চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২৭

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:58 পূর্বাহ্ন 13, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ব্যাংককের পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডের দৃশ্য, ধোঁয়া ও আগুন ছড়িয়ে পড়ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি জনপ্রিয় পানশালায় ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আরও ৬০ জনের বেশি মানুষ আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। দেশটির প্রধানমন্ত্রী জানিয়েছেন, আগুন লাগার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

বিবিসি জানিয়েছে, গভীর রাতে রাজধানীর চাতুচাক এলাকার ‘রং বিয়ার না লাত ফ্রাও’ নামের পানশালায় আগুনের ঘটনা ঘটে। স্থানীয় সময় রাত ১টার দিকে ফায়ার সার্ভিসে খবর পৌঁছালে উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ছুটে যান। সেখানে গিয়ে তারা দেখতে পান, ভবনের প্রধান প্রবেশপথ আগুনে ঘিরে রয়েছে এবং আতঙ্কিত মানুষ জীবন বাঁচাতে আগুনের মধ্য দিয়েই বের হওয়ার চেষ্টা করছেন।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানান, এই পর্যন্ত ২৭টি মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে ৯ জন পুরুষ ও ১৮ জন নারী রয়েছেন। এছাড়া কয়েকজন এখনো নিখোঁজ থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আগুন লাগার সময় পানশালায় একজন সংগীতশিল্পী গান পরিবেশন করছিলেন।

তিনি আরও বলেন, প্রথমে ভবনের প্রধান বৈদ্যুতিক সুইচবোর্ডে আগুন লাগে। অনেকেই নিরাপদে বের হতে না পেরে ভবনের পেছনের অংশে চলে যান এবং ধোঁয়া থেকে বাঁচতে টয়লেটের ভেতরে আশ্রয় নেন। পরে উদ্ধারকর্মীরা সেখান থেকেই অধিকাংশ মরদেহ উদ্ধার করেন। এরপর অল্প সময়ের মধ্যেই একটি বিকট বিস্ফোরণ ঘটে এবং পুরো ভবনে ধোঁয়া ও আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, উপস্থিত লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। তবে ততক্ষণে পানশালার ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আগুন নেভানোর পর দেখা যায়, ভবনের দেয়াল, ছাদ ও আসবাবপত্র সম্পূর্ণ পুড়ে কালো হয়ে গেছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, পানশালার ভেতর থেকে বিশাল আগুনের গোলা বের হচ্ছে এবং মানুষ আগুনের মধ্য দিয়েই দৌড়ে পালানোর চেষ্টা করছেন। ভিডিওতে কয়েকজনকে চিৎকার করতে এবং অন্তত দুজনের শরীরে আগুন জ্বলতে দেখা যায়।

এদিকে আগুন প্রথম দেখতে পাওয়া এক গাড়িচালক জানান, ভবনে আগুন জ্বলতে দেখে তিনি ফায়ার সার্ভিসে খবর দেন। পরে গাড়ি থেকে নেমে জানালার কাচ ভেঙে অন্তত দুজনকে বের করে আনতেও সহায়তা করেন।

Tags: অগ্নিকাণ্ডব্যাংকক
Previous Post

বরিশালের পথে প্রধানমন্ত্রী

Next Post

আমরাই আমাদের শক্তি

Next Post
বাংলাদেশের একজন জনপ্রিয় রাজনীতিবিদ হাসিমুখে ছবি তুলেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

আমরাই আমাদের শক্তি

ইবরার টিপু ও অন্য একজনের ছবি, একজনের মুখের ছবি স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

কিডনি ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT