চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে, নিহত অন্তত ৪০

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:09 অপরাহ্ন 03, জুলাই 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে, হতাহতরা উদ্ধার কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে একটি যাত্রীবাহী বাস গভীর খাদে পড়ে অন্তত ৪০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও আটজন। শুক্রবার (৩ জুলাই) শেরানি জেলার ধনাসর এলাকা থেকে খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খানের দিকে যাওয়ার পথে প্রাদেশিক সীমান্ত অতিক্রমের সময় পেশোয়ারগামী বাসটি দুর্ঘটনার কবলে পড়ে।

সংবাদমাধ্যম ডন এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বেলুচিস্তান সরকারের গণমাধ্যম ও রাজনৈতিক বিষয়ক উপদেষ্টা শহীদ রিন্দ এক বিবৃতিতে জানান, প্রাথমিক তথ্যে অন্তত ৪০ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। আহত হয়েছেন আরও আটজন। দুর্ঘটনার পরপরই মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতির নির্দেশে উদ্ধার অভিযান শুরু হয়।

সরকারি বিবৃতিতে বলা হয়েছে, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়া—উভয় প্রদেশের জেলা প্রশাসন, উদ্ধারকারী সংস্থা এবং সংশ্লিষ্ট বিভাগগুলো উদ্ধার ও ত্রাণ কার্যক্রমে অংশ নিয়েছে। একই সঙ্গে দুর্ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে শেরানির ডেপুটি কমিশনার ওয়ালি খান কাকার জানান, বাসটি কোয়েটা থেকে ৩৬ জন যাত্রী নিয়ে ছেড়েছিল। তবে পথে বিকল হয়ে যাওয়া আরেকটি বাসের যাত্রীদেরও এতে তোলা হয়।

খাইবার পাখতুনখোয়ার উদ্ধার সংস্থা রেসকিউ ১১২২ জানায়, দুর্ঘটনার সময় বাসটিতে মোট ৪৮ জন যাত্রী ছিলেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঝোবের জরুরি সেবা ও রেসকিউ ১১২২-এর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করেন।

আহত আটজনকে ঝোব জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মরদেহ প্রথমে নিকটবর্তী একটি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হলেও পরে সেগুলো ঝোব জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি। এক্সে দেওয়া বার্তায় তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। পাশাপাশি তাদের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন।

বেলুচিস্তানের মুখ্যমন্ত্রী সরফরাজ বুগতিও শোক প্রকাশ করে বলেন, উদ্ধার কার্যক্রম জোরদার, আহতদের উন্নত চিকিৎসা নিশ্চিত এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়াতে সংশ্লিষ্ট বিভাগগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি বলেন, এই কঠিন সময়ে প্রাদেশিক সরকার দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে রয়েছে।

উল্লেখ্য, সম্প্রতি পাকিস্তানে একাধিক সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে। এর আগে খাইবার পাখতুনখোয়ার লোয়ার দির জেলায় একটি গাড়ি খাদে পড়ে তিন নারী নিহত হন। এছাড়া গত ৩১ মার্চ আপার চিত্রালে একটি জিপ খাদে পড়ে এক শিশুসহ তিনজনের মৃত্যু হয় এবং আহত হন আরও দুজন।

Tags: পাকিস্তানবাস খাদেবেলুচিস্তান
Previous Post

কানাডায় ১৫৯ তম “কানাডা ডে” পালিত

Next Post

ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য ইতিহাসবিরোধী ও কুরুচিপূর্ণ: মাহমুদ হাসান রিপন

Next Post
প্রফুল্ল মুখার্জি, বাংলাদেশি সাংবাদিক ও লেখক, সবুজ প্রকৃতির পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য ইতিহাসবিরোধী ও কুরুচিপূর্ণ: মাহমুদ হাসান রিপন

বেগম রোকেয়া পদক-২০২৬ প্রাপ্ত একজন নারী চিত্রশিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

বেগম রোকেয়া পদক-২০২৬, আবেদন চলবে ৩১ জুলাই পর্যন্ত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT