চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকারি-বেসরকারি সহযোগিতা জোরদারে গুরুত্বারোপ

সরকার-বেসরকারি অংশীজন সংলাপ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:23 অপরাহ্ন 29, জুন 2026
in - সেমি লিড, শিক্ষা
A A
শিক্ষা উন্নয়নে সরকারি ও বেসরকারি অংশীদারদের আলোচনা সভা. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রাথমিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পঞ্চম প্রাথমিক শিক্ষা উন্নয়ন কর্মসূচির (পিইডিপি-৫) লক্ষ্য অর্জনে যে বিষয়গুলোতে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে তার মধ্যে রয়েছে—সরকারি-বেসরকারি সংস্থাগুলোর মধ্যে সহযোগিতার রূপরেখা প্রণয়ন; শিশুদের মৌলিক সাক্ষরতার উন্নয়ন; প্রাথমিক শিক্ষার্থীদের অন্তর্ভুক্তিমূলক, জলবায়ু-সহনশীল ও ডিজিটাল শিক্ষায় সহায়তা দেওয়া; দুর্গম এলাকায় শিক্ষা সেবা জোরদার করা; এনজিওদের অভিজ্ঞতা ও তথ্যগুলো জাতীয় পর্যায়ে অন্তর্ভুক্ত করা এবং প্রাথমিক বিদ্যালয়গুলোতে দুর্যোগ প্রস্তুতি, স্বাস্থ্য, পুষ্টি ও ওয়াশ কার্যক্রম শক্তিশালী করা।

প্রাথমিক শিক্ষাব্যবস্থার উন্নয়নে সরকার ও বেসরকারি সংস্থাগুলোর অংশগ্রহণে অনুষ্ঠিত এক সংলাপে বক্তারা এসব কথা বলেন।

সোমবার ২৯ জুন রাজধানীর ব্র্যাক সেন্টার মিলনায়তনে ‘পিইডিপি-৫-এর আওতায় প্রাথমিক শিক্ষার রূপান্তরের জন্য অংশীদারত্ব ও সমন্বয় জোরদারে সরকারি-বেসরকারি সহযোগিতা’ শীর্ষক সংলাপটি অনুষ্ঠিত হয়।

পিইডিপি-৫-এর আওতায় ২০২৬–২০৩১ সাল পর্যন্ত সময়কালের জন্য এসব কৌশলগত অগ্রাধিকার তুলে ধরা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই) ও ব্র্যাক যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সভাপতিত্ব করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ও ডিপ্লোমা ইন প্রাইমারি এডুকেশন (ডিপিএড) বোর্ডের চেয়ারম্যান ফরিদ আহ্‌মদ এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পিইডিপি-৪) মোহাম্মদ আতিকুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। মূল প্রবন্ধের ওপর প্রশ্নোত্তর পর্বটি সঞ্চালনা করেন ব্র্যাকের অ্যাডভোকেসি, কমিউনিকেশনস অ্যান্ড এনগেইজমেন্ট বিভাগের ঊর্ধ্বতন পরিচালক কে এ এম মোর্শেদ।

এ ছাড়া ব্র্যাকের শিক্ষা, দক্ষতা উন্নয়ন ও অভিবাসন বিভাগের পরিচালক সাফি রহমান খান অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এনজিও এবং অন্যান্য অংশীজনের সঙ্গে শক্তিশালী সহযোগিতার মাধ্যমে শিক্ষার মান উন্নয়নে সরকারের অঙ্গীকারের কথা তুলে ধরেন। তিনি পিইডিপি-৫-এর আওতায় যৌথভাবে কাজ করার জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ ক্ষেত্র চিহ্নিত করেন, কারিকুলাম, শিক্ষক, প্রশাসন, অবকাঠামো এবং প্রযুক্তি।

তিনি বলেন, নির্দিষ্ট কিছু প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে এই অগ্রাধিকারগুলোর লক্ষ্যপূরণ করা হবে।

ববি হাজ্জাজ বলেন, প্রাথমিক শিক্ষায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও এখনো সব শিশুর জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করা যায়নি। শিক্ষাব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার পাশাপাশি মানসম্মত শিক্ষা নিশ্চিত করা জরুরি।

আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবিলায় এনজিও অংশীদারত্বের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, এনজিওগুলো দ্রুত ও স্বাধীনভাবে কাজ করতে পারে এবং প্রান্তিক পর্যায়ের মানুষের কাছে সহজেই পৌঁছতে পারে। এটি সরকারের বৃহত্তর প্রাতিষ্ঠানিক সক্ষমতাকে আরও শক্তিশালী করে তুলবে। প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দীর্ঘমেয়াদি উন্নয়ন আনতে এমন উদ্যোগ দরকার, যা বৃহৎ পরিসরে বাস্তবায়ন করা যাবে এবং দীর্ঘদিন টেকসই থাকবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী বলেন, তৃণমূল পর্যায়ে শিক্ষা সেবার বিস্তারে এনজিওগুলো সরকারের গুরুত্বপূর্ণ অংশীদার। এ ছাড়া নীতি প্রণয়ন, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়নে এনজিওগুলোর সঙ্গে সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি মন্তব্য করেন।

প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহ্‌মদ বলেন, সরকার ও এনজিওর মধ্যে শক্তিশালী সহযোগিতা শিক্ষাখাতে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের গুরুত্বপূর্ণ সুযোগ সৃষ্টি করছে। তৃণমূল পর্যায়ে শিক্ষার উন্নয়নে এনজিওগুলো দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছে। তবে শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের মাঝে কতটা প্রভাব ফেলতে পারছে, তার ওপরই এর সাফল্য নির্ভর করে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আবদুর রহিম বলেন, প্রত্যেক অভিভাবকের আশা থাকে তাদের সন্তান সফলভাবে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করে আত্মবিশ্বাসের সঙ্গে মাধ্যমিক স্তরে প্রবশে করবে। প্রতিটি শিশুর জন্য উন্নত শিক্ষা নিশ্চিত করতে সব অংশীজনের অব্যাহত সহযোগিতার বিকল্প নেই।

বিশ্বব্যাংকের সিনিয়র ইকোনমিস্ট সৈয়দ রাশেদ আল-জায়েদ এবং ক্যাম্পেইন ফর পপুলার এডুকেশন-এর উপপরিচালক ড. মোস্তাফিজুর রহমান অনুষ্ঠানে তাদের মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ডেপুটি প্রজেক্ট ডিরেক্টর (পিইডিপি-৪) মো. আতাউর রহমান। ব্র্যাক শিক্ষা কর্মসূচির ডেভেলপমেন্ট বিভাগের প্রোগ্রাম হেড মো. মোয়াজ্জেম হোসেন পরিকল্পনা ও ঐকমত্য গঠন বিষয়ক একটি সেশন সঞ্চালনা করেন।

মুক্ত আলোচনা পর্বে ঢাকা আহছানিয়া মিশন, বি-স্ক্যান, এডুকো বাংলাদেশ, অ্যাকশনএইড বাংলাদেশ, ওয়ার্ল্ড ভিশন, সেভ দ্য চিলড্রেন ও ব্র্যাক ইনস্টিটিউট অব এডুকেশনাল ডেভেলপমেন্টের প্রতিনিধিরা তাদের মতামত তুলে ধরেন।

Tags: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Previous Post

জাপান আজ ফুটবলের নতুন কাব্য লিখুক: আলমগীর

Next Post

বিদেশে পাচার হওয়া অর্থ-সম্পদ ফেরাতে ১৩ দেশকে অনুরোধ করেছে সরকার

Next Post
বাংলাদেশের একজন সরকারী কর্মকর্তা বা রাজনীতিবিদ, বৈঠকে বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশে পাচার হওয়া অর্থ-সম্পদ ফেরাতে ১৩ দেশকে অনুরোধ করেছে সরকার

চ্যানেল আই লোগো, বাংলাদেশের জনপ্রিয় টেলিভিশন চ্যানেল. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদিতে জুলাই থেকে মেয়াদোত্তীর্ণ ওয়ার্ক পারমিট বাতিল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT