চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০০ কোটি ইউয়ানের নতুন মাইলফলকে চীনের গ্রীষ্মকালীন বক্স অফিস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:05 অপরাহ্ন 07, জুলাই 2026
in বিনোদন
A A
চলচ্চিত্রের পোস্টার প্রদর্শনী, দর্শকরা দেখছেন, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্কুল-কলেজের গ্রীষ্মকালীন ছুটি ঘিরে চীজুড়ে জমে উঠেছে সিনেমা হল। একের পর এক নতুন চলচ্চিত্র মুক্তি, দর্শক আকর্ষণে বৈচিত্র্যময় আয়োজন এবং চলচ্চিত্রকেন্দ্রিক নানা প্রচারণার ফলে দেশটির গ্রীষ্মকালীন বক্স অফিস আয় নতুন উচ্চতায় পৌঁছেছে।

মঙ্গলবার (৭ জুলাই) সিএমজি বাংলা এই তথ্য জানায়।

চীনের জনপ্রিয় বক্স অফিস ট্র্যাকিং প্ল্যাটফর্ম মাওয়ান-এর তথ্য অনুযায়ী, এ বছরের গ্রীষ্মকালীন বক্স অফিস আয় ইতোমধ্যে ২০০ কোটি ইউয়ান অতিক্রম করেছে।

এবারের গ্রীষ্মকালীন মৌসুমে ইতিহাসভিত্তিক, কমেডি, অ্যানিমেশন, সায়েন্স ফিকশন এবং ড্রামাসহ নানা ঘরানার চলচ্চিত্র মুক্তি পেয়েছে। বড় বাজেটের দেশীয় চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘অল উইশেস কাম ট্রু’, ‘দ্য ডিসিসিভ মোমেন্ট’ এবং ‘মেক চংহে গ্রেট এগেইন’।

পাশাপাশি আন্তর্জাতিক দর্শকপ্রিয় চলচ্চিত্র ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’, ‘দ্য ওডিসি’ এবং ‘মোয়ানা ২’-এর প্রদর্শনীও সিনেমা হলে দর্শকদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বাড়িয়েছে।

তবে এই সাফল্য শুধু বক্স অফিসের আয়েই সীমাবদ্ধ নয়। গ্রীষ্মকালীন চলচ্চিত্র মৌসুমকে ঘিরে চীনের বিভিন্ন শহরে শুরু হয়েছে ‘মুভি-প্লাস’ উদ্যোগ, যেখানে সিনেমার সঙ্গে পর্যটন, ঐতিহ্যবাহী সংস্কৃতি, বিজ্ঞান শিক্ষা এবং কেনাকাটাকে একীভূত করা হয়েছে। ফলে চলচ্চিত্রকে কেন্দ্র করে স্থানীয় অর্থনীতিতেও তৈরি হয়েছে নতুন গতি।

উদাহরণস্বরূপ, কুয়াংতং প্রদেশে জনপ্রিয় চলচ্চিত্র অবলম্বনে থিমভিত্তিক প্রদর্শনী, বিশেষ ভ্রমণ প্যাকেজ এবং পর্যটন কর্মসূচি চালু করা হয়েছে। অন্যদিকে আনহুই ও সিছুয়ান প্রদেশে আয়োজন করা হচ্ছে বিজ্ঞানভিত্তিক কর্মশালা, পারিবারিক প্রদর্শনী এবং কমিউনিটি চলচ্চিত্র উৎসব, যা শিশু-কিশোর ও পরিবারের সদস্যদের কাছে ব্যাপক সাড়া ফেলেছে।

গ্রীষ্মকালীন ছুটিকে আরও আনন্দময় করে তুলতে দেশের অনেক সিনেমা হল শিক্ষার্থীদের জন্য বিশেষ মূল্যছাড় দিচ্ছে। পাশাপাশি জনপ্রিয় চলচ্চিত্রের চরিত্রগুলোর সঙ্গে সরাসরি সাক্ষাৎ, ইন্টারঅ্যাকটিভ গেম, সাংস্কৃতিক পরিবেশনা এবং নানা বিনোদনমূলক কার্যক্রমেরও আয়োজন করা হচ্ছে।

Tags: চীনবক্স অফিস
Previous Post

সমুদ্র নিরাপত্তা জোরদারে চীন-রাশিয়ার যৌথ নৌ-মহড়া

Next Post

যশের ‘টক্সিক’ নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

Next Post
অন্ধকারে দাঁড়িয়ে নারী মডেল, ভুতুড়ে পরিবেশে. Channel i News - চ্যানেল আই নিউজ

যশের 'টক্সিক' নিয়ে বিস্ফোরক মন্তব্য হুমা কুরেশীর!

চীনের জাতীয় পতাকা উড়ছে আকাশে, কালো মেঘের পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ক্ষেপণাস্ত্র পরীক্ষা নিয়ে ব্যাখ্যা দিল চীন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT