চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বরগুনায় চার্জে থাকা অটোরিকশায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

রাসেল মাহমুদ by রাসেল মাহমুদ
1:50 অপরাহ্ন 06, জুলাই 2026
in - সেমি লিড, জনপদ, বরগুনা
A A
অসুস্থ রোগীর জন্য হাসপাতালের বিছানা ও ওয়ার্ডের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

বরগুনার সদর উপজেলায় নিজ বাড়িতে চার্জে বসানো অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন এক দম্পতি। এ সময় তাদের একমাত্র মেয়েও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই) সকাল সাড়ে ৮টায় সদর উপজেলার ফুলঢলুয়া ইউনিয়নের ডালভাঙা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ডালভাঙা এলাকার আব্দুর রশিদের ছেলে মো. বেল্লাল (৪৫) এবং তার স্ত্রী কমলা বেগম। আহত হয়েছেন তাদের মেয়ে আরিফা।

স্থানীয় বাসিন্দা ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা যায়, সম্প্রতি বেল্লাল নিজ বাড়িতে একটি গরুর খামার নির্মাণ করছিলেন। খামারের কাজ প্রায় শেষ হওয়ায় টিন কেনার উদ্দেশ্যে বাজারে যাওয়ার প্রস্তুতি নেন তিনি। এজন্য বাড়িতে চার্জে রাখা নিজের অটোরিকশার বিদ্যুৎ সংযোগ খুলতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন।

স্বামীকে মাটিতে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করতে ছুটে যান স্ত্রী কমলা। কিন্তু তিনিও বিদ্যুতের সংস্পর্শে এসে আটকে পড়েন। পরে বাবা-মাকে বাঁচানোর চেষ্টা করতে গিয়ে মেয়ে আরিফাও বিদ্যুৎস্পৃষ্ট হন।

চিৎকার শুনে আশপাশের লোকজন দ্রুত বাড়ির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তিনজনকে উদ্ধার করে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক বেল্লাল ও কমলা বেগমকে মৃত ঘোষণা করেন। আহত আরিফাকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

একই পরিবারের দুই সদস্যের আকস্মিক মৃত্যুতে ডালভাঙা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tags: বরগুনাস্বামী স্ত্রী’র মৃত্যু
Previous Post

খামেনির শোকানুষ্ঠানে দেশভেদে ভিন্ন কুরআনের আয়াত, কী বার্তা দিল ইরান?

Next Post

পেনাল্টি না নেয়ার যে কারণ ব্যাখ্যা করলেন ভিনিসিয়াস

Next Post
ব্রাজিলের ফুটবল কোচের সঙ্গে খেলোয়াড়ের আলোচনা, ফুটবল মাঠে. Channel i News - চ্যানেল আই নিউজ

পেনাল্টি না নেয়ার যে কারণ ব্যাখ্যা করলেন ভিনিসিয়াস

প্রধানমন্ত্রী ও আন্তর্জাতিক প্রতিনিধিদের বৈঠক, চোখের উন্নয়ন আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈশ্বিক চক্ষু সম্মেলনে যাবেন প্রধানমন্ত্রী, ১০ লাখ ছানি অপারেশন পরিকল্পনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT