চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্যুর প্যাকেজ বুক করলেই মিলবে সৌদি আরবের পর্যটন ভিসা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 07, জুলাই 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A

বাংলাদেশসহ নির্বাচিত কয়েকটি দেশের ভ্রমণকারীদের জন্য নতুন ডিজিটাল ভিসা ব্যবস্থা চালু করেছে সৌদি আরব। ‘প্যাকেজ ভিসা’ নামে এই উদ্যোগের আওতায় অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরের মাধ্যমে ট্যুর প্যাকেজ বুক করলেই একই সঙ্গে পর্যটন ভিসার আবেদন সম্পন্ন করা যাবে।

সৌদি কর্তৃপক্ষের বরাতে খালিজ টাইমস জানিয়েছে, ভ্রমণ পরিকল্পনাকে আরও সহজ, দ্রুত ও ঝামেলামুক্ত করতেই এই নতুন সেবা চালু করা হয়েছে। প্রাথমিকভাবে বাংলাদেশসহ কয়েকটি দেশের অনুমোদিত ট্রাভেল অপারেটরদের মাধ্যমে এই সুবিধা দেওয়া হলেও ভবিষ্যতে এটি আরও বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

নতুন ব্যবস্থায় ভ্রমণকারীদের আলাদাভাবে ভিসার আবেদন, ফ্লাইট বুকিং বা হোটেল সংরক্ষণের প্রয়োজন হবে না। একই প্ল্যাটফর্ম থেকেই ফ্লাইট, আবাসন, পর্যটন ভিসা এবং পছন্দ অনুযায়ী বিভিন্ন ট্যুর, অনুষ্ঠান ও ভ্রমণ কার্যক্রম বুক করা যাবে। এতে সময় সাশ্রয়ের পাশাপাশি ভ্রমণ প্রক্রিয়ার জটিলতাও অনেক কমবে বলে মনে করছে সৌদি কর্তৃপক্ষ।

এর আগে আন্তর্জাতিক পর্যটকদের জন্য ই-ভিসা, ভিসা অন অ্যারাইভাল এবং স্টপওভার ট্রানজিট ভিসা চালু করেছিল সৌদি আরব। ‘প্যাকেজ ভিসা’ সেই ধারাবাহিকতার নতুন সংযোজন, যা পর্যটকদের জন্য আরও সমন্বিত ও সুবিধাজনক সেবা নিশ্চিত করবে। এই উদ্যোগের ফলে অনুমোদিত ট্রাভেল ও ট্যুর অপারেটরদের জন্যও নতুন ব্যবসায়িক সুযোগ তৈরি হবে। তারা আরও আকর্ষণীয় ভ্রমণ প্যাকেজ তৈরি, উন্নত গ্রাহকসেবা প্রদান এবং পর্যটকদের দীর্ঘমেয়াদি অবস্থান ও মানসম্মত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে পারবেন।

তবে এই সুবিধা কেবল সৌদি কর্তৃপক্ষের অনুমোদনপ্রাপ্ত ট্রাভেল ও ট্যুর অপারেটরদের মাধ্যমেই পাওয়া যাবে। এসব প্রতিষ্ঠানকে নির্ধারিত সেবার মান বজায় রাখার পাশাপাশি ২৪ ঘণ্টা গ্রাহকসেবা নিশ্চিত করতে হবে।

Tags: পর্যটন ভিসাসৌদি আরব
Previous Post

জন্মদিনের আগেরদিন ৩৮ বছরে চলে গেলেন আফগান সাবেক পেসার

Next Post

অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

Next Post
তথ্যমন্ত্রীর বৈঠক চলাকালে বক্তব্য প্রদান করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

অর্থনীতির গতি বাড়াতে বীমা খাতকে আইনি কাঠামোয় আনার তাগিদ তথ্যমন্ত্রীর

ফরাসি প্রেসিডেন্টের সফর চলাকালে দামেস্কে জোড়া বিস্ফোরণ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT