চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে শ্রমিকদের বিক্ষোভ

গোলাম সরওয়ার ছানু by গোলাম সরওয়ার ছানু
1:07 অপরাহ্ন 08, জুলাই 2026
in - সেমি লিড, জনপদ, মানিকগঞ্জ
A A
বাংলাদেশের পুলিশ ও নিরাপত্তা কর্মীরা চ্যানেল আই ভবনের সামনে দাঁড়িয়ে আছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মানিকগঞ্জের শিবালয় উপজেলার নবগ্রামে ন্যায্য বেতনসহ বিভিন্ন দাবিতে একটি চীন মালিকানাধীন প্রতিষ্ঠানের শ্রমিকরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন। এতে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

বুধবার (৮ জুলাই) সকাল ৮টা থেকে নবগ্রাম এলাকার ওই প্রতিষ্ঠানের শ্রমিকরা মহাসড়কে অবস্থান নিয়ে কর্মসূচি শুরু করেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং ব্যানার-ফেস্টুন প্রদর্শন করেন।

শ্রমিকদের ব্যানারে ‘ন্যায্য বেতন দিতে হবে’ এবং ‘কোম্পানি থেকে মামুনকে অপসারণ করতে হবে’ এমন দাবি লেখা ছিল। তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গেজেট অনুযায়ী বেতন না পাওয়া এবং বিভিন্ন সমস্যার কারণে তারা আন্দোলনে নেমেছেন।

বুধবার বেলা প্রায় ১১টা ৪৫ মিনিটে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, শ্রমিকরা বিভিন্ন দাবিতে মহাসড়ক অবরোধ করে কর্মসূচি পালন করছেন। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক করতে কাজ করছে।

মহাসড়ক অবরোধের কারণে ঢাকা-আরিচা মহাসড়কের দুই পাশে কয়েক কিলোমিটারজুড়ে যানজট সৃষ্টি হয়েছে। এতে দূরপাল্লার বাস, পণ্যবাহী ট্রাক, অ্যাম্বুলেন্সসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। দীর্ঘ সময় যানজটে আটকে থেকে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

Tags: চীনমানিকগঞ্জ
Previous Post

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ৮৫টি মার্কিন সামরিক স্থাপনায় ইরানের হামলা

Next Post

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যেসব বিষয় আলোচনা

Next Post
দুই স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে সম্মাননা প্রদান করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ-পাকিস্তান স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে যেসব বিষয় আলোচনা

নিহত ব্রাজিল সমর্থকের দেহ শোবার বিছানায় পড়ে রয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় আর্জেন্টিনা সমর্থকের মারধরে ব্রাজিল সমর্থক নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT