চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আজ প্রকাশ হচ্ছে প্রাথমিক বৃত্তির ফল

জানা যাবে অনলাইন ও এসএমএসে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:58 পূর্বাহ্ন 09, জুলাই 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
প্রাথমিক বৃত্তির ফল প্রকাশের জন্য ছাত্রছাত্রীরা পরীক্ষা দিচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশ করা হবে। ফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। শিক্ষার্থী ও অভিভাবকেরা অনলাইন এবং মোবাইল এসএমএসের মাধ্যমে বৃত্তি পরীক্ষার ফল জানতে পারবেন।

বৃহস্পতিবার ৯ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, সকালে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করবেন।

এবার মোট ৮২ হাজার ৫০০ শিক্ষার্থী বৃত্তি পাবে। এর মধ্যে ৬৬ হাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং ১৬ হাজার ৫০০ বেসরকারি প্রাথমিক বিদ্যালয় বা কিন্ডারগার্টেনের শিক্ষার্থী রয়েছে। অংশগ্রহণকারী শিক্ষার্থীর অনুপাতে সরকারি বিদ্যালয়ে প্রতি ৮ জনে একজন এবং বেসরকারি বিদ্যালয়ে প্রায় প্রতি সাড়ে ৫ জনে একজন বৃত্তির সুযোগ পাবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর পরীক্ষায় অংশ নেয় ৬ লাখ ৪০ হাজারের বেশি শিক্ষার্থী। এর মধ্যে প্রায় সাড়ে ৫ লাখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং প্রায় ৯০ হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। গত ১৫ থেকে ১৮ এপ্রিল দেশের অধিকাংশ জেলায় বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। তবে পার্বত্য তিন জেলা রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানে বিশেষ সময়সূচিতে ১৭ থেকে ২০ এপ্রিল পরীক্ষা নেওয়া হয়।

ফল প্রকাশের পর অভিভাবকেরা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (আইপিইএমআইএস) https://ipemis.dpe.gov.bd/ লিংকে প্রবেশ করে রোল নম্বর, জেলা ও উপজেলার তথ্য দিয়ে সহজেই ফলাফল দেখতে পারবেন। পাশাপাশি মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমেও ফল সংগ্রহ করা যাবে।

বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের দুই শ্রেণিতে ভাগ করা হয়েছে— ট্যালেন্টপুল এবং সাধারণ গ্রেড। ট্যালেন্টপুলে বৃত্তি পাবে ৩৩ হাজার শিক্ষার্থী। তারা মাসে ৩০০ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। অন্যদিকে সাধারণ গ্রেডে বৃত্তি পাবে ৪৯ হাজার ৫০০ শিক্ষার্থী। তারা মাসে ২২৫ টাকা এবং বছরে এককালীন ২২৫ টাকা পাবে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা প্রাথমিক শিক্ষা সমাপনের পর পরবর্তী দুই বছর এ আর্থিক সুবিধা ভোগ করবে।

Tags: পরীক্ষার ফলাফলবৃত্তি পরীক্ষাশিক্ষার্থী
Previous Post

রোহিঙ্গা ক্যাম্পে স্ত্রী-সন্তানকে হত্যা

Next Post

জুলাই গণঅভ্যুত্থান-৩: হত্যাযজ্ঞ শুরু হলে গণভবনকে টার্গেট করে ছাত্রশিবির

Next Post
জনসমাগমের ছবি যেখানে ছাত্রশিবিরের কর্মীরা সমাবেশ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থান-৩: হত্যাযজ্ঞ শুরু হলে গণভবনকে টার্গেট করে ছাত্রশিবির

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের লোগো, বিশ্ব অর্থনীতির প্রতীক. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ সালের বৈশ্বিক প্রবৃদ্ধি কমার আভাস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT