চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:13 পূর্বাহ্ন 27, জুন 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ভূমিকম্পের পর ভেনেজুয়েলার ধ্বংসস্তূপের দৃশ্য, মানুষ উদ্ধার কাজ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভেনেজুয়েলায় ৭ মাত্রার বেশি শক্তিশালী জোড়া ভূমিকম্পে এখন পর্যন্ত ৯২০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩ হাজার ৩৬০ জন। এখনও নিখোঁজ রয়েছেন ৫০ হাজারেরও বেশি মানুষ। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এনডিটিভি জানিয়েছে, শুক্রবার (২৬ জুন) এসব তথ্য জানিয়েছেন ভেনেজুয়েলার পার্লামেন্টের প্রেসিডেন্ট (স্পিকার) জর্জ রদ্রিগুয়েজ। এক বিবৃতিতে তিনি বলেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ধ্বংসস্তূপের নিচে এখনও বহু মানুষ আটকে থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। এমন বিধ্বংসী ভূমিকম্পের পর প্রতিটি জীবন উদ্ধার করা এক একটি অলৌকিক ঘটনা।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, গত ২৪ জুন স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে ৭ দশমিক ২ এবং ৭ দশমিক ৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। দুটি ভূমিকম্পের ব্যবধান ছিল মাত্র ৪০ সেকেন্ড। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রাজধানী কারাকাস, উপকূলীয় শহর লা গুয়াইরা এবং আশপাশের কয়েকটি এলাকা। অসংখ্য বহুতল ভবন ও বসতবাড়ি আংশিক কিংবা সম্পূর্ণ ধসে পড়েছে।

ইউএসজিএস আশঙ্কা প্রকাশ করেছে, শেষ পর্যন্ত নিহতের সংখ্যা এক লাখ ছাড়িয়ে যেতে পারে। ধ্বংসস্তূপে আটকে পড়া স্বজনদের উদ্ধারের অপেক্ষায় উৎকণ্ঠার প্রহর গুনছেন হাজারো মানুষ। রাজধানীর উত্তরের লা গুয়াইরার বাসিন্দা নাজারেথ জিমেনেজ জানান, তার ভাইবোন, আত্মীয়স্বজন ও বন্ধুরা এখনও ধ্বংসস্তূপের নিচে আটকে আছেন। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি দ্রুত উদ্ধার সহায়তা পাঠানোর আহ্বান জানান।

এদিকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট দেলসি রদ্রিগুয়েজ জানিয়েছেন, সবচেয়ে ক্ষতিগ্রস্ত লা গুয়াইরা শহরে অনুসন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনার দায়িত্ব সেনাবাহিনীকে দেওয়া হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক সহযোগিতার জন্য বিশ্বের বিভিন্ন দেশের প্রতি আহ্বান জানিয়েছে সরকার। এখনও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন। তাই ধ্বংসস্তূপের নিচে আটকে পড়াদের জীবিত উদ্ধারে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে নিরলসভাবে কাজ করছে সরকার।

Tags: ভূমিকম্পভেনেজুয়েলা
Previous Post

যুক্তরাষ্ট্রের অভিবাসী আটককেন্দ্রে মৃত্যুর ঘটনায় স্বাধীন তদন্তের আহ্বান জাতিসংঘের

Next Post

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা

Next Post
ইরানের পতাকা উড়িয়ে দিচ্ছেন একজন ব্যক্তি, পেছনে ক্ষেপণাস্ত্র দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনার শঙ্কা

বেলজিয়াম ফুটবল দল জয়ের উদযাপন করছে, বাংলাদেশি ফুটবল দলের সঙ্গে আলোচনা।. Channel i News - চ্যানেল আই নিউজ

বড় জয়ে নকআউটে বেলজিয়াম, ড্রয়ে সঙ্গী মিশর, অপেক্ষায় ইরান

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT