চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন অনেকেই আর্জেন্টিনার জয় চায় না: স্কালোনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:22 পূর্বাহ্ন 11, জুলাই 2026
in ফুটবল, স্পোর্টস
A A
আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মিশরের বিপক্ষে ম্যাচের পর থেকে বেশ বিতর্কের মুখে ঠেলে দেয়া হয়েছে ওই ম্যাচের রেফারি ও জয়ী আর্জেন্টিনা দলকে। ফিফার ব্যাখ্যার পরও ম্যাচটির রেফারিং নিয়ে আলোচনা সমালোচনা থামছে না। এসবের জেরে কথা বলেছেন আর্জেন্টিনা কোচ। গত আসরের চ্যাম্পিয়ন হওয়ার কারণে এখন অনেকেই চায় না আর্জেন্টাইনরা আবারও শিরোপার স্বাদ পাক, এমনও মনে করছেন বিশ্বচ্যাম্পিয়নদের কোচ লিওনেল স্কালোনি।

সংবাদ সম্মেলনে এসে স্কালোনি বলেছেন, ‘অনেকদিন হয়ে গেছে, আপনি যেমনটা বললেন, ১৯৮৬ সাল থেকে ৪০ বছর, তাই না? তখনও বলা হচ্ছিল যে আমরাই ফেভারিট। সুতরাং এটা নতুন কিছু নয়। আমার যতদূর মনে পড়ে, আর্জেন্টিনা সবসময়ই টুর্নামেন্টের পারদ চড়িয়ে ফেলা দলগুলোর মধ্যে অন্যতম, সবসময়। এবং এটাই ঠিক, এমন মানুষও আছে যারা চায় না আর্জেন্টিনা জিতুক, এমনকি সেটা খেলোয়াড়দের দেখানোর জন্যও। এটা স্বাভাবিক, ঠিক যেমন অন্যকোন দলের জয়ও অনেকে চায় না।’

‘ব্যাপারটা হল, এমন অনেকবেশি মানুষ থাকতে পারে যারা চায় না আমরা জিতি, কারণ আমরা আগেরবার জিতেছিলাম। হ্যাঁ, আমরা সেটাও মাথায় রাখি। কিন্তু, এটা খেলোয়াড়দের উপর বেশ প্রভাব ফেলে। আমরা কড়া সমালোচনা বা মন্তব্যগুলোকে বিদ্রোহ করার জন্য ব্যবহার করি। একটা বিদ্রোহের মঞ্চ খেলোয়াড়দের আরও ভালো খেলতে উৎসাহিত করে।’

কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বাংলাদেশ সময় রোববার সকালে ৭টায় সুইজারল্যান্ডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মাঠে নামবে আলবিসেলেস্তেরা।

Tags: আর্জেন্টিনাফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোলিওনেল স্কালোনিলিড ২০২৬লিড স্পোর্টস
Previous Post

‘সোনালী কাবিন পদক’ পাচ্ছেন আবদুল হাই শিকদার

Next Post

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

Next Post
গোপালগঞ্জে টানা বর্ষণে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

টানা বর্ষণে গোপালগঞ্জে জলাবদ্ধতা, পানিবন্দী বহু মানুষ

ময়মনসিংহ জেলার মানচিত্র ও বাংলাদেশ মানচিত্রে অবস্থান. Channel i News - চ্যানেল আই নিউজ

ময়মনসিংহে বিলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT