চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

নকআউটে পর্তুগালের সামনে ক্রোয়েশিয়া, ৫২ বছর পর ফিরে কঙ্গোর ইতিহাস

গ্রুপ চ্যাম্পিয়ন কলম্বিয়া পেল ঘানাকে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:32 পূর্বাহ্ন 28, জুন 2026
in ফুটবল, স্পোর্টস
A A
ফুটবল ম্যাচে পর্তুগাল ও কঙ্গো দলের খেলোয়াড়রা প্রতিদ্বন্দ্বিতা করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রুপপর্বের প্রথম ম্যাচে কঙ্গোর বিপক্ষে ড্র, দ্বিতীয় ম্যাচে উজবেকিস্তানের বিপক্ষে বড় জয়। তৃতীয় ও শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে অধরা জয়। গোলশূন্য সমতায় গ্রুপচ্যাম্পিয়ন হওয়া হল না ক্রিস্টিয়ানোর রোনালদোদের। রানার্সআপ হয়ে পা রেখেছে নকআউটে। আর শেষ ৩২-এ প্রতিপক্ষ পেয়েছে ক্রোয়েশিয়াকে। অন্যদিকে কলম্বিয়া নকআউটে খেলবে ঘানার বিপক্ষে। আর অন্য উজবেকিস্তানকে ৩-১ গোলে হারিয়ে ইতিহাস গড়েছে কঙ্গো ডিআর।

১৯৭৪ সালে প্রথমবার বিশ্বকাপে জায়গা করে নেয় কঙ্গো। সেবার অবশ্য জাইর নামে অংশ নিয়েছিল। গ্রুপপর্ব থেকেই বিদায় নেয়। এরপর অপেক্ষা ৫২ বছরের। কঙ্গো ডিআর নামে এবারের আসরে অংশ নিয়ে প্রথম ম্যাচে পর্তুগালকে আটকে দিয়ে চমকে দিয়েছিল তারা। দ্বিতীয় ম্যাচে হার দেখে কলম্বিয়ার বিপক্ষে। তৃতীয় ম্যাচে উজবেকিস্তানকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপের নকআউটে পৌঁছেছে তারা। সেরা আট তৃতীয়স্থান অধিকারী দল হিসেবে শেষ-৩২ এর টিকিট কাটে আফ্রিকার দেশটি। নকআউটে তারা প্রতিপক্ষ পেয়েছে ইংল্যান্ডকে।

‘কে’ গ্রুপের লড়াইয়ে দুই জয় ও এক ড্রয়ে গ্রুপসেরা কলম্বিয়া। আর দুই ড্র ও এক জয়ে ৫ পয়েন্ট নিয়ে রানার্সআপ পর্তুগাল। ৪ পয়েন্ট নিয়ে তৃতীয় কঙ্গো। আর উজবেকিস্তান ফিরেছে খালি হাতে।

মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে পর্তুগাল ও কলম্বিয়া ম্যাচে দুদলই একাধিক সুযোগ তৈরি করেছিল। তবে কেউ গোলের দেখা পায়নি। শেষদিকে কলম্বিয়া একবার জালের দেখা পেলেও অফসাইডের কারণে তা গোল হয়নি। শেষঅবধি গোলশূন্য সমতায় ম্যাচ শেষ হয়।

অন্যদিকে আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ম্যাচের ১০ মিনিটে লিড পায় উজবেকিস্তান। প্রথমার্ধে লিড ধরে রাখে এশিয়ার দলটি। ৬৮ মিনিটে পেনাল্টি থেকে গোল করে ইয়োয়ানে উইসা কঙ্গোকে সমতায় ফেরান। ৭৮ মিনিটে লিড এনে দেন ফিস্টন মায়েলে। এরপর যোগকরা সময়ের প্রথম মিনিটে তৃতীয় গোলটি করেন ইয়োয়ানে উইসা। ৩-১ গোলে ইতিহাস গড়ে কঙ্গো।

Tags: উজবেকিস্তানকঙ্গোকলম্বিয়াপর্তুগালফিফা বিশ্বকাপ-২০২৬বিশ্বকাপ যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকোরোনালদোলিড স্পোর্টসসেমিলিড ২০২৬
Previous Post

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

Next Post

বিশ্বকাপ অভিষেকে লে সেলসোর গোল, প্রথমার্ধে ২ গোলে এগিয়ে আর্জেন্টিনা

Next Post
আর্জেন্টিনার খেলোয়াড় লে সেলসো গোল করে উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশ্বকাপ অভিষেকে লে সেলসোর গোল, প্রথমার্ধে ২ গোলে এগিয়ে আর্জেন্টিনা

ভূমিকম্পের ফলে ভেনেজুয়েলার ধ্বংসপ্রাপ্ত ভবন ও ক্ষতিগ্রস্ত এলাকা. Channel i News - চ্যানেল আই নিউজ

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT