next Post

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

Next Post
অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসীদের গ্রেফতার, ওয়ারী থানা. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

শিয়ালের আক্রমণে আহত গবাদিপশু ও লোকজনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT