চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ১৫৯ তম “কানাডা ডে” পালিত

আহসান রাজীব বুলবুল by আহসান রাজীব বুলবুল
2:47 অপরাহ্ন 03, জুলাই 2026
in প্রবাস সংবাদ
A A
জনপ্রিয় ব্যক্তিরা কানাডা ডে উদযাপনে অংশগ্রহণ করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্যে দিয়ে কানাডায় ১৫৯ তম “কানাডা ডে” পালিত হয়েছে। দেশটির জন্মদিনে পূরো কানাডাবাসীর মধ্যে ছিল দেশটির প্রতি অকৃত্রিম ভালোবাসা। বছরের বেশির ভাগ সময় বরফাচ্ছন্ন থাকা কানাডার জন্মদিনে বিশ্বের বিভিন্ন দেশের সাথে অনাড়ম্বর ব্যাপক আয়োজনে যোগ দিয়েছিল প্রবাসী বাংলাদেশিরাও।

কানাডার ইমিগ্রেশন সংস্থার হিসাব অনুযায়ী প্রতিবছর প্রায় সাড়ে চার লাখ থেকে পাঁচ লাখ অভিবাসন প্রত্যাশী পাড়ি দেয় কানাডায়। এক সমীক্ষায় দেখা গেছে কানাডার বিচারব্যবস্থা, নির্বাচনী প্রক্রিয়া, শিক্ষাব্যবস্থা, চিকিৎসা, যোগাযোগব্যবস্থা, জীবনের নিরাপত্তা, স্থিতিশীল অর্থনীতি, শক্তিশালী ব্যাংকিং ব্যবস্থার কারণে দেশ হিসেবে বিশ্বের সবার কাছে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

কানাডা ডে উদযাপন, কানাডার পতাকা ও সরকারী দপ্তর দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ
ছবি: প্রতিনিধি

কানাডার জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। দিনটিকে ঘিরে সারাদিনব্যাপী অনুষ্ঠানের মধ্য রয়েছে কানাডার জন্মদিনের কেককাটা, ছোটছোট শিশু-কিশোরদের ফেসপিন্টর, জর্লি জার্ম্পসহ বিভিন্ন ধরনের খেলাধুলা এবং কানাডার আদিবাসীদের শারীরিক কসরত ছাড়াও থাকে আলোচনা সভা।

দিবসটি উপলক্ষ্যে কানাডার বিভিন্ন প্রদেশের বিভিন্ন সিটির মধ্যে ছিল উপচেপড়া ভিড়। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং আলবার্টা প্রিমিয়ার ডানিয়েল স্পিথ পৃথক পৃথক শুভেচ্ছা বাণী দিয়েছেন দিবসটি উপলক্ষ্যে।

এ বছরে কানাডার ১৫৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে দেশপ্রেম, উদ্বেগ এবং ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মিশ্র অনুভূতি প্রকাশ করেছেন কানাডার আলবার্টার অনেক বাসিন্দা। আসন্ন প্রাদেশিক বিচ্ছিন্নতা গণভোটের প্রেক্ষাপটে এবারের ‘কানাডা ডে’ তাদের কাছে অন্য যেকোনো বছরের তুলনায় বেশি তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে।

উল্লেখ্য আগামী ১৯ অক্টোবর আলবার্টার ভোটাররা সিদ্ধান্ত দেবেন প্রদেশটি কানাডার অংশ হিসেবেই থাকবে, নাকি কনফেডারেশন থেকে বেরিয়ে যাওয়ার লক্ষ্যে দ্বিতীয় ও বাধ্যতামূলক গণভোট আয়োজনের প্রক্রিয়া শুরু করা হবে। এ গণভোটকে সামনে রেখে মে মাস থেকেই আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে এবং পক্ষে-বিপক্ষে বিভিন্ন সংগঠন জনমত গঠনে সক্রিয় রয়েছে।

কানাডার আলবার্টার বিচ্ছিন্নতাবাদী এবং কানাডাপন্থী উভয় পক্ষই ‘কানাডা ডে’তে আলবার্টাবাসীকে দেশের অতীত, অর্জন এবং ভবিষ্যৎ নিয়ে ভাবার আহ্বান জানিয়েছে। কেননা আসন্ন গণভোটের ফলাফল শুধু আলবার্টার রাজনৈতিক ভবিষ্যৎ নয়, কানাডার জাতীয় ঐক্যের জন্যও একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে বিবেচিত হচ্ছে।

Previous Post

রূপনগরে অভিযান: ১,১০৪টি বিদেশি বন্যপ্রাণী উদ্ধার, গ্রেপ্তার ১

Next Post

পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে, নিহত অন্তত ৪০

Next Post
পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে, হতাহতরা উদ্ধার কাজের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বেলুচিস্তানে বাস খাদে, নিহত অন্তত ৪০

প্রফুল্ল মুখার্জি, বাংলাদেশি সাংবাদিক ও লেখক, সবুজ প্রকৃতির পটভূমিতে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যারিস্টার ফুয়াদের মন্তব্য ইতিহাসবিরোধী ও কুরুচিপূর্ণ: মাহমুদ হাসান রিপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT