চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এআই ও চিপ শিল্প নিয়ে সাউথ কোরিয়ার ট্রিলিয়ন ডলারের পরিকল্পনা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:51 অপরাহ্ন 29, জুন 2026
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
এআই চিপ প্রযুক্তির উন্নয়ন ও ভবিষ্যৎ সম্ভাবনা. Channel i News - চ্যানেল আই নিউজ

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং সেমিকন্ডাক্টর শিল্পে বৈশ্বিক নেতৃত্ব আরও শক্তিশালী করতে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারের বেশি মূল্যের বৃহৎ বিনিয়োগ পরিকল্পনা ঘোষণা করেছে সাউথ কোরিয়া।

প্রেসিডেন্ট লি জে-মিয়ংয়ের নেতৃত্বে নেওয়া এই উদ্যোগে আগামী কয়েক বছরে সেমিকন্ডাক্টর, এআই এবং ডেটা সেন্টার খাতে ব্যাপক বিনিয়োগ করা হবে।

সোমবার (২৯ জুন) ঘোষিত এই শিল্প কৌশলকে প্রেসিডেন্ট লি জে-মিয়ং দেশের জন্য একটি বড় অগ্রযাত্রা হিসেবে বর্ণনা করেন।

টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে তিনি বলেন, এই পরিকল্পনার ভিত্তি হবে তিনটি খাত, যথা: সেমিকন্ডাক্টর, ফিজিক্যাল এআই এবং ডেটা সেন্টার।

তিনি বলেন, আমাদের অন্য যেকোনো দেশের চেয়ে দ্রুত এআইয়ের মূল উপাদানগুলো নিজেদের নিয়ন্ত্রণে আনতে হবে।

দেশটির শিল্পমন্ত্রী কিম জুং-কোয়ানের দেওয়া তথ্য অনুযায়ী, বিশ্বের দুটি বৃহত্তম মেমোরি চিপ নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাং ইলেকট্রনিক্স এবং এসকে হাইনিক্স তাদের সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে ৮০০ ট্রিলিয়ন ওন (প্রায় ৫১৮ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করবে। এই অর্থে দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পশ্চিমাঞ্চলে দুটি করে নতুন চিপ উৎপাদন কারখানা (ফ্যাব) নির্মাণ করা হবে।

এছাড়া প্রেসিডেন্ট লি জানান, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গুয়াংজু শহর এবং দক্ষিণ জিওল্লা প্রদেশও এসব প্রকল্পে ৫ থেকে ২০ ট্রিলিয়ন ওন (প্রায় ৩ দশমিক ২ থেকে ১৩ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করবে।

একই সঙ্গে সিউলের কাছাকাছি চুংচিয়ং অঞ্চলে একটি চিপ প্যাকেজিং ক্লাস্টার গড়ে তুলতে আরও ৮১ ট্রিলিয়ন ওন (প্রায় ৫২ দশমিক ৫ বিলিয়ন ডলার) বিনিয়োগ করা হবে।

সরকার আরও জানিয়েছে, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে এআই ডেটা সেন্টার নির্মাণে এসকে গ্রুপ, জিএস গ্রুপ এবং নেভার যৌথভাবে ৫৫০ ট্রিলিয়ন ওন (প্রায় ৩৫৬ বিলিয়ন মার্কিন ডলার) বিনিয়োগ করবে।

সাউথ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং

বিজ্ঞানমন্ত্রী বে কিয়ং-হুন জানান, ২০৩৫ সালের মধ্যে অতিরিক্ত ১০ গিগাওয়াট ক্ষমতাসম্পন্ন এআই ডেটা সেন্টার নির্মাণ করা হবে। এতে মোট বিনিয়োগ ১ হাজার ট্রিলিয়ন ওন বা প্রায় ৬৪৮ বিলিয়ন মার্কিন ডলার অতিক্রম করবে।

এই পরিকল্পনাকে রাজধানী সিউলকেন্দ্রিক উন্নয়নের বাইরে আঞ্চলিক বৈষম্য কমানো এবং দেশের বিভিন্ন অঞ্চলের অর্থনীতি পুনরুজ্জীবিত করার সরকারের সবচেয়ে বড় উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে। পরিকল্পনার আওতায় দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন বৃহৎ চিপ উৎপাদন কেন্দ্র গড়ে তোলা হবে, যেখানে বিদ্যমান কিন্তু এখনো পুরোপুরি ব্যবহার না হওয়া বিদ্যুৎ সক্ষমতাকে কাজে লাগানো হবে।

তবে বিরোধী দল এই পরিকল্পনার সমালোচনা করেছে। তাদের দাবি, প্রেসিডেন্ট লির দল ডেমোক্রেটিক পার্টির ঐতিহ্যগত শক্ত ঘাঁটি হোনাম অঞ্চলে দ্বিতীয় সেমিকন্ডাক্টর ক্লাস্টার স্থাপনের সিদ্ধান্ত শিল্পগত প্রয়োজনের চেয়ে রাজনৈতিক উদ্দেশ্যেই নেওয়া হয়েছে।

বিরোধীদের অভিযোগ, সরকার রাজনৈতিক সমর্থন বাড়ানোর লক্ষ্যে বড় চিপ নির্মাতা প্রতিষ্ঠানগুলোর ওপর ওই অঞ্চলে বিনিয়োগের চাপ সৃষ্টি করছে, যেখানে কোম্পানিগুলোকে বাণিজ্যিকভাবে সবচেয়ে উপযোগী স্থান বেছে নেওয়ার সুযোগ দেওয়া উচিত ছিল।

অবশ্য প্রেসিডেন্ট লি এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া একাধিক পোস্টে তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলে নতুন চিপ হাব গড়ে তোলার সিদ্ধান্ত রাজনৈতিক নয়; বরং ওই অঞ্চলের বিপুল অব্যবহৃত বিদ্যুৎ সম্পদ এবং শিল্প সম্ভাবনাকে কাজে লাগানোর লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

Tags: কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)বিনিয়োগলি জে-মিয়ংসেমিকন্ডাক্টরস্যামসাং ইলেকট্রনিক্স
Previous Post

মঞ্চে গাইতে গাইতে মাটিতে লুটিয়ে পড়েন এই পপ-তারকা!

Next Post

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার নবজাতকই তার মায়ের অনুপ্রেরণা

Next Post
নবজাতককে দেখছেন মা ও ডাক্তার, হাসপাতালের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনেজুয়েলায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার নবজাতকই তার মায়ের অনুপ্রেরণা

বিশ্বকাপ ফুটবল খেলা দেখছেন বিভিন্ন দেশের দর্শকরা. Channel i News - চ্যানেল আই নিউজ

আজ সারারাত স্বপনেরও রাত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT