চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:10 অপরাহ্ন 09, জুলাই 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে একসঙ্গে আলোচনা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজে সমতায় ফেরার জন্য দ্বিতীয় ম্যাচে জয়ের জন্য মাঝারি লক্ষ্যে ব্যাট করছিল বাংলাদেশ। তানজিদ হাসান তামিম ও নুরুল হাসান সোহানের সাথে তাওহীদ হৃদয়ের বড় দুটি জুটিতে জয়ের পথেই ছিল টিম টাইগার্স। শেষদিকের ব্যাটারদের দায়িত্বহীন ব্যাটিংয়ে পথ কঠিন করে ১৩ রানে হারের সাথে এক ম্যাচ আগেই সিরিজেও হেরে গেছে বাংলাদেশ।

হারারে স্পোর্টস ক্লাবে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। জিম্বাবুয়ে আগে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান তোলে। জবাবে বাংলাদেশ ৪৮.১ ওভারে ১০ উইকেট হারিয়ে ২৩৪ পর্যন্ত যেতে পারে।

ওপেনিংয়ে এদিনও ব্যর্থ হয়েছেন সৌম্য সরকার। তার থেকে এসেছে মাত্র ৫ রান। ৫৭ রান করে ব্রায়ান বেনেটের বলে বোল্ড হয়েছেন আরেক ওপেনার তানজিদ তামিম। ৯ রান করে আউট হয়েছেন টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বাংলাদেশের সর্বোচ্চ ৬০ রানের ইনিংস খেলেছেন টি-টুয়েন্টি অধিনায়কের দায়িত্ব পাওয়া হৃদয়। ৯০ বল খেলেছেন, চার মেরেছেন ৫টি। ৩৮ রান আসে নুরুল হাসান সোহানের থেকে। অধিনায়ক মিরাজ ২৭ রান করে আউট হন।

জিম্বাবুয়ে অধিনায়ক রিচার্ড এনগারাভা নেন ৩টি উইকেট। ব্লেসিং মুজারাবানী ও ব্রাড ইভান্স নেন ২টি করে উইকেট। একটি করে উইকেট নেন সিকান্দার রাজা, ব্রায়ান বেনেট ও ওয়েসলি মাধেভেরে।

আগে শুরুতেই ওপেনার ব্রায়ান বেনেটকে শূন্য রানে সাজঘরে ফেরান তাসকিন আহমেদ। এরপর ইনোসেন্ট কাইয়া ও ক্রেইগ আরভিনও তেমন রান পাননি। অন্যপ্রান্ত ধরে রাখেন বাঁহাতি ওপেনার কারেন, ৫০ ওভার টিকে থাকেন তিনি।

কারেন সেঞ্চুরি তুলে ১১১ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ৯ চারের মার, বল খেলেছেন ১৩৫টি। দ্বিতীয় সর্বোচ্চ ৫৮ রান আসে ব্রাড ইভান্সের থেকে, ৩৮ বল খেলে এ রান করেছেন তিনি। ৩৩ রান করেন সিকান্দার রাজা।

বাংলাদেশের তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ ২টি করে উইকেট নেন। একটি করে উইকেট নিয়েছেন নাহিদ রানা ও রিশাদ হোসেন।

Tags: কারেনজিম্বাবুয়েতামিমনাগারাভাবাংলাদেশমিরাজলিড স্পোর্টসসোহানহারারেহৃদয়
Previous Post

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

Next Post

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

Next Post
Big Ticket summer promotion with grand prize of 20 million guaranteed. Channel i News - চ্যানেল আই নিউজ

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

বন্যার পানিতে চকরিয়া ও মাতামুহুরীতে দুই শিশুর মৃত্যু, মানুষজন পানিতে হাঁটছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT