চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাগলা শিয়ালের আক্রমণে আহত ৮ গবাদিপশুসহ এক ব্যক্তি

এস কে রাসেল by এস কে রাসেল
8:24 অপরাহ্ন 16, জুলাই 2026
in কিশোরগঞ্জ, জনপদ
A A
শিয়ালের আক্রমণে আহত গবাদিপশু ও লোকজনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাগলা শিয়ালের আক্রমণে এক ব্যক্তি ও আটটি গবাদিপশু আহত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে উপজেলার পোড়াবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। পরে আতঙ্কিত গ্রামবাসী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি শিয়াল হঠাৎ পোড়াবাড়িয়া গ্রামে ঢুকে একের পর এক গবাদিপশুর ওপর আক্রমণ চালায়। এতে গ্রামের মোফাজ্জলের একটি, মাসুদের দুটি, সবুজের একটি, আউয়ালের একটি, শহিদের একটি, মজিবুরের একটি এবং অপর এক ব্যক্তির একটি গরুসহ মোট আটটি গরু আহত হয়।

এ সময় শিয়ালটি বোরহান উদ্দিন (৬৫) নামে এক ব্যক্তিকেও কামড়ে আহত করে। পরে স্থানীয়রা ধাওয়া করে শিয়ালটিকে ধরে পিটিয়ে মেরে ফেলে।

পোড়াবাড়িয়া গ্রামের বাসিন্দা মাহমুদুল হাসান রাজন বলেন, ‘মানুষ ও গবাদিপশুকে কামড়ে আহত করার পরও শিয়ালটি গ্রামে ঘোরাফেরা করছিল। পরে স্থানীয়রা ধাওয়া করে সেটিকে ধরে পিটিয়ে মেরে ফেলে।’

পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর-এ-আলম খান জানান, আহত ব্যক্তি পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।

পাকুন্দিয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আলী আকবর বলেন, পাগলা শিয়াল বা কুকুরের কামড়ে আহত গবাদিপশুর জন্য সরকারি কোনো ভ্যাকসিন সরবরাহ নেই। আক্রান্ত গবাদিপশুর মালিকদের প্রয়োজনীয় ব্যবস্থাপত্র দেওয়া হয়েছে।

Previous Post

ওয়ারী থানা থেকে লুট হওয়া অস্ত্র উদ্ধার, ধরা পড়ল শীর্ষ সন্ত্রাসী ‘অটো সজল’

Next Post

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

Next Post
বিএনপি নেতার নির্বাচনী প্রচারনায় জনসমাগম ও শোভাযাত্রা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি মৌলবাদে বিশ্বাস করে না: চিফ হুইপ

চ্যানেল আই অনলাইন এর ছবি যেখানে ডিভিশনাল বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রতিটি বাড়িতে নিরাপদ ও আন্তর্জাতিকমানের ওয়ালটন ক্যাবলস পৌঁছে দেয়ার প্রত্যয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT