চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাসারকে জীবনানন্দ রূপে দেখে মুগ্ধ আবুল হায়াত!

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:44 অপরাহ্ন 27, জুন 2026
in বিনোদন
A A
আবুল হায়াত ও অন্য একজনের সাক্ষাৎকার, মিডিয়া ক্যামেরার সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঈদুল আযহার আলোচিত সিনেমাগুলোর একটি ‘বনলতা সেন’। মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমাটি এখনো চলছে প্রেক্ষাগৃহে। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর উত্তরা সেন্টারপয়েন্ট সিনেপ্লেক্সে জাঁকজমকভাবে অনুষ্ঠিত হয় সিনেমাটির বিশেষ প্রদর্শনী। এই প্রদর্শনী উপলক্ষে সমাগম ঘটে দেশবরেণ্য বিভিন্ন ব্যক্তিত্ব ও শিল্পীর।

সিনেমাটি দেখতে এসেছিলেন গুণী অভিনেতা আবুল হায়াত। সিনেমা দেখা শেষে গণমাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করে প্রবীণ এই অভিনেতা বলেন, ‘বনলতা সেন’ দেখতে গিয়ে দুই ঘণ্টা কখন পেরিয়ে গেল, সেটা টেরই পাইনি।

নিজের মুগ্ধতার কথা জানিয়ে এসময় তিনি বলেন, নাটকের অনেক অভিনয়শিল্পীকে ‘বনলতা সেন’ সিনেমায় দেখলাম, তাদের যে অভিনয় প্রতিভা সত্যি সত্যি কী আছে- সেটা সিনেমায় এসে দেখলাম।

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে পাঁচজন অতিথি উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ এসময় তিনি জীবনানন্দ দাশের চরিত্রে ছোটপর্দার তারকা অভিনেতা খায়রুল বাসারের প্রশংসা করেন। তিনি বলেন, বাসার তো অসাধারণ। আমি ওকে বললাম তো, তুমি এখানে আর সেই নাটকের বাসার নও। এই অভিনয়টাই আমরা তোমার কাছ থেকে দেখতে চাই সব সময়। তার আসল যে প্রতিভা, সেটা নির্মাতা এই সিনেমায় তুলে ধরেছেন।

শুধু খায়রুল বাসার নয়, সোহেল মন্ডলসহ সিনেমায় যারাই অভিনয় করেছেন- সবার অভিনয় নিয়ে ইতিবাচক মন্তব্য করেন বহু নাটক সিনেমার এই গুণী শিল্পী।

আবুল হায়াত ছাড়াও ‘বনলতা সেন’-এর এই বিশেষ শোতে এদিন উপস্থিত ছিলেন আজিজুল হাকিম, রায়হান রাফি, শাহরিয়ার শাকিল, এলিটা করিম, কণা, সব্যসাচী হাজরা, সাবরিনা আইরিন, মোস্তফা মনোয়ার, মুস্তাফিজুর নুর ইমরান, মুনজেরিন শহিদ, মাসুম রেজা প্রমুখ।

আবুল হায়াতের সঙ্গে দর্শকদের প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণ. Channel i News - চ্যানেল আই নিউজ শুধু শোবিজ অঙ্গন নয়, এদিন সিনেমাটি দেখতে আমন্ত্রিত ছিলেন সমাজ কর্মী ও পরিবেশবাদী খুশি কবির, অধ্যাপক সামিনা লুৎফা, দ্য ডেইলি স্টার এর উপ-সম্পাদক অরুণ দেবনাথ, এডকম-এর ব্যবস্থাপনা পরিচালক নাজিম ফারহান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও অভিনেতা এএসএম ফেরদৌস হাসান নেভিল, হইচই বাংলাদেশ এর দেশীয় পরিচালক শাকিব আর খান, ইউএন ওমেন এর দেশীয় প্রধানসহ অনেকে।

চলচ্চিত্র প্রদর্শনীর পর আমন্ত্রিত অতিথিরা গণমাধ্যমের সাথে আলাপ বিনিময় করেন এবং বনলতা সেন দেখে তাঁদের মুগ্ধতা ও প্রতিক্রিয়া ব্যক্ত করেন। তাদের ভূয়সী প্রশংসায় ভাসছে চলচ্চিত্রটির নির্মাতা এবং অভিনয়শিল্পীরা।

Tags: আবুল হায়াতঈদুল আযহাবনলতা সেনমাসুদ হাসান উজ্জ্বললিড বিনোদনসিনেপ্লেক্সসিনেমা
Previous Post

ব্রাজিলের ধাপে ধাপে উত্থান ভালো লাগছে: কাজী কামাল

Next Post

কলম্বিয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতির কথা জানালেন পর্তুগাল কোচ

Next Post
পর্তুগাল কোচের ছবি, তিনি ভাবছেন বা মন্তব্য করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

কলম্বিয়ার জন্য সর্বোচ্চ প্রস্তুতির কথা জানালেন পর্তুগাল কোচ

আর্জেন্টিনা ফুটবল দলের খেলোয়াড়রা গোল উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

মেসি শুধু একা নন, আর্জেন্টিনায় আরও যারা জ্বলে উঠতে প্রস্তুত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT