চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মেসির সাথে তখন কী কথা হয়েছিল বেলিংহ্যামের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:33 অপরাহ্ন 16, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
মেসি ও বেলিংহ্যামের মধ্যে ফুটবল ম্যাচের উত্তেজনাপূর্ণ মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

ফকল্যান্ড যুদ্ধের কারণে ৪০ বছরেরও বেশি সময় ধরে রাজনৈতিক ছাপ রয়ে গেছে আর্জেন্টিনা-ইংল্যান্ডের ম্যাচের মধ্যে। বিশ্বকাপে সেমিফাইনালে গত রাতে ইংলিশদের বিপক্ষে ১-০ গোলে পিছিয়ে থেকেও শেষ মুহূর্তে ২-১এ জয় নিয়ে মাঠ ছেড়েছে আলবিসেলেস্তেরা। প্রথমার্ধে বেশ কয়েকটি ফাউল করে দুদলই, যেখানে এক পর্যায়ে জুড বেলিংহ্যাম এবং লিওনেল মেসির মাঝে বাক্য বিনিময় হয়। সেটিকে বাকবিতণ্ডা বলে বেশ প্রচার করা হলে, বিষয়টি ব্যাখ্যা করেছেন ইংলিশ ফরোয়ার্ড।

বেলিংহ্যামের মতে, আর্জেন্টিনাকে দেয়া একটি ফাউলকে কেন্দ্র করে এই সংক্ষিপ্ত তর্কের সূত্রপাত। বলেছেন, ‘আসলে আমরা শুধু একটি ফাউল নিয়েই আলোচনা করছিলাম। এটা খারাপ কিছু ছিল না। আমি নিশ্চিত যে সবাই এটাকে বড় করে দেখবে, কিন্তু এটা তেমন কিছুই ছিল না।’

সম্পূর্ণ বিষয়টি ব্যাখ্যা করে বেলিংহ্যাম বলেছেন, ‘আমি ভেবেছিলাম এর আগে একটি ফাউল হয়েছিল। সে (মেসি) বলল, আমার উপর যেটা হয়েছিল সেটার কী হবে? তখন বলেছিলাম, এটা সহ্য করার মতো যথেষ্ট শক্তি তোমার আছে।’

ম্যাচ চলাকালীন এই বাক্য বিনিময়টি প্রচুর মনোযোগ আকর্ষণ করলেও, ইংলিশ তারকা স্পষ্ট করে দিয়েছেন দুজনের মধ্যে কোন তিক্ততা ঘটেনি। ইংল্যান্ডের হারে হতাশা সত্ত্বেও, বেলিংহ্যাম খেলায় মেসির প্রভাব এবং ফুটবলের সর্বকালের অন্যতম সেরা একজনের সাথে একই মাঠে খেলার অনুভূতি শ্রদ্ধার সাথে দেখছেন।

তিনি বলেছেন, ‘স্বাভাবিকভাবেই আমি পরাজিত দলের। যা অনেক কষ্ট দেয়। কিন্তু মেসির বিপক্ষে খেলতে পারাটা বিশেষ।’

সংবাদ সম্মেলন শেষে ২২ বর্ষী ইংলিশ তারকা আবেগঘন বার্তাও দিয়েছেন, ‘এটা হৃদয়বিদারক। আমি সেই ইংল্যান্ড দলের অংশ হতে চেয়েছিলাম যারা অবশেষে কাজটি সম্পন্ন করবে। এখানে দাঁড়িয়ে সবাইকে সেই একই কথা বলা, যা তারা সম্ভবত বছরের পর বছর ধরে শুনে আসছে, সত্যিই হৃদয়বিদারক। আমি দুঃখিত।’

সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ১ গোলে পিছিয়ে পড়েও ম্যাচের শেষ মুহূর্তে ৭ মিনিটের ঝড়ে প্রত্যাবর্তন করে লিওনেল স্কালোনির শিষ্যরা। লিওনেল মেসির জোড়া অ্যাস্টিস্টে ৮৫ মিনিটে এনজো ফের্নান্দেজ এবং ৯০ মিনিট শেষে যোগ করা দ্বিতীয় মিনিটে লৌতারো মার্টিনেজের গোলে ২-১এ জিতে টানা দ্বিতীয়বার ফাইনালের টিকিট কেটেছে গতআসরের চ্যাম্পিয়নরা।

আগামী ১৯ জুন বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায় নিউইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা মহারণে স্পেনের মুখোমুখি হবে আলবিসেলেস্তেরা। প্রথম সেমিফাইনালে ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে ফাইনালের টিকিট কেটেছে স্পেন।

Tags: আর্জেন্টিনাইংল্যান্ডজুড বেলিংহ্যামফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিওনেল মেসিলিড স্পোর্টসসেমিফাইনালসেমিলিড ২০২৬
Previous Post

সিদ্ধার্থের মৃত্যুশোক ভুলে নতুন প্রেমে শেহনাজ?

Next Post

গ্রিন কার্ড আবেদনে এক লাখ ডলারের জামানত বিবেচনায় ট্রাম্প প্রশাসন

Next Post
ডোনাল্ড ট্রাম্পের ছবি, তার পাশে গ্রিন কার্ডের ছবি রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রিন কার্ড আবেদনে এক লাখ ডলারের জামানত বিবেচনায় ট্রাম্প প্রশাসন

সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রির জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাংক ও সেনা সরঞ্জাম. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবের কাছে প্রায় ২০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে যুক্তরাষ্ট্র

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT